Help & Support > Common Forum/Request/Suggestions

জীবন বাঁচবে পানি পানেই

(1/1)

Ishtiaque Ahmad:
পানিই জীবন বা জীবনের অপর একটি নাম পানি। এটি পান করে তেষ্টা নিবৃত হওয়া পর্যন্তই কেবলমাত্র পানির উপকারীতা সীমাবদ্ধ নয়। পরিমিত পরিমাণে পানি পান করা আপনার শরীরকে বিভিন্ন ধরনের অসুখের হাত থেকে বাঁচাতে পারে। আপনার ত্বককে করে তুলতে পারে উজ্জ্বল। আজকের ব্যস্ত জীবনে নিজের ত্বক ও শরীরের যত্ন নেওয়ার একটুও সময় নেই আপনার হাতে। কিন্তু পরিমানমত পানি খান আপনার শরীর থাকবে শান্ত রক্ষা পাবেন বহু অসুখ থেকে। আজ জেনে নিন পানি ঠিক কতটা উপকারী মানুষের জীবনে।
১) ওজন কমাতে সাহায্য করে: অতিরিক্ত ওজন বা ফ্যাট বেড়ে যাওয়া নিয়ে এখন মহিলা থেকে পুরুষ সবাই খুব চিন্তায়। প্রতিদিন সঠিক পরিমানে পানি পান করুন আর নিস্কৃতি পান এই চিন্তার হাত থেকে। পরিমিত পানি আপনার শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে দেয় এবং অপ্রয়োজনীয় খিদের হাত থেকে মুক্তি দেয় আপনাকে। পানির মধ্যে যেহেতু ক্যালোরির পরিমান একদম শূন্য তাই আপনার দেহের মেটাবলিসম বাড়াতে সাহায্য করে যা মুক্তি দেয় আপনাকে অতিরিক্ত মেদের হাত থেকে।
২) ইমিউনিটি ক্ষমতা বাড়ায়: এই পাণীয়টি বাড়ায় মানবশরীরের ইমিউনিটি ক্ষমতা। মানবশরীরের প্রায় সমস্ত অসুখ হয় ইমিউনিটি ক্ষমতা কম থাকার জন্য। একটু খেয়াল করে দেখবেন কিছু মানুষ ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন, এর একমাত্র কারণ হল তাদের দেহের ইমিউনিটি ক্ষমতা বা আত্মরক্ষার শক্তি খুবই কম। তাই নিজেদের দেহের ইমিউনিটি ক্ষমতা বাড়ানোর জন্য প্রতিদিন খান ১ লিটার পানি।
৩) ত্বক উজ্জ্বল রাখে: আপনারা প্রত্যেকেই নিশ্চয় চান আপনার ত্বক ভাল থাকুক। তাহলে আজ থেকেই পরিমিত পরিমাণ পানি খাওয়া শুরু করুন। দিনে ১লিটার পানি পান করা শুধু আপনার স্বাস্থ্য না আপনার ত্বকের জন্য খুব উপকারী। পানি আপনার ত্বককে কোন ধরনের অ্যালার্জী বা ব্রণর হাত থেকে প্রতিরোধ করে। পানি হল আপনার ত্বককে উজ্জ্বল করার সবথেকে সস্তা একমাত্র উপায়।
৪) ব্যাথা থেকে মুক্তি: কর্পোরেট অফিস হোক বা অন্য যে কোন কাজ, আজকাল প্রায় সমস্ত কাজই হয় কম্পিউটারের সামনে। কম্পিউটারের সামনে বেশিক্ষন বসে কাজ মানেই স্পন্ডিলাইটিশ থেকে মাথা ব্যাথা যে কোন ব্যাথা হবেই। এই ব্যাথা বেদনাকে খুব একটা আমল না দিলেও বয়সকালে ভয়ঙ্কর রূপ নিতে পারে এগুলি। তাই সেই পর্যায় যাওয়ার আগেই মুক্তি পান ব্যাথার হাত থেকে। কিভাবে মুক্তি পাবেন? খুবই সহজ উপায় অকারনে পানি কম খাবেন না, কাজ করার ফাঁকে খান প্রচুর পরিমানে পানি। এই পানিই আপনাকে মুক্তি দেবে ব্যাথার প্রকোপ থেকে।

monirulenam:
Thank you for the post

Navigation

[0] Message Index

Go to full version