Help & Support > Common Forum/Request/Suggestions

এসএসসির ফল ১০ বা ১১ মে হতে পারে

(1/1)

Anuz:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে আগামী ১০ বা ১১ মে। এই দুই দিনের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষা বোর্ড থেকে প্রস্তাব পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, এই দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দিতে পারবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।

Navigation

[0] Message Index

Go to full version