Faculty of Humanities and Social Science > English
লাশের গন্ধে ঘুম আসেনা
Md. Nuruzzaman Moral:
লাশের গন্ধে ঘুম আসেনা
লাশের গন্ধে ঘুম আসেনা
লাশের কারণ কেউ যাচেনা,
বিশ্ব মোড়ল হায়না পোষে
গাজাবাসীর রক্ত চোষে।
গাজাবাসীর রক্তবন্যা
বিশ্বনেতার মায়াকান্না,
বেনিআমিন যুক্তি গাঁথে
বিশ্বনেতা তাতেই মাতে।
পুতিন ভাই হুংকার ছাড়ে
পরের দিনে বিমান ঘাড়ে,
ডেভিড ভাই ভারাক্রান্ত
কার্যকারণে বিভ্রান্ত,
ওঁলাদ দাদার কী করুণা
বারে বারে হাই তোলেনা,
মরকেল আপা কী আর বলবে
মধ্যপথে ঠিকই চলবে,
পিং বসে ব্যাবসা খোঁজে
রাজনীতির সে কী বোঝে!
বারাক ভাইয়ের মুচিক হাসি
ফিলিস্তিনের মৃত্যু বাঁশি,
মানবাধিকারে গলায় রক্ত
তাদের নাকি কোটি ভক্ত!
আমরা সবাই দিশেহারা
মানুষরূপী মানুষ যারা,
কী করব ভেবে না পাই
লাশের গন্ধে মূর্ছা যে যাই।
লাশের গন্ধে ঘুম আসেনা
একলা জেগে রই
মাগো আমার শোলক বলা
বিশ্ব মোড়ল কই!
Afroza Akhter Tina:
...superb Sir!!! Keep posting :)
Afroza Akhter Tina
Senior Lecturer
Department of English, DIU
Shampa Iftakhar:
Great!! :)
Bisho morol naki Moral?? :) ;)
Emran Hossain:
Thank you for this nice post
Emran Hossain
Afroza Akhter Tina:
Are we going to have a sequel of this poem Moral Sir?
Afroza Akhter Tina
Senior Lecturer
Department of English, DIU
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version