Help & Support > Common Forum/Request/Suggestions
আজ রুনা লায়লার ‘দাদাগিরি’
(1/1)
Anuz:
যদিও অনুষ্ঠানে আরও অংশ নিচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়, শ্রাবণী সেন, রেখা ভরদ্বাজ ও সাধনা সরগম, কিন্তু এরপরও আমাদের দেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা যে অনুষ্ঠানে অতিথি হয়ে যাচ্ছেন, তা নিয়ে তো আলাদা আগ্রহ এই অঞ্চলের দর্শকদের থাকবেই। তাঁদের জন্যই বলে রাখা, আজ বুধবার দেখা যাবে রুনা লায়লাকে জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’তে।
দাদাগিরি অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। আজকের পর্বটি প্রচারিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
Navigation
[0] Message Index
Go to full version