Help & Support > Common Forum/Request/Suggestions
গ্যাসের চুলার দূর্ঘটনা এড়াতে এই ১০টি সতর্কতা আপনার জন্য
(1/1)
taslima:
গ্যাসের চুলার বিস্ফোরণে বিভিন্ন সময় ঘটে যাচ্ছে দুর্ঘটনা। একটু সতর্ক থাকলেই এইসব দুর্ঘটনা এড়ানো যায়। আর তাই সম্পূর্ণা আজকের আয়োজনে রেখেছে গ্যাসের চুলার দূর্ঘটনা এড়াতে এই ১০টি সতর্কতা আপনার জন্য! দেখে নিন কি উপায়ে সতর্কতা অবলম্বন করা যায়।
গ্যাসের চুলার দূর্ঘটনা এড়াতে এই ১০টি সতর্কতাগুলো হল
১- যে বাড়িতে আছেন অনুভব করুন, গ্যাস লিকেজের ওপর আছেন কি না। গ্যাস বেরোলে শব্দ হবে। গ্যাসেরও একটা গন্ধ আছে।
২-পারিবারিক পর্যায়ে সচেতনতা তৈরি করতে হবে।
৩- গ্যাস-বিদ্যুৎ ব্যবহার কীভাবে করতে হবে।
৪-ঠিক তেমনি গ্যাসলাইনে লিকেজ হলে তিতাস গ্যাসকে জানানো উচিত।
৫-পাইপের লিকেজ বা চুলার চাবি নষ্ট হয়ে গেলে খেয়াল করতে হবে।
৬-গ্যাসের চুলা চালু করে অন্য কাজ বা এর ওপরে কাপড় শুকাতে দিবেন না।
৭-বাসার অভ্যন্তরে চুলা স্থাপন বা পাইপ নষ্ট হলে সেটা বাসার মালিককে বলতে হবে।
৮-রান্না শেষে গ্যাসের চুলার চাবিটা ঠিকভাবে বন্ধ করে রাখা উচিত।
৯- গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হলে শরীরে ১৫-২০ মিনিট ধরে বিশুদ্ধ পানি ঢালতে হবে।
১০-জরুরি ফোন নম্বরগুলো হচ্ছে: মতিঝিল—৯৫৬৩৬৬৭, ৯৫৬৩৬৬৮ (২৪ ঘণ্টা); মিরপুর—৯০১৪২৯১ (সকাল ৬টা থেকে রাত ১০টা) এবং গুলশান—৯৮৯১০৫৪ (২৪ ঘণ্টা)। এ ছাড়া তিতাস গ্যাসের হটলাইন নম্বর: ০২-৯১০৩৯৬০।
http://bangla.sompurna24.com/archives/3285/%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%8F/
Navigation
[0] Message Index
Go to full version