Faculties and Departments > Faculty Sections

পেঁপের অনেক গুণ

(1/1)

moonmoon:
পেঁপের অনেক গুণ
ডিসেম্বর ৯, ২০১৩ খাদ্য ও পুষ্টি ৮৩১ বার পঠিত মন্তব্য করুন
কাঁচা ও পাকা দুই ধরনের পেঁপেই শরীরের জন্য উপকারী। কাঁচা পেঁপেতে রয়েছে প্যাপেইন ও কাইমোপ্যাপেইন নামের প্রচুর প্রোটিওলাইটিক এনজাইম। এ উপাদান আমিষ ভাঙতে ও হজমে সাহায্য করে। তাই গরু, খাসি বা মুরগির মাংসের সঙ্গে কাঁচা পেঁপে বা রান্না করা পেঁপে খেলে বদহজম কম হয়, কোষ্ঠকাঠিন্য হয় না। মাংস রান্নায় পেঁপের ব্যবহারে চর্বির পরিমাণও কমায়।

প্রচুর ভিটামিন এ ও সি রয়েছে পাকা পেঁপেতে। ভিটামিন এ ও সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যুদ্ধ করে সংক্রামক রোগের বিরুদ্ধে, দাঁত, চুল, ত্বকের সুরক্ষা করে। তা ছাড়া কেরোটিন, ভিটামিন সি ও ফ্ল্যাভোনয়েড হলো অ্যান্টি-অক্সিডেন্ট, যা ক্যানসার ও হূদেরাগ প্রতিরোধ করে। এ ছাড়া এর ফলিক অ্যাসিড হোমোসিস্টিনকে ভেঙে হূদেরাগের ঝুঁকি কমায়। পেঁপে এমন একটি ফল, যাতে কোলেস্টেরল ও চর্বির পরিমাণ প্রায় শূন্য শতাংশ।

প্রতি ১০০ গ্রাম পাকা পেঁপেতে রয়েছে ৪৩ ক্যালরি শক্তি।

সূত্র: ইউএসডিএ।

- See more at: http://www.ebanglahealth.com/4931#sthash.1fVbJq5B.dpuf

Mousumi Rahaman:
very informative post..

moonmoon:
thanks

akhishipu:
Informative

moonmoon:
thanks

Navigation

[0] Message Index

Go to full version