Faculty of Humanities and Social Science > English
একটি কবিতা
Md. Nuruzzaman Moral:
পাথুরে চক্ষুমনি
সময়ের আবর্তে চকিত চাহনিতে
ক্লান্ত, শ্রান্ত, নির্লিপ্ত চক্ষু
শক্তি শুকিয়ে পাথুরে আজ।
নিস্তেজ, স্থবির স্বরুপ তার
আর কত গতিময়তা!
গতির পিছে অবিরত ছুটে চলা
চোখের কৌনিক জ্ঞান অবলুপ্ত।
অসার জারক রস জমে জমে পাথর
গতিহীনতায় আত্মতৃপ্তি!
সেই পাথুরে চোখেও ক্ষয়,
প্রত্যহ পাথুরে চোখ দ্যাখে
গতিময় পৃথিবীর নিদারুণ বাস্তবতা।
গতির ঝাঁঝালো বারুদে রক্তাশ্রুর
নশ্বর স্রোত খোঁজে নতুন পথ...
Shahriar Mohammad Kamal:
Nice Poem.
M. Rakibul Hasan Khan:
কোথায় সে নতুন পথ? পাথুরে বাস্তবতার বিপরীতে দাঁড়াবার সাহস কি সব মানুষের আছে?
Md. Nuruzzaman Moral:
পাথুরে বাস্তবতার বিপরীতে পানিকে দাঁড়াতে হবে কারন পানির পাথর ক্ষয় করার ক্ষমতা আছে।
irina:
নশ্বর স্রোত খোঁজে নতুন পথ...
Time to rethink..
By the way, পাথুরে চক্ষুমনি is delightful.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version