Faculties and Departments > Faculty Sections

সোমবার চালু হচ্ছে অ্যাপল পে

(1/1)

subartoeee:
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় ৫শ' ব্যাংক অ্যাপল পে সাপোর্ট করবে বলে জানিয়েছেন কুক। এছাড়াও ব্লুমিংডেল, মেসিস, ম্যাকডোনাল্ডস, স্টেপলস এবং হোল ফুডসের মতো একাধিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কথাও জানিয়েছেন তিনি।

“অ্যাপল পে একটা বড় কিছু হতে যাচ্ছে বলে মনে করি আমরা। কোনো কিছু কেনার সময় আমরা যেভাবে দাম পরিশোধ করি সে প্রক্রিয়াটাই পাল্টে দেবে অ্যাপল পে।”— বলেন কুক।

আইফোন সিক্স আর আইফোন সিক্স প্লাস ব্যবহারকারীরা অ্যাপল পে’র মাধ্যমে লেনদেন করে এমন স্টোরগুলোতে দাম পরিশোধ করতে পারবেন একেবারে সহজে। স্মার্টফোনটি স্টোর রেজিস্টারের কাছে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেই পণ্যের মূল্য পরিশোধ করা যাবে।

ইন-অ্যাপ পারচেজেও ব্যবহার করা যাবে অ্যাপল পে। ‘পে উইথ অ্যাপল পে’ অপশনটিতে ট্যাপ করে আঙ্গুল ধরে রাখতে হবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে। সরাসরি চার্জ কেটে নেওয়া হবে ব্যবহারকারীর ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে।

স্বল্প-দৈর্ঘ্যের রেডিও তরঙ্গের মাধ্যমে লেনদেন সংক্রান্ত তথ্য আদান-প্রদান করে অ্যাপল পে। ‘নিয়ার ফিল্ড কমিউনিকেশন’ বা ‘এনএফসি’ নামে পরিচিত এই প্রযুক্তি।

mahzuba:
Good to know that.

Navigation

[0] Message Index

Go to full version