Faculties and Departments > Faculty Sections
Want to be happy???
(1/1)
mahmud_eee:
ভালো কোনো কৌতুক যদি জানেন, সেটি ফেসবুকে লিখবেন না। কারণ, কেউ ‘লাইক’ না দিলে আপনি কষ্ট পাবেন। সুখী হওয়ার জন্য এ রকম পরামর্শই দিয়েছেন যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের মতে, প্রত্যাশার মাত্রা কমিয়ে আনতে পারলেই আপনি ভালো থাকবেন। ন্যূনতম আশা ছাড়া কোনো লড়াইয়ে জিতে গেলেই মানুষ সবচেয়ে বেশি খুশি হয়। আর ইতিবাচক আশা থেকে সুখী হওয়ার সম্ভাবনা যেমন আছে, তেমনি হতাশ হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই সুখী হওয়ার চেষ্টা থেকে বিরত থাকলেই বরং তুলনামূলক বেশি সুফল পাওয়া যায়। সুখ অবশ্যই আপনার কাছে আসবে—এই বিশ্বাস রাখুন। জোর করে সুখ পাওয়ার চেষ্টা না করাই ভালো। সুখ মোটেও দূরে নয়, জীবনের অনেক ছোটখাটো বিষয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে। টেলিগ্রাফ।
Navigation
[0] Message Index
Go to full version