জিভে জল আনা গাজরের হালুয়া

Author Topic: জিভে জল আনা গাজরের হালুয়া  (Read 1294 times)

Offline Mafruha Akter

  • Sr. Member
  • ****
  • Posts: 309
    • View Profile
উপকরণ:
গাজর ১ পোয়া
তরল দুধ ১/২ লিটার
দারচিনি গুঁড়া ১ চা-চামচ
এলাচ গুঁড়া আধা চা-চামচ
ঘি ৩ টেবিল-চামচ
ডায়াবেটিক চিনি ১কাপ
পেস্তাবাদাম ১ টেবিল চামচ
কিশমিশ ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী:

    গাজর ভালো করে ধুয়ে কেটে নিন।
    একটি পাত্রে দুধ ঘন করে সেটাতে গাজর দিয়ে চুলার আঁচ কমিয়ে জ্বাল দিতে থাকুন।
    দুধ শুকিয়ে গেলে এবং গাজর সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে মিহি করে বেটে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
    কড়াইয়ে ঘি গরম করুন।
    ঘি গরম হলে গাজরের মিশ্রণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
    এরপর চিনি, দারচিনি-এলাচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিন ভালো করে। ক্রমাগত নাড়তে থাকুন নাহলে পোড়া লেগে যাবে।
    হালুয়া শুকিয়ে কড়াইয়ের পাশ ছেড়ে এলে এবং তেল বের হলে পেস্তাবাদাম কুচি, কিশমিশ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া চুলা থেকে নামিয়ে ফেলুন।
    পরিবেশন পাত্রে ঢেলে ঠান্ডা করে পছন্দমতো আকারে টুকরা করে পরিবেশন করুন মজাদার গাজরের হালুয়া।
Mafruha Akter
Sr. Library officer
Daffodil International University
(Uttara Campus)