Faculty of Humanities and Social Science > English
লাশ অর্চনা
Md. Nuruzzaman Moral:
লাশ অর্চনা
প্রাতঃরাশ ছেড়ে রিমোট হাতে
দূরদর্শনে মগ্ন,
চ্যানেলের পর চ্যানেল মাড়িয়ে
হৃদয় আমার ভগ্ন।
একটিও লাশের খবর নাই
এ কেমন প্রভাত ভাই?
লাশের নেশায় মত্ত আমার মন,
লাশই আমার নব্য স্বরূপ, লাশই আমার পণ।
লাশই আমার ঈশ্বর যাপনা, সকাল দুপুর সাঁঝে,
লাশই আমার নতুন ধর্ম, নব্য প্রীতির মাঝে।
লাশই আমার নতুন নীতি, লাশেই ছড়াই নব্য ভীতি,
লাশের মাঝে সুর তুলে আজ, ছড়াই নব্য গীতি।
গীতের সুরে মূর্ছা যেয়ে, হটাৎ ফেরে জ্ঞান,
কেউ আমারে প্রশ্ন করে, মানুষ হইসনা ক্যান?
নিজেকে নিজে প্রশ্ন করি, মানুষ কিরে ভাই?
মনুষ্যত্বের ক্ষয়িষ্ণুতায় করি হায় হায়।
Afroza Akhter Tina:
...superb expressions Sir :)
Afroza Akhter Tina
Senior Lecturer
Department of English, DIU
sushmita:
It is an echo of my mind.
R B Habib:
Nuruzzaman Sir: You spoke everyone's mind I am sure.
Anuz:
Good one........... :)
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version