General Category > Common Forum
Cow push the tubewell and drink water
(1/1)
ashiqbest012:
“â€অবিশ্বাস্য সত্য†গরু নাকি টিউবওয়েল চেপে পানি পান করেâ€â€¦â€¦â€¦â€¦
“â€ব্যাপারটা অবিশ্বাস্য শুধু নয়, অবাস্তবও বলা যায়। কে কবে কোথায় দেখেছে, পিপাসার্ত একটা গরু পানি খাওয়ার জন্য পুকুর, খাল কিংবা নালা-ডোবায় না গিয়ে একদম মানুষের মতোই টিউবওয়েল চেপে পানি পান করছে? তাও একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট একটা ঘটনার পর? নির্দিষ্ট সময়টা হলো প্রতিদিন জোহরের নামাজের আজানের সময়, আর ঘটনাটা হলো ঠিক আজান শেষ হওয়ার পরই তার পানি খাওয়ার ব্যাপারটা। অবাক করার মতো এ ঘটনা ঘটছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়। উপজেলার খাদ্য গুদামের চতুর্থ শ্রেণীর কর্মচারী নূর হোসেন সিদ্দিকী মানিকের একটি ষাঁড়ই ঘটাচ্ছে প্রায় অলৌকিক এ ঘটনাটা। মানিক জানান, কোরবানি দেয়ার মানতে রাখা ওই গরুটা প্রতিদিন জোহরের নামাজের আজানের পর নিজে মাথা দিয়ে ঠেলে টিউবওয়েলের হ্যান্ডেল আলগা করে ফের মাথা দিয়ে ওঠায় এবং চাপ দিয়ে পানি পান করে।
অভিনব এ দৃশ্য দেখার জন্য প্রতিদিন খাদ্য গুদামের সামনে শত শত উত্সুক জনতার ভিড় জমছে। ষাঁড়টি গত তিন মাস ধরে এভাবে টিউবওয়েল চেপে পানি করে আসছে। প্রতিদিন জোহরের নামাজের আজানের পর একবারই ষাঁড়টি পানি পান করে। ষাঁড়টি নিজে টিউবওয়েল চেপে পানি পান করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।â€"
সূত্র : আমার দেশ
Navigation
[0] Message Index
Go to full version