Help & Support > Common Forum/Request/Suggestions

শিশুকে নিজের হাতে খেতে শেখানোঃ কখন এবং কেনো?

(1/1)

ummekulsum:
শিশুকে নিজের হাতে খেতে শেখানোঃ কখন এবং কেনো?
একটি নির্দিষ্ট বয়সের পর থেকে নিজের বিভিন্ন কাজগুলো ভালোভাবে ধীরে ধীরে করতে শেখানো খুব বেশি প্রয়োজনীয়। যেমন নিজের খেলনা, জিনিসপত্র গুছিয়ে রাখা, নিজ হাতে খাওয়া, কাপড় গুছিয়ে রাখা ইত্যাদি। শিশুর দুই বছর বয়স থেকেই নিজের হাতে খাবার খাওয়ার ব্যপারটি অভ্যাস করানো উচিৎ। কেনো এই ব্যাপারটি শুরু করা দরকার তা নিয়ে চলুন জেনে নেই আজঃ
এই সময়ে গড়ে তোলা অভ্যাস গুলোই পরবর্তী বছর গুলোতে নিজেকে সবার সামনে তৈরি করার পাথেয় হিসেবে কাজ করে। আর খাওয়ার ব্যাপারটি যেহেতু বেশ সতর্কতা ও স্বাস্থ্যসম্মত উপায়ে করতে হয় এক্ষেত্রে ছোটবেলা থেকে শিশুলে নিজ হাতে খাওয়ার জন্য উৎসাহিত করা উচিৎ।
শিশু যখন পরিবারের সবার সাথে বসে একসঙ্গে নিজের খাবার খেতে শিখবে তখন তার খাবারের প্রতি অনীহা অনেকাংশেই কমে যাবে এবং সে মজাকরা নিজেই খেতে শিখবে।
শিশু নিজেই খাওয়ার জন্য রুটিন তৈরি করে নিয়ে প্রতিদিনকার খাবার খেতে পারবে।
নিজে নিজে খাওয়ার ফলে শিশু ধীরে ধীর টেবিল ম্যানার, সবার সঙ্গে একসাথে খাওয়ার সময় যে ভদ্রতা মেনে চলতে হয় তা বুঝতে শিখবে।
সর্বোপরি শিশু একটি দায়িত্বশীল এবং বন্ধুত্বপূর্ণ পারিবারিক পরিবেশ পেতে পারে যার শুরু সবাই একসাথে নিজের হাতে খাওয়া থেকেই।

Navigation

[0] Message Index

Go to full version