Faculties and Departments > Faculty Sections

লিচুতে বয়স কমান

(1/3) > >>

tany:
বয়সকে ধরে রাখা যায় না। কিন্তু কেউই চায়না তার ওপর বয়সের ছাপ পরুক। মাঝে মাঝে ত্বকে বলি রেখা দেখা দিয়ে দুশ্চিন্তাটা আরো বাড়িয়ে দেয়। আপনি কি জানেন আপনার হাতের কাছেই একটি জিনিস আছে যা দিয়ে আপনার বয়সকে ৪-৫ বছর কমিয়ে দিতে পারেন। এটি একটি ফল, যার নাম লিচু। গ্রীষ্মের এইসময়টিতে প্রচুর পরিমাণ লিচু পাওয়া যায়। লিচু সম্বন্ধে আরো জানতে পুরো লেখাটিই পড়ুন।
লিচুতে প্রচুর এন্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, পটাশিয়াম রয়েছে। এরা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রেখে ত্বকের যৌবন ধরে রাখে। লিচুর এই উপাদানগুলো কাজ করে মুখের শুষ্কভাব দূর করতে, কপালের ভাজ পরা, ঠোটের চারপাশের বলি রেখা, গলা এবং বুকের পিগমেন্টেশন দূর করতেও ভূমিকা রাখে। ত্বকের তৈলাকাততা দূর করে বিধায়, লিচু খেলে ব্রণের উপদ্রবও কমে।

এই তো গেল লিচু খাওয়ার উপকারীতার কথা, লিচু দিয়ে একধরণের ফেসিয়াল মাস্কও তৈরী করা যায়।

৩টি লিচু ব্লেন্ড করে এর সাথে ২ চা চামচ টক দই এবং ১ চা চামচ আটা যোগ করে মিশিয়ে নিলে একটি ফেস মাস্ক তৈরী হবে। সারা মুখে মেখে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কটি চমৎকার ময়শ্চারাইজার হিসাবে কাজ করে। সপ্তাহে তিন চারবার এটি ব্যবহার করলে ধীরে ধীরে নিজেকে ৪-৫ বছর কম বয়সী মনে হতে পারে। :)

R B Habib:
Really?  :)

Sharmin Jahan:
Wow!!  :)

shaikat:
দারুন তো...

Saba Fatema:
Thanks, I'll try the facial mask...

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version