Faculty of Humanities and Social Science > English

আমি রাজনীতিবিদ

(1/2) > >>

Md. Nuruzzaman Moral:
আমি রাজনীতিবিদ
তাই স্বৈরাচার আর রাজাকার আমার ভিত
কিন্তু রাজনীতির অপ্ত বাক্য করেছি কী রপ্ত ? 
করিনি,করিনি বলেইতো-
নূর হোসেনকে কবর থেকে তুলে
তার বুকে আর পিঠে চালাই ছোরা, 
তপ্ত রাজনীতি শুধু ছোরা মেরেই ক্ষান্ত হবেনা 
তোর হাড় পুড়িয়ে কেমিক্যাল বানিয়ে বাতাসে ছড়াবে
পালিয়ে যা তুই, পালিয়ে যা কবর থেকে,   
তোর মত আমার রক্তও লাল, তাই গর্জে উঠি বারবার
কিন্তু গমন পথে ড্রাকুলা রক্ত নেয় চুষে, 
থ্যালাসেমিয়ায় আক্রান্ত আমি কী আর লিখতে পারি? 
“স্বৈরতান্ত্রিক গনতন্ত্র নিপাত যাক” “মানবিক গনতন্ত্র মুক্তি পাক”
সত্যিকার রাজনীতি নাইবা বুঝলাম, ড্রাকুলার রাজনীতি তো বুঝি,   
তাইতো আমি মন্ত্রী
আমার গাড়িতে পতাকা আর হাজার হাজার স্যালুট
আর কি চাই আমার!

R B Habib:
করিনি,করিনি বলেইতো-
নূর হোসেনকে কবর থেকে তুলে
তার বুকে আর পিঠে চালাই ছোরা,  ----Loved the most

irina:
 :)

Md. Nuruzzaman Moral:
Rabeya Madam, thank you for your intelligent reply.

Md. Nuruzzaman Moral:
Irina Apu, thanks for reading but I fail to understand your symbol. If possible clarify.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version