Help & Support > Common Forum/Request/Suggestions
গুগল ম্যাপ ব্যবহার করার কার্যকরী কিছু ট্রিকস
(1/1)
subrata.ns:
২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে গুগল ম্যাপ তার যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকেই ওয়েব কিংবা হাতে থাকা স্মার্টফোনে গুগল ম্যাপ ব্যবহার করে মানুষ অশেষ উপকার লাভ করেন। কোন স্থানে যেতে হলে মানুষকে আর কারো ওপর নির্ভরশীল হয়ে থাকতে হয় না। হাতের মুঠোয় ফোনে থাকা গুগল ম্যাপ ব্যবহার করেই কোন নির্দিষ্ট স্থানের অবস্থান সম্পর্কে জানা যায়। আসুন আজ জেনে নেয়া যাক গুগল ম্যাপের কিছু ট্রিকঃ
১) অফলাইন ব্যবহারের জন্য গুগল ম্যাপ ডাউনলোড করুনঃ
ধরে নিন, এমন কোন একটি স্থানে আপনি গিয়েছেন যেখানে নেটওয়ার্কের কোন বালাই নেই। পথ ঘাট কোন কিছুই আপনি চেনেন না। এমন অবস্থানে গুগল ম্যাপ ব্যবহার করা হবে নিতান্তই বাতুলতা। কারণ হচ্ছে, অনলাইন মোডে থাকা অ্যাপ আপনি অফলাইনে কার্যকর করতে পারবেন না। তাহলে আপনি কি করতে পারেন? এমন অবস্থায় পড়লে আপনাকে অফলাইন অ্যাপ ব্যবহার করতে হবে। বেশ কিছু ফিচার অবশ্য এর মাঝে থাকবে না। যেমন, ট্রাফিকের অবস্থা কি কিংবা নির্দিষ্ট কোন স্টপেজ আছে কি না, তা আপনি জানতে পারবেন না। তবে নির্দিষ্ট লক্ষ্যে আপনাকে পৌঁছতে সাহায্য করবে অবশ্যই।
২) আপনার যাত্রাপথে স্টপ অফ কোথায় আছে জেনে নিনঃ
যাত্রাপথে গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে অথবা প্রচন্ড ক্ষুধা পেয়েছে। এমন একটি স্থানের উদ্দেশ্যে আপনি রওয়ানা দিয়েছেন যেখানকার কোন কিছুই আপনি চেনেন না। কি করবেন? গুগল এন্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য এমন একটি অপশন চালু করেছে যেখানে আপনি কোন জায়গার রেস্টুরেন্ট, গ্যাস স্টেশন, হোটেল রয়েছে তা অনায়াসেই জানতে পারবেন।
৩) কোন স্থান সম্পর্কে নিশ্চিত হতে ডাবল ট্যাপ করুনঃ
খুবই কার্যকর একটি প্রক্রিয়া কিন্তু অনেকেই এটির সম্পর্কে জানে না। কোন স্থানের সম্পর্কে যদি আপনি ভালো করে তার লোকেশন জানতে চান তাহলে কি করবেন? খুবই সহজ। অ্যাপের মাঝের ঐ স্থানের ওপর ডাবল ট্যাপ করুন। সহজেই জানতে পারবেন ঐ স্থান সম্পর্কে।
৪) আপনার প্রিয় জায়গাটির একটি কাস্টমাইজড নাম তৈরি করুনঃ
ধরা যাক আপনি এমন একটি জায়গায় যান, যেটি আপনার খুব পরিচিত একটি স্থান। সেটি হতে পারে আপনার দাদাবাড়ি কিংবা পিকনিক করার কোন স্থান। আপনি ইচ্ছা করলেই এই স্থানের একটি কাস্টোমাইজড নাম দিতে পারেন যাতে সহজেই আপনার পরিচিতজনদের স্থানটির লোকেশন জানাতে পারেন।
৫) শর্টকাটে বাড়ির পথঃ
গুগল ম্যাপে শর্টকাটে কোন গলি ঘুপচি পেরিয়ে বাড়ির দিকে যাবেন, তা বেশ সহজেই জানতে পারবেন। ফলে বাড়ির রাস্তাটি হবে আরো পরিচিত এবং সময়ও বাঁচবে অনেক।
Mohammad Salek Parvez:
thanks to inform.
shafayet:
nice :)
Arfuna Khatun:
ধন্যবাদ...।
Sarjana Ahter:
Thank you sir for sharing
Navigation
[0] Message Index
Go to full version