IT Help Desk > IT Forum
মডেম ব্যবহারের সমস্যায় করণীয়
(1/1)
Md. Mahfuzul Islam:
ইন্টারনেট চালানোর জন্য অনেকে ননব্র্যান্ড মডেম ব্যবহার করেন। উইন্ডোজ এক্সপিতে এগুলো সঠিকভাবে কাজ করলেও বিপত্তি ঘটে উইন্ডোজ ৭ ও ৮ ব্যবহারের ক্ষেত্রে। এ সমস্যা সমাধানে প্রথমেই মডেম যে ড্রাইভে ইনস্টল করা আছে সেখানে যেতে হবে (বেশির ভাগ ক্ষেত্রেই C>Program Files>Edge Card)। এবার মডেম রান করার আইকনটি যেমন wireless. বীব খুঁজে বের করতে হবে। আইকনে রাইট বাটন চেপে Properties হয়ে Compatibility ট্যাব চালু করতে হবে। Run this program in compatibility mode for এর ঘরে টিক চিহ্ন দিয়ে Windows XP (Service Pack 3) বাছাই করে প্রথমে Apply এবং পরে Ok দিয়ে কাজ শেষ করতে হবে।
Navigation
[0] Message Index
Go to full version