Help & Support > Common Forum/Request/Suggestions

ফেসবুক মানুষকে আত্মকেন্দ্রিক করে?

(1/1)

mahmud_eee:
সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম ফেসবুক ব্যবহারের আসক্তির ফলে একজন মানুষ নিজেকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে যেতে পারে। পাশাপাশি অন্যদের প্রতি তার সহানুভূতিও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ফ্লোরিডার একদল গবেষক বলছেন, ফেসবুকে মানুষের প্রোফাইল ছবি ও নিজস্ব বার্তার (স্ট্যাটাস আপডেট) মধ্য দিয়ে একধরনের আত্মতুষ্টির (নার্সিসিজম) প্রবণতা উৎসাহিত হয়।
১৮ থেকে ৫০ বছর বয়সী চার শতাধিক ফেসবুক ব্যবহারকারীর ওপর জরিপ চালিয়ে গবেষকেরা দেখতে পান, নারীদের মধ্যে নিয়মিত প্রোফাইল ছবি পরিবর্তনের প্রবণতা পুরুষদের চেয়ে বেশি। এ থেকে বোঝা যায়, ফেসবুকের প্রতি আত্মকেন্দ্রিক নারীদের আগ্রহ তুলনামূলক বেশি। আইএএনএস।

Antara11:
Young fellows are getting much self-centered.

Navigation

[0] Message Index

Go to full version