Faculty of Allied Health Sciences > Nutrition and Food Engineering

যে ৮ ফল খেলে কমবে ওজন

(1/1)

imran986:
খাদ্য তালিকায় ফল রাখা জরুরি, বিশেষ করে যখন ওজন কমানোর চিন্তা করছেন তখন। ফলে রয়েছে প্রোটিন, ভিটামিন, বিভিন্ন পুষ্টি উপাদান এবং প্রাকৃতিক চিনি। এটি পেট ভরা রাখতে সাহায্য করে এবং শরীরকে কর্মক্ষম রাখে। কিছু ফল রয়েছে যেগুলো ওজন কমাতে খুবই কার্যকরী। লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে ওজন কমাতে সাহায্য করবে এমন কিছুর ফলের কথা।

আপেল
প্রতিদিন একটি আপেল খাওয়া চর্বি ঝড়াতে সাহায্য করবে। এই ফলের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ আশ এবং কম ক্যালোরি। এটি পেট ভরা অনুভূতি দেয়। তাই ওজন কমাতে চাইলে এই ফল খেতে পারেন।

নাশপাতি
নাশপাতির মধ্যে ভালো পরিমাণে পানি রয়েছে। এর মধ্যে রয়েছে পুষ্টি এবং চর্বি ঝড়ানোর উপাদান। তাই ওজন কমাতে চাইলে খাদ্যতালিকায় এই ফলও রাখতে পারেন।

কলা
ছোট কলা একটি চমৎকার ওজন কমানোর ফল। কলার মধ্যে রয়েছে পটাশিয়াম, আঁশ ও ভিটামিন বি৬। এটি বিপাক ক্ষমতা বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে। প্রতিদিন ছোট দুটো কলা খাওয়া শরীরে শক্তি জোগাতে সাহায্য করে।

ব্লুবেরি
ব্লুবেরিতে রয়েছে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ক্যানসার ও হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। পাশাপাশি ওজন কমাতেও কার্যকরী।

স্ট্রবেরি
ব্লুবেরির মতো স্ট্রবেরিতেও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ভিটামিন সিয়ের ভালো উৎস। এটি ওজন কমাতে সাহায্য করে এবং বিপাক ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

কিউই
কিউইর মধ্যে রয়েছে ভিটামিন সি, সলিউবল ও ইনসলিউবল ফাইবার। এটি হজম ভালো করতে সাহায্য করে, ওজন কমাতেও সাহায্য করে।

বাতাবিলেবু
বাতাবিলেবু শরীরের অতিরিক্ত চর্বি ঝড়াতে সাহায্য করে। তাই যাঁরা ওজন কমাতে চান তাঁরা নিয়মিত এই ফল খেতে পারেন।

টমেটো
টমেটো ক্যানসার প্রতিরোধ করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে। তাই ওজন কমাতে এই ফলটিও খেতে পারেন। এ ছাড়া লেবুও ওজন কমানোর জন্য চমৎকার একটি খাবার। তাই ওজন কমাতে খাদ্য তালিকায় এটিও রাখতে পারেন।

Shah Alam Kabir Pramanik:
Nice

Navigation

[0] Message Index

Go to full version