Faculties and Departments > Faculty Sections
প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি পরামর্শ অন্তর্জালের পাতা ফাঁদে শিশুদে
(1/1)
mahmud_eee:
শিশুদের সাইবার নিরাপত্তার বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন ভারতের তথ্য-প্রযুক্তি নিরাপত্তা বিশ্লেষকেরা। এখনকার শিশুরা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করছে। এ ধরনের সাইট ব্যবহারের সময় দুর্বৃত্তদের কবলে পড়ে শিশুরা বিপদগ্রস্ত হতে পারে। এই বিপদ থেকে রক্ষা পেতে করণীয় বিষয়গুলো শিশুকে শেখাতে হবে বলেই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের প্রযুক্তি বিশ্লেষকেদের মতে, সাইবার দুর্বৃত্তরা অনলাইন প্ল্যাটফর্মে শিশুদের আপলোড করা ছবি ও ভিডিও কাজে লাগিয়ে অনৈতিক কাজ করছে এবং সাইবার নিপীড়ন চালাচ্ছে। এ ধরনের ঘটনা ক্রমশ বাড়ছে। সাইবার নিপীড়ন ছাড়াও রিভেঞ্জ পর্নোর ঝুঁকিও বাড়ছে। সাইবার জগতে রিভেঞ্জ পর্নো বা যৌন নিপীড়ক বিভিন্ন কনটেন্ট উন্মুক্ত করে কাউকে বিপদে ফেলার ঝুঁকি বেড়ে গেছে।
ভারতের ইথিক্যাল হ্যাকিংয়ের প্রতিষ্ঠাতা সন্দ্বীপ সেনগুপ্তা বলেন, ‘এখন খুব অল্প বয়স থেকেই শিশুরা ল্যাপটপ, ট্যাব প্রভৃতি ব্যবহার করছে। ওয়েব ক্যাম যুক্ত কোনো ল্যাপটপে যদি ট্রোজান ভাইরাসের সাহায্য নিয়ে কোনো সাইবার দুর্বৃত্ত শিশুকে নানা প্রলোভন দেখিয়ে ছবি বা ভিডিও ধারণ করতে পারে।’
সন্দ্বীপ সেনগুপ্তা আরও বলেন, ‘শিশুরা সুরক্ষিত নয়। এ জন্য সচেতনতা প্রয়োজন। স্কুল ও কলেজে এ বিষয়টি জানানো প্রয়োজন।’
Kazi Taufiqur Rahman:
Thanks for sharing.
Navigation
[0] Message Index
Go to full version