Faculty of Science and Information Technology > Science and Information
ব্যবসা প্রসারে ফেসবুকের সঠিক ব্যবহার (Part-05)
(1/1)
subrata.ns:
ব্যবসার প্রসারে ফেসবুক গ্রুপ
ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ফেসবুক গ্রুপ তৈরি না করে ব্যবসায়িক পণ্য কিংবা সেবার উপর ভিত্তি করে ফেসবুক গ্রুপ তৈরি করলে, একটি ভালো কমিউনিটি গড়ে উঠার সম্ভাবনা থাকে।
কীভাবে গ্রুপ তৈরি করবেন?
প্রথমে নিচের লিংকে প্রবেশ করুন। এ পেজটিতে নির্দিষ্ট ঘরগুলো পূরণ করে create বাটনে ক্লিক করলেই গ্রুপ তৈরি হয়ে যাবে। গ্রুপ তৈরি হয়ে যাওয়ার পর যেকোনো সময় যেকোনো তথ্য পরিবর্তন করা যাবে। এরপরের কাজ হচ্ছে, আপনার লিস্টে থাকা বন্ধুদেরকে গ্রুপে যোগ দিতে আমন্ত্রণ জানানো। তারপর মূল কাজ অর্থাৎ নিয়মিত পোস্ট করতে হবে।
গ্রুপটিকে সচল রাখার জন্য নিয়মিত পোস্ট দিতে হবে। আর অবশ্যেই পোস্ট দিতে হবে যাতে সকল গ্রুপ মেম্বাররা সেখানে সক্রিয় থাকে। গ্রুপ মেম্বার বৃদ্ধির জন্য পেজের ফ্যান বৃদ্ধির পদ্ধতিগুলোকেই অনুসরণ করতে হবে। নতুন করে তাই কিছু লিখলাম না। বাংলাদেশী সক্রিয় ফেসবুকগ্রুপের সবচাইতে আদর্শ উদাহরণ হচ্ছে এখানে।
ব্যবসার প্রসারে ফেসবুক প্রোফাইল
পেজ, গ্রুপের মত পার্সোনাল প্রোফাইলকেও ব্যবসার প্রচারের কাজে ব্যবহারের জন্য সঠিকভাবে ব্যবহার করতে হবে। মাথাতে রাখতে হবে, ফেসবুকে মানুষ বিজ্ঞাপন দেখার জন্য আসেন না। এখানে প্রবেশ করে আড্ডা দেওয়ার জন্য কিংবা এন্টারটেইনমেন্টের জন্য কিংবা ব্যস্ততার ফাঁকে কিছুটা রিল্যাক্স হওয়ার জন্য। সে জন্য এখানে ব্যবসার প্রচারটা এমনভাবেই বুদ্ধি দিয়ে করতে হবে, যাতে মানুষ বিরক্ত না হয়।
এমন পোস্ট করতে হবে, যেই পোস্ট মানুষ বাধ্য হবে শেয়ার করার জন্য, কিংবা কমেন্ট করার জন্য কিংবা লাইক করার জন্য। বাকিটুকু মনে হয় বলার দরকার নেই, পোস্টটি কোন ধরনের হবে। তবে সেটির জন্য অবশ্যই সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। কোম্পানির নামে ফেসবুক প্রোফাইল তৈরি করা খুব ভালো কোন আইডিয়া না।
Showrav.Yazdani:
Informative Post indeed.
Regards,
Showrav
Lecturer
Dept. of Business Administration
Md. Rasel Hossen:
Thanks for your significant information....
Navigation
[0] Message Index
Go to full version