Faculties and Departments > Faculty Sections
মহাবিশ্বে সত্যিই এলিয়েন রয়েছে!
(1/1)
mahzuba:
অনলাইন ডেস্ক: মহাবিশ্বে অবশ্যই ‘এলিয়েন’ বা ভিনগ্রহী প্রাণীর উপস্থিতি রয়েছে এমনটাই দাবি করা হচ্ছে নতুন এক প্রামাণ্য চিত্রে । হাজারো কৌতূহল ও বিতর্ক উসকে দেওয়া এরিয়া ৫১’র সাবেক এক বিজ্ঞানী ডক্টর বয়েড বুশম্যান তাঁর জীবনে যে এলিয়েন ও তাদের ব্যবহৃত যান ‘উড়ন্ত সসার’ নিয়ে গবেষণা চালিয়েছেন, তাদের ব্যাপারে মুখ খুলেছেন। এমন একটি এলিয়েনের বর্ণনাও দিলেন তিনি।
বুশম্যানের মতে, এলিয়েনটির বয়স প্রায় ২৩০ বছর, উচ্চতা পাঁচ ফুট, হাতে ও পায়ে পাঁচটি করে ১০টি আঙুল ও তারা টেলিপ্যাথি অর্থাৎ, ইন্দ্রিয়ের কোনো সাহায্য ছাড়াই কারো মন পড়তে ও বুঝতে পারে। কারো চিন্তা ও অনুভূতি অনুধাবনের ক্ষমতাও রয়েছে এলিয়েনদের।
এলিয়েনদের ব্যবহৃত উড়ন্ত সসার বা অশনাক্তকৃত উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়েও দীর্ঘ গবেষণা চালিয়েছেন বলে জানান ওই বিজ্ঞানী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। দিনে ২৪ ঘণ্টা মার্কিন বিজ্ঞানীরা ইউএফওর গবেষণায় ব্যয় করেছেন বলেও প্রকাশ করেন বুশম্যান। গবেষকরা এলিয়েনদের প্রজাতিকে দুটি দলে ভাগ করেন।
একটি দলের নাম দেন ‘র্যাংলার’ বা কলহকারী ও অপরটির ‘রাসলার’ বা গবাদিপশু চোর।
Navigation
[0] Message Index
Go to full version