Help & Support > Common Forum/Request/Suggestions
শৈশবের সতর্ক সংকেতসমূহ
(1/1)
ummekulsum:
শৈশবের সতর্ক সংকেতসমূহ
শিশুর বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন মাইলস্টোন অতিক্রম করে সে। বসতে পারা, দাঁড়াতে পারা, হাঁটতে শেখা, কথা বলতে শেখা এসব কিছুই শিশুর বিভিন্ন সময়ের সঠিক বৃদ্ধি এবং বিকাশ নিশ্চিত করে। ঠিক তেমনি বিভিন্ন বয়সে শিশুর কিছু লক্ষণ দেখা দিলে বুঝতে হবে যে তার শরীরের বিকাশ ভালোভাবে হচ্ছে না কিংবা কোন গুরুতর সমস্যা শিশুর জন্য অপেক্ষা করছে। বয়স অনুযায়ী এসব সংকেত গুলো জেনে নিন আজঃ
শিশুর প্রথম মাসের বিপদজনক দিকগুলো হলোঃ
১। বুকের দুধ ভালোভাবে পান করতে পারছে না।
২। হাত-পা নিস্তেজ, খুব বেশি নড়াচড়া নেই।
৩। তীব্র আলোতে প্রতিক্রিয়াহীন থাকা।
৪। বিনা কারণে দীর্ঘক্ষণ কান্না করা।
তিন মাস বয়সেঃ
১। মুখে কোন আওয়াজ নেই।
২। চোখের উপর কোন বস্তু দেখালেও কোনরকম প্রতিক্রিয়া না দেখানো।
৩। মা-বাবা কিংবা পরিচিতজনদের দিকে না তাকানো, না হাসা।
ছয় মাস বয়সেঃ
১। হাত পায়ের শক্ত শক্ত ভাব।
২। সর্বক্ষণ মাথা নাড়ানো।
৩। বাইরের শব্দ, স্তন্যপান, বাবা-মা কোন কিছুতেই মুখ না ফেরানো।
৪। ঘাড় সোজা রেখে মাথা উঠাতে না পারা।
নয় মাস বয়সেঃ
১। এক হাত থেকে অন্য হাতে কিছু নিতে না পারা।
২। কয়েক মিনিটের জন্যেও একা বসতে অসমর্থ হওয়া।
৩। মুখে কোনরকম বোল নেই।
প্রথম বছরের শেষেঃ
১। কিছু দেখে কোন রকম শব্দ করে না।
২। কোন খেলনা বা দ্রব্য দেখে চঞ্চল হয় না বা উত্তেজনা দেখায় না।
৩। ক্ষুধা নেই, খাবারে চরম অনাগ্রহ।
দ্বিতীয় বছর শেষেঃ
১। কাউকে দেখেই আনন্দ- মন খারাপ বা দুঃখ অনুভব কিছুই হয় না।
২। হাঁটতে গিয়ে কোনরকম ভারসম্য থাকে না।
৩। আচার আচড়নে সমস্যা দেখা দিচ্ছে।
তৃতীয় বছর শেষেঃ
১। খেলাধুলাতে কোন আগ্রহ নেই।
২। সহজ, সাধারণ কথাবার্তাও বুঝতে অক্ষম।
৩। বাক্য গঠনে সমর্থ হয় না।
Navigation
[0] Message Index
Go to full version