Faculty of Science and Information Technology > Science and Information

ডেলের ল্যাপটপে নিরাপত্তা ত্রুটি

(1/1)

tasnuba.swe:
সম্প্রতি বাজারে ছাড়া কিছু ল্যাপটপে নিরাপত্তা ত্রুটির কথা জানিয়েছে মার্কিন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল। গতকাল সোমবার ডেল কিছু মডেলের ল্যাপটপে একটি নিরাপত্তা ত্রুটির তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই ত্রুটি থাকায় ডেলের ত্রুটিযুক্ত ল্যাপটপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।
প্রি-ইনস্টল বা আগে থেকে ল্যাপটপে থাকা একটি সফটওয়্যার বা প্রোগ্রামের কারণে এই ঝুঁকি দেখা দিতে পারে। এই সফটওয়্যারটি কেবল ব্যক্তিগতভাবে মুছে দেওয়া যায়। সফটওয়্যারটি সরিয়ে না ফেলা হলে হ্যাকারদের পক্ষে সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে সুরক্ষিত বার্তা পড়ে ফেলা ও ভুয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়া সম্ভব।
ডেল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে এবং ডেলের ওয়েবসাইটের মাধ্যমে এই সার্টিফিকেট বা সফটওয়্যারটি পুরোপুরি সরিয়ে ফেলার নির্দেশনা সরবরাহ করবে। পুরো প্রক্রিয়াটি মধ্যে বেশ কিছু কারিগরি বিষয় যুক্ত আছে।
Source:http://www.prothom-alo.com/technology/

Navigation

[0] Message Index

Go to full version