Help & Support > Common Forum/Request/Suggestions

NBR এর VAT সম্পর্কিত ব্যাখ্যা ধোপে টিকবে তো?

(1/1)

skaka:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ওপর আরোপিত ভ্যাটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ছাত্র - ছাত্রীরা। সাধারণভাবে আমি শিক্ষার ক্ষেত্রে ভ্যাট আরোপের বিরুদ্ধে। কোন আলোচনা পর্যালোচনা ছাড়াই যেমন হটাত VAT বসানো হল, তেমনি আন্দোলন দমানোর কৌশল মনেকরে NBR মনগড়া একটা বিজ্ঞপ্তি জারি করে বসলো। VAT কি এবং কেন এটা অন্ততঃও যে সব শিক্ষার্থী ছেলে-মেয়েরা আন্দোলন করসে তারা জানে। সুতরং তাদের সামনে শাক দিয়ে মাছ কি ঢেকে রাখা যাবে? আমি যখন খুব ছোট ছিলাম তখন একবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় দেখেছিলাম আশে- পাশের লোক জোন আমার বাবা চাচার কাছে এসে কাকে ভোট দিবে টা জিজ্ঞাস করতো, আজ আর সে দিন নাই, সময় বদলেছে। এখন অন্ততঃ যারা এই VAT বিরোধী আন্দোলন করছে তারা নিজের এবং পারিপার্শ্বিক বিষয়ে অনেক সচেতন। সুতরং VAT সম্পর্কে শাক দিয়ে মাছ ঢাকার যে অপচেষ্টা সেটা আদতে ধোপে টিকবে তো?

Navigation

[0] Message Index

Go to full version