Faculties and Departments > Faculty Sections

অরেঞ্জ কেক

(1/1)

imu84:
অরেঞ্জ কেক
উপকরণ: ময়দা ১ কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, বাইকার্বনেট অব সোডা আধা চা-চামচ, ডিম ৩টি, টক দই ১ কাপ, নরম মাখন আধা কাপ, চিনি ১ কাপ, কমলার খোসা কুচি ১ টেবিল চামচ, কমলার রস একটি কাপের চার ভাগের এক ভাগ, কমলার কোয়া ৩ টেবিল চামচ।

প্রণালি: ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপ দিন। কেক তৈরির প্যানে কাপ বা চার কোনা ট্রে বসিয়ে রাখুন। ময়দা, বেকিং পাউডার, বাইকার্বনেট অব সোডা একসঙ্গে চেলে নিন। দই ছাকনিতে বা কাপড়ে নিয়ে পানি ঝরিয়ে নিন। মাখন চিনির সঙ্গে ফেটে একটা করে ডিমের কুসুম দিয়ে ফেটে নিন। এবারে কমলার রস, কোয়া ও খোসার কুচি মেশান। ময়দা কয়েক ধাপে হালকা করে মিশিয়ে নিন। দই মেশান। ডিমের সাদা অংশ ফেটে মেরাং করে নিন। ময়দার মিশ্রণে মেরাং মিশিয়ে নিন। কেকের কাপে বা ট্রেতে অধিকাংশ স্থানে চামচ দিয়ে মাখন দিন। ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৪০-৬০ মিনিট অথবা কেক তৈরি না হওয়া পর্যন্ত বেক করে নিন।

 

susmita:
আপু কবে খাওয়াবেন?  ;)

mahzuba:
try korbo...thank u apu for sharing this..

Antara11:
বানিয়ে দেখতে হবে, মনে হচ্ছে মজা হবে!

R B Habib:
I baked once, it was good

Navigation

[0] Message Index

Go to full version