Help & Support > Common Forum/Request/Suggestions
সবুর খানের ‘উদ্যোক্তা উন্নয়ন নির্দেশিকা’ বইয়ের মোড়ক উম্মোচন
(1/1)
Lazminur Alam:
নতুন উদ্যোক্তাদের সহযোগিতার জন্য পূর্ণাঙ্গ দিক-নির্দেশনা সম্বলিত একটি বই প্রকাশ হয়েছে। ‘উদ্যোক্তা উন্নয়ন নির্দেশিকা’ নামের বইটি রচনা ও প্রকাশ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সাবেক সভাপতি মো. সবুর খান।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
ড. আতিউর রহমান বলেনে, “বইটির মাধ্যমে নতুন উদ্যোক্তারা যথেষ্ট লাভবান হবেন। ‘চাকরি খুজঁব না চাকরি দেব’ এই মানসিকতায় আমাদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বইটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।”
তিনি বলেন, “আমাদের দেশের সার্বিক উন্নয়নে সবচেয়ে বেশী প্রয়োজন নতুন নতুন উদ্যোক্তা তৈরি। স্বাধীনতার ৪৩ বছরে আমরা গার্মেন্টস থেকে শুরু করে তথ্যপ্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের যে সাফল্যের গল্প দেখছি তা মূলত উদ্যোক্তাদেরই অবদান। যদিও সরকার বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছে।”
বাংলাদেশ ব্যাংক গভর্ণর বলেন, “দেশের মোট জনসংখ্যার ৫৫% তরুণ, এই তরুণ প্রজন্মকে সুশিক্ষিত প্রশিক্ষত ও উদ্যোক্তা তৈরী করে তুলতে পারলেই বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলা হিসাবে গড়ে তোলা সম্ভব। বড় উদ্যোক্তাদের পাশাপাশি ছোট উদ্যোক্তাও প্রয়োজন। আমরা ইতিমধ্যে ১০০ কোটি টাকার উদ্যোক্তা ফান্ড গঠন করেছি। আমরা জুড়ি বোর্ডের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং এই ফান্ড থেকে সহায়তা দিব।”
প্রকাশনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম গোলাম রহমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, নির্মল চন্দ্র ভক্ত, মহাব্যবস্থাপক আসাদুজ্জামান ও মাসুম পাটওয়ারীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রকাশনা অনুষ্ঠানে বই এর প্রকাশক এবং লেখক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজ এর চেয়ারম্যান ও মো. সবুর খান বলেন, “বইটিতে অত্যন্ত সহজ ভাষায়- দক্ষতা অর্জন, পণ্যের মূল্য নির্ধারণ, ক্রেতাকে সন্তুষ্ট রাখার কৌশল, ব্যবসায়িক কার্যক্রম শুরু, ট্রেড লাইসেন্স প্রাপ্তি, লোন প্রাপ্তি, প্রকল্প পরিকল্পনা তৈরির বিভিন্ন দিকসহ ব্যবসার খুটিনাটি ধারাবাহিকভাবে সন্নিবেশিত করা হয়েছে এবং সহায়ক লিংক সমূহ দেয়া আছে যা উদ্যোক্তা হতে ইচ্ছুক যে কাউকে পরিস্কার দিক নির্দেশনা দিতে সক্ষম হবে।
বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্ধেক দামে বইটি নিতে পারবেন বলেও জানান তিনি।
ishaquemijee:
Our Chairman - Our Pride.
Sultan Mahmud Sujon:
You will get this book from our Daffodil International University's Kiosks and also by visiting www.business.org.bd/books and then please fill the recommended Thank you.
Thanks for your posting, please next time when you post keep font size 14, is the best for bangla( readable)
Sultan Mahmud Sujon:
tag line:
উদ্যোক্তা উন্নয়ন নির্দেশিকা, উদ্যোক্তা, উন্নয়ন, নির্দেশিকা, মোঃ সবুর খান, সবুর, খান, মোঃ, অন্টাপ্রেনিউর ইনোভেশন এক্সপো, অন্টাপ্রেনিউর , ইনোভেশন , ড্যাফোডিল, ইন্টারনেশনাল, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, লেটেষ্ট বিজিনেস বুক, বিজিনেস বুক, লেটেষ্ট , হ্যান্ডবুক, লেটেষ্ট টপ টেন বুক, চাকরি খুঁজবো না, চাকরি দেব, ‡Pqvig¨vb ‡evW© Ae U«vwóR, ‡Pqvig¨vb, D™¢vebx wPšÍv, সহযোগিতা, স্টাট আপ, নতুন ব্যবসা, অল্প টাকায় ব্যবসা, আইডিয়া, বিজিনেস আইডিয়া, ব্যবসায়িক আইডিয়া, ব্যবসায়িক পার্টনার, বিজিনেস লাইফ স্টাইল, চেন্জ বিজিনেস লাইফ স্টাইল, ব্যবসায়িক পরিবর্তন, লেটেষ্ট ই-বুক, ই-বুক, বিজনেস কর্ণার, বিজনেস লাইফ, বিজনেস সাইট, এসএমই, শট মিডিয়াম ইন্টারপ্রাইজ, সহজ ঋণ, নারীর ক্ষমতায়ন, নারীদের ব্যবসা, সফল হওয়ার মূল মন্ত্র, মন্ত্র, ব্যবসায়িক মন্ত্র, বিজিনেস মন্ত্র, সফল ব্যবসায়িদের গল্প, সফল ব্যবসায়িদের জীবনী, আত্মজীবনী, ব্যবসায়িক জীবন-কথা, ব্যবসায়িক জীবন, ব্যবসায়িক জীবনের মূল মন্ত্র।উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তাদের উন্নয়ন, নতুন উদ্যোক্তা, ব্যবসায়িক জীবন ধারা, ইটুকে, ২০০০ (২কে) উদ্যোক্তা, ব্যাঙ্কিং সিস্টেম,
Enterprise, Entrepreneur Development Guidelines, Enterprise, Development, Guidelines, mb, Sabur Khan, Entrepreneurship & Innovation Expo, Innovation, Daffodil, International, University, latest business books, latest, handbook, Handbook of Entrepreneurship Development, latest top 10 book, Low cost business, Business Life Style, Change Business Life Style, Business Change, Letest E – Book, eBook, Business Corner, Business Sites, SME, Women's empowerment, The basic principle of successful businessman, Autobiography, Business of Life, Entrepreneurs Development, Banking system
mshahadat:
Is it available to buy form DIU? How much the price?
Navigation
[0] Message Index
Go to full version