Faculty of Allied Health Sciences > Nutrition and Food Engineering
৫টি জনপ্রিয় খাবার যা মৃত্যুর কারণ হতে পারে!
(1/1)
imran986:
সুস্বাদু খাবারের কত কিছুই না আছে পৃথিবীতে। ভিটামিনে পূর্ণ ফল থেকে শুরু করে নানা ধরনের শস্য আমাদের মূল খাবার হয়ে উঠেছে। কিন্তু এখানে জেনে নিন ৫টি ফল ও খাবারের কথা। নিঃসন্দেহে এরা দারুণ পুষ্টিকর ও ভিটামিন-খনিজে পূর্ণ। কিন্তু প্রাকৃতিকভাবে এদের মাঝে কিছু বিষাক্ত উপাদান রয়েছে। আমাদের দেহ এর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। কিন্তু এগুলো অতিরিক্ত খাওয়া হলেই বিপদ! এমনকি মৃত্যুর কারণ হতে পারে।
১. চেরি, অ্যাপ্রিকট, পিচ এবং প্লাম : এসব ফল দারুণ মজার। কিন্তু বিজ্ঞান বলে, এ জাতীয় ফলের বিচিতে সায়ানোজেনিস উপাদান থাকে। এটি দেহে প্রবেশ করে সায়ানাইড উৎপন্ন করে। ১৫০ পাউন্ড ওজনের একজন মানুষের প্রাণ বধ করতে এই বিষের ০.১ গ্রামই যথেষ্ট। একটিমাত্র চেরির বিচিতে ০.১৭ গ্রাম প্রাণঘাতী সায়ানাইড থাতকে পারে। অর্থাৎ একটি বা দুটি পিচ যদি বিচিসহ ছেঁচে খাওয়া হয়, তবে মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে।
২. চাল : আর্সেনিক রয়েছে এমন মাটি বা পানিতে যে ধান চাষ হয় তার চালে এই মারাত্মক বিষাক্ত উপাদান থাকে। আর্সেনিকপূর্ণ চাল বা চাল থেকে প্রস্তুত ভাত বা অন্যান্য খাবার খেলে বমি বা পেটে ব্যথা হতে পারে। সাধারণত বাদামী চালে আর্সেনিক বেশি থাকে। ১৫০ পাউন্ড ওজনের একজন মানুষের মৃত্যু ঘটাতে ৫০ গ্রাম আর্সেনিক যথেষ্ট। আর্সেনিকপূর্ণ ভাতের এক কাপের চার-ভাগের এক ভাগে ২.৬-৭.২ মাইক্রোগ্রাম আর্সেনিক থাকে। এ হিসেবে মৃত্যুর কারণ ঘটতে ১৮০০ কাপ ভাত প্রয়োজন হবে।
৩. আলু : এটি মারাত্মক হয়ে উঠতে পারে উৎপাদনের পদ্ধতির কারণে। আলুতে থাকে সোলানাইন। এটি এক ধরনের প্রাকৃতিক কীটনাশক। সাধারণত এ উপাদান আলুতে খুব বেশি পরিমাণ থাকলে তার রং সবুজ হতে শুরু করে। এর বিষক্রিয়ায় বমি, ডায়রিয়া এবং অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট দেখা দিতে পারে। সোলানাইনে পূর্ণ সবুজ আলু এক পাউন্ড খাওয়া হলে ১০০ পাউন্ড ওজনের যেকোনো মানুষের মৃত্যু ঘটতে পারে।
৪. আপেল এবং নাশপাতি : এই জনপ্রিয় দুটো ফলের বিচিতে রয়েছে বিষ। প্রতি কেজি আপেলের বিচিতে ৭০০ মিলিগ্রাম হাইড্রোজেন সায়ানাইড রয়েছে। একটি বিচির গড় ওজন আধা গ্রাম। অর্থাৎ, ২০০টি বিচি পেটে পড়লেই ১৫০ পাউন্ড ওজনের মানুষ মারা যাবেন।
৫. জোলাপ : রংচংয়ে জোলাপেও বিষাক্ত পদার্থ রয়েছে। কোষ্ঠ্য-কাঠিন্য দূর করতে এর ব্যবহার চলে। তা ছাড়া পানীয়তেও ব্যবহৃত হয়। কিন্তু জোলাপ তৈরির গাছে রুবার্বে আছে অক্সালিক এসিড। এর পাতা খেলে মুখ ও গলায় চুলকানি হয়, বমি আসে এবং মৃত্যুও ঘটতে পারে। ১৩০ পাউন্ড ওজনের কোনো নারী যদি ১০ পাউন্ড রুবার্বের পাতা খান, তবে মৃত্যু নিশ্চিত।
mahmudul_ns:
it is hard to find pure item of food. so living with fresh air and eating fresh food is not possible at least in our country.
Navigation
[0] Message Index
Go to full version