Faculty of Allied Health Sciences > Nutrition and Food Engineering

সকালে খালি পেটে পানি পান করা জরুরী কেন?

(1/1)

imran986:
প্রতিদিন ৭ থেকে ৮ গ্লাস পানি পান স্বাস্থ্যের জন্য অনেক উপকারি। অনেকে এটা জানেন না যে সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে পানি পান করা স্বাস্থ্যের জন্য কতটা জরুরি। সকালে নাস্তার আগে এক গ্লাস পানি পান করুন। এটি এক প্রকার আয়ূর্বেদিক চিকিৎসা যা হাঁপানি, হৃদরোগসহ ক্যান্সারের মত মারাত্মক রোগের ঝুঁকি কমিয়ে থাকে।

কেন আমরা সকালে খালি পেটে পানি পান করব?
• মানব দেহে শতকরা ৭০ ভাগ পানি থাকে। যা আপনার শরীরের ক্রিয়া সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• আমাদের ব্রেনের ৮৫ ভাগই পানি।
• মাংসপেশির ৭৫ ভাগ পানি।
• আমাদের হাড়ও ২৫ ভাগ পানি দ্বারা গঠিত।
• রক্ত ৮২ ভাগ পানি নিয়ে গঠিত।

সকালে খালি পেটে পানি পানের কি কি উপকারিতা?
১.ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিঃ প্রতিদিন সকালে নাস্তার আগে খালি পেটে এক গ্লাস পানি পান করলে রক্তের দূষিত পদার্থ বের হয়ে যায়। এর ফলে ত্বক আরও উজ্জ্বল ও সুন্দর দেখায়।

২.কোষ পুনর্জীবিত করাঃ দূষিত পদার্থ দূর করে নতুন কোষ তৈরি করে এবং নতুন মাংসপেশি গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করে থাকে।

৩.ভারসাম্য রক্ষাঃ খালি পেটে এক গ্লাস পানি শারীরিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। দৈহিক সংক্রমণের সাথে লড়াই করে দেহকে সুস্থ রাখে।

৪.ওজন কমাতে সাহায্য করেঃ ওজন কমাতেও সকালে পানি পানের ভূমিকা অপরিসীম। দৈনিক ১৬ আউন্স পানি (গরম) পান করলে শরীরে মেটাবলিসম ২৪% বেড়ে যায় এবং শরীরের অতিরিক্ত ওজন কমে।

৫.মলাশয় পরিষ্কার করাঃ প্রতিদিন খালি পেটে পানি পানে আপনার মলাশয় পরিষ্কার হয় যায় এবং শরীর নতুন খাবার থেকে পুষ্টি নিতে পারে সহজে।

৬.বিভিন্ন প্রকার রোগ দূরীকরণঃ এটা প্রমাণিত যে সকালে খালি পেটে পানি পানে বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া যায়। যেমনঃ বমি ভাব, গলার সমস্যা, মানসিক সমস্যা, ডায়রিয়া, কিডনির সমস্যা, আথ্রাইটিস, টিবি, মাথা ব্যাথাসহ নানা রোগ।

ভাল ফলাফলের জন্য সকালে পানি পান করবেন কিভাবে?
সকালে ঘুম থেকে ওঠার পর ৫ থেকে ৬ গ্লাস পানি পান করার চেষ্টা করুন। একবারে না পারলে চেষ্টা করুন চার গ্লাস পানি পান করার পর দুই মিনিট অপেক্ষার পর বাকি দুই গ্লাস পানি পান করতে। পানি পানের ১ ঘন্টা আগে ও পরে কিছু খাওয়া থেকে বিরত থাকুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে যেকোন প্রকার এলকোহল জাতীয় পানীয় পান করা থেকে বিরত থাকুন।

Md. Al-Amin:
Need pure water for life........

Navigation

[0] Message Index

Go to full version