Faculties and Departments > Faculty Sections

রূপচর্চায় শশার নানান গুণ

(1/4) > >>

tany:
শশাকে আমরা কে না চিনি। শশা এমন একটি সবজি যা আমরা সরাসরি সালাদ হিসাবে কিংবা তরকারীতে গ্রহন করতে পারি।

সৌন্দর্য্য পিয়াসী সকল নারীই শশার গুণ সম্পর্কে কিছুটা হলেও জানেন। ডায়েট করা, মেদ কমানো, রূপ চর্চা যেখানেই বলেন সব কিছুতেই শশার ভূমিকা অত্যাধিক।
সৌন্দর্য্যচর্চায় শশার ভূমিকা:

প্রথমে আমরা সালাদ প্রসঙ্গে বলি। নিয়মিত সালাদ খাওয়া সকলের জন্যই স্বাস্থ্যকর। বেশি পরিমাণে শশা খেলে মেদ ভুড়ি কমে যায়। শশা আমাদের শরীরের বাড়তি চর্বিকে বার্ন করে। ফলে শারীরিক ফিটনেস থাকে সুন্দর ও আকর্ষণীয়।

এবার আসুন কিভাবে শশাকে আমরা ত্বকে ব্যবহার করব তা জেনে নিই
শশা থিতো করে শশার রসটি ছেকে নিতে হবে। তারপর এই রসের সাথে কয়েক ফোটা গোলাপজল মেশাতে হবে। এবার তৈরিকৃত এই মিশ্রণটি আপনি টোনার হিসেবে আপনার ত্বকে ব্যবহার করতে পারেন।
চোখের ডার্ক সার্কেল দূর করতে শশা বিশেষ ভুমিকা পালন করে। শশা গোল করে কেটে আপনি চোখের উপর দিয়ে শুয়ে থাকুন। দেখবেন আপনার চোখের কত প্রশান্তি অনুভব হবে।
এছাড়া আপনি শশা থিতো করে নিয়ে চোখের উপর পাতলা কাপড় অথবা তুলা দিয়ে তার উপর দিন। এভাবে নিয়মিত ব্যবহারে আপনার চোখের ডার্ক সার্কেল দূর হয়ে যাবে।

আমাদের সবার পরিচিত এই শশা রূপচর্চায় বিশেষ ভুমিকা পালন করে। আসুন আমরা সবাই শশার এই গুন সমূহকে কাজে লাগিয়ে হয়ে উঠি সুন্দর ও আকর্ষনীয়।

shaikat:
শসা সত্যি অনেক উপকারী সবজি এবং একই সাথে রুপচর্চার উপাদানও বটে...

Sharmin Jahan:
informative post

Saba Fatema:
Nice sharing.

nmoon:
very helpful..

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version