Faculty of Science and Information Technology > Science and Information
রোবট ‘ইলেকট্রনিক ব্যক্তি’!
(1/1)
S. M. Ashraful Alam:
বলা হয়, রোবট নাকি একসময় কৃত্রিম বুদ্ধিমতা দিয়ে স্বাধীনভাবে চিন্তা করতে সক্ষম হবে। হয়তো এমন সম্ভাবনা থেকেই রোবটের আইনি পরিচয় নির্ধারণ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তারা একটি প্রস্তাবের ওপর ভোটাভুটির আয়োজন করতে যাচ্ছে, যেখানে রোবটকে বিশেষায়িত করা হয়েছে ‘ইলেকট্রনিক ব্যক্তি’ হিসেবে।
প্রস্তাবটির খসড়া তৈরি করেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য (এমইপি) ম্যাডি ডেলভক্স। তাঁর যুক্তি, প্রযুক্তিগত দিক থেকে রোবটে প্রতিনিয়ত ব্যাপক উন্নতি ঘটছে। প্রচলিত আইন দিয়ে রোবটের কর্মকাণ্ড মোকাবিলা করা সম্ভব নয়। ডেলভক্স আরো যুক্তি দেখান, রোবট যদি কোনো কাজে ভুল করে কিংবা রোবটের জন্য যদি কারো জীবনহানি ঘটে, তাহলে সেই দায় কে নেবে? এ কারণে এ বিষয়ে একটি সুরাহায় আসা দরকার বলে মনে করেন তিনি।
ভোটাভুটির পর যদি রোবট ‘ইলেকট্রনিক পারসন’ হিসেবে স্বীকৃতি পায়, তাহলে রোবট-সংক্রান্ত আইনগুলো ঢেলে সাজাতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী মাসে এ বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা আছে। ইউরোপীয় পার্লামেন্টের আইনবিষয়ক কমিটির প্রতিবেদন থেকে জানা যায়, ভবিষ্যতে আরো স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম—এমন রোবটের দেখা মিলবে। সে ক্ষেত্রে তাদের একটি যন্ত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, নাকি যন্ত্রের চেয়ে বেশি কিছু ধরা হবে, তা এখনই ভাবতে হবে। সূত্র : ইনডিপেনডেন্ট।
Md. Rasel Hossen:
Thanks for your nice information.....
Navigation
[0] Message Index
Go to full version