Faculties and Departments > Faculty Sections
সর্দি-ঠাণ্ডার প্রাকৃতিক প্রতিকার
(1/1)
mahmud_eee:
কালে কড়া রোদের মধ্যে অফিসে এসে বসেছেন৷ কিন্তু বিকেলের ছুটির পর কাকভেজা হয়ে বাড়ি ফিরতে হচ্ছে৷ তার উপর তো আবার অফিসের এসির মধ্যে সারাটা দিন কাটানো৷ এই ঠাণ্ডা-গরমে আপনার শরীর আর সইছে না৷ হাঁচি-কাশি, সামান্য জ্বর, ঠাণ্ডা লাগা-অতি সাধারণ অথচ খুবই ছোঁয়াচে রোগ আষ্টেপৃষ্টে ধরছে আপনাকে৷ এই আবহাওয়া পরিবর্তনের সময় কমবেশি প্রায় সকলেই ভুগছেন সর্দি-ঠাণ্ডার সমস্যায়৷ তাই এ সমস্যা থেকে মুক্তির কিছু প্রাকৃতিক টিপস্ দেয়া হল৷
প্রাকৃতিক উপাদানের যে রোগ নিরাময়ের ক্ষমতা আছে, তা আধুনিক ওষুধ আবিষ্কারের বহু পূর্বেই মানুষের জানা ছিল। প্রাকৃতিক উপায়ে ছোটখাট শারীরিক সমস্যা সমাধানে ইদানিং আবার মানুষের ঝোঁক বাড়ছে।
প্রতিকার:
১.রাতে শোবার আগে সরষের তেল বা ঘি হালকা গরম করে শুকলে সর্দি-ঠাণ্ডা দূর হয়।
২.রাতে খাবার সঙ্গে রসুন খেলে সর্দি-ঠাণ্ডা দুর হয়।
৩.সকালে চারটি তুলসী পাতা এবং চারটি গোল মরিচ খেলে ঠাণ্ডা লেগে আসা জ্বর উপশম হয়।
৪.পুদিনাপাতা, তুলসী পাতা, কাঁচা আদা, মধু মিশিয়ে খেলে ঠাণ্ডা লাগা দ্রুত ভাল হয়।
প্রতিরোধ:
১.যাদের ঠাণ্ডা লেগেছে, তাদের কাছ থেকে দূরে থাকুন। কারণ, এর ভাইরাস নিঃশ্বাসের সঙ্গে, এমনকি হাতের মাধ্যমেও ছড়ায়।
২.পর্যাপ্ত খাওয়া-দাওয়া করলে ও ঘুমালে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
৩.আপনার ঘরের তাপমাত্রা বেশি শুষ্ক করবেন না৷ বেশি আর্দ্রও করবেন না। এতে রোগ-প্রতিরোধে সক্ষম হওয়া যায় সহজেই।
৪.নিয়মিত লেবু খান। লেবুতে আছে প্রচুর পরিমানে ভিটামিন সি৷যা ঠাণ্ডা লাগা প্রতিরোধ করে৷
sadia.ns:
Informative post. Thanks for sharing. :)
Navigation
[0] Message Index
Go to full version