Faculty of Science and Information Technology > Science and Information
আলু দিয়ে তৈরি করুন মুচমুচে চানাচুর
(1/1)
Shahrear.ns:
বিকেলের নাস্তা অথবা ছোটখাটো ক্ষুধা মেটাতে চানাচুরের জুড়ি নেই। মুড়ি-চানাচুর অনেকেরই পছন্দের একটি খাবার। বাজারে নানা স্বাদের নানা ব্র্যান্ডের চানাচুর কিনতে পাওয়া যায়। আবার অনেকে ঘরেও তৈরি করে থাকেন চানাচুর। মজাদার এই খাবারটি কিন্তু আলু দিয়েও তৈরি করা সম্ভব। কী, অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। আলু দিয়েও তৈরি করে নিতে পারেন চানাচুর। এমনকি এটি সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন। আসুন তাহলে জেনে নেওয়া যাক আলুর চানাচুর তৈরির রেসিপিটি।
উপকরণ:
৩টি সিদ্ধ আলু
১০০ গ্রাম বেসন
১/৩ চা চামচ হলুদ গুঁড়ো
১/২ চা চামচ মরিচ গুঁড়ো
১/৩ চা চামচ গরম মশলা গুঁড়ো
১/৩ চা চামচ চাট মশলা
১/৪ চা চামচ হিং (ইচ্ছা)
তেল
লবণ
প্রণালী:
১। প্রথমে সিদ্ধ আলু চটকে রাখুন।
২। এই আলুর সাথে বেসন, হিং, গরম মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নিন।
৩। ডো’টি নরম করার জন্য সামান্য তেল মেশাতে পারেন।
৪। এবার চুলায় তেল গরম হয়ে এলে চানাচুর তৈরির মেশিনে ডোয়ের কিছু অংশ ঢুকিয়ে চানাচুরের মতো করে দিয়ে দিন।
৫। মাঝারি আঁচে কয়েক সেকেন্ড এটি ভাজুন। সোনালী রং হয়ে গেলে নামিয়ে ফেলুন।
৬। একইভাবে সম্পূর্ণ ডো’টি দিয়ে চানাচুর তৈরি করে নিন।
৭। চানাচুরগুলো হাত দিয়ে ভেঙ্গে নিজের পছন্দমত আকৃতি করে নিন।
৮। এটি এয়ার টাইট কনটেইনারে রেখে অনেকদিন সংরক্ষণ করতে পারেন।
See the recipie on Youtube:
Navigation
[0] Message Index
Go to full version