মালাগায় বিশ্বকাপের চমক ওচোয়া

Author Topic: মালাগায় বিশ্বকাপের চমক ওচোয়া  (Read 1895 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা মেক্সিকোর গোলরক্ষক গিয়েরমো ওচোয়াকে দলে টেনেছে স্পেনের ক্লাব মালাগা।



 
 
 
গত তিন বছর ফরাসি ক্লাব আজাক্সিওতে খেলা এই গোলরক্ষকের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে মালাগা। শুক্রবার লা লিগার ক্লাবটি নিজেদের ওয়েবসাইটে আরো জানায়, তাদের মেডিকেল পরীক্ষাতেও পাস করেছেন ২৯ বছর বয়সী ওচোয়া।

গত মাসে শেষ হওয়া বিশ্বকাপের 'এ' গ্রুপের ম্যাচগুলোতে মূলত সবার দৃষ্টি কাড়েন ওচোয়া, দলকে নকআউট পর্বে তুলতে চারটি অসাধারণ সেভ করেন তিনি। তার মধ্যে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ম্যাচেই করেন তিনটি বিশ্বমানের সেভ; ঠেকিয়ে দেন নেইমার, পাউলিনিয়ো ও চিয়াগো সিলভার নিশ্চিত গোলের সুযোগ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

তবে দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের কাছে ২-১ হেরে শেষ হয়ে যায় মেক্সিকোর বিশ্বকাপ অভিযান।   

আগামী ২৩ অগাস্ট আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার এবারের মৌসুমের প্রথম ম্যাচ খেলবে মালাগা।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy