Help & Support > Common Forum/Request/Suggestions

২০৩৫ সালে ঢাকার জনসংখ্যা বেড়ে হবে সাড়ে ৩ কোটি

(1/1)

Anuz:
২০৩৫ সালে ঢাকার জনসংখ্যা দ্বিগুণ হয়ে ৩ কোটি ৫০ লাখ হবে। এই সময়ের মধ্যে পুরো ঢাকায় ৯ শতাংশের মতো ব্যবহার উপযোগী ভূমি বাড়বে। অন্য দিকে ঢাকার পূর্বাঞ্চলে উন্নয়ন হলে ৫৯ শতাংশ ভূমি ব্যবহার করার উপযোগী হবে। ২০৩৫ সালের মধ্যে ঢাকার উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিশ্বব্যাংক আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে বিশেষজ্ঞরা এই অভিমত দিয়েছেন। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার আয়োজিত দিনব্যাপী এই সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী, ঢাকার দুই মেয়র এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেন।

বিশেষজ্ঞরা বলেন, রাজধানীর পূর্বাঞ্চল এলাকাটি এখনো গ্রামীণ। মূল ঢাকার খুব কাছাকাছি অবস্থিত এই অঞ্চলে ভূমির প্রাপ্যতা রয়েছে। সেখানে পরিকল্পিত নগরায়ণের সুবিধা কাজে লাগানো হলে ঢাকার অর্থনৈতিক সুযোগ-সুবিধা ও বাসযোগ্যতা বাড়বে। তবে সঠিক পরিকল্পনা নিয়ে দ্রুত কাজ শুরু না করলে পূর্বাঞ্চলেও অপরিকল্পিত নগরায়ণ হবে, যা ঢাকার যানজট ও বাসযোগ্য পরিবেশের আরও অবনতি ঘটাবে। বিশ্বব্যাংক বলছে, বর্তমানে ঢাকার জনসংখ্যা ১ কোটি ৮০ লাখ। ২০৩৫ সালে এই জনসংখ্যা দ্বিগুণ হয়ে ৩ কোটি ৫০ লাখ হবে। এমন জনসংখ্যার একটি নগরীর উৎপাদনশীলতা বাড়ানো গেলে অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে। উচ্চ-মধ্যম আয়ের দেশ হতে হলে বাংলাদেশকে অবশ্যই ঢাকার সম্প্রসারণ করতে হবে।

milan:
We need well plan for the sustainable Development.

Mohammad Salek Parvez:
let us think to enlarge dhaka.

Navigation

[0] Message Index

Go to full version