• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

পুজো মণ্ডপে সেলফি তুললেই বাজেয়াপ্ত মোবাইল

Started by Anuz, September 29, 2017, 02:57:17 PM

Previous topic - Next topic

Anuz

কথায় নয়, কাজে করে দেখিয়ে পুজোর ভিড় নিয়ন্ত্রণ করার পন্থা নিল পুলিশ৷ দক্ষিণ কলকাতায় এবারের অন্যতম আকর্ষণ ত্রিধারা সম্মিলনী৷ ফলে চতুর্থী থেকেই ভিড় উপচে পড়েছে সেখানে৷ মণ্ডপে ঢুকে স্মার্ট ফোনে সেলফি কিংবা প্যান্ডেলের ভিতরে দাড়িয়ে থিমের ছবি তোলার জেরে বাইরে দর্শনার্থীদের ভিড় ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল৷

ভিড় নিয়ন্ত্রণে আনতে সোমবার, পঞ্চমী থেকে ওই মণ্ডপে ছবি-সেলফি তোলার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ মাইকে ঘোষণা করে করে যা দর্শকদের জানিয়ে দেওয়াও হচ্ছে৷ কিন্তু সোশ্যাল মিডিয়ায় লাইকের ঢেউ তুলতে পুলিশের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই অনেকে স্মার্টফোনে টুক করে সেলফি তুলে নিচ্ছেন৷ এমন দর্শককে দেখে বাকিরাও সাহস পেয়ে যাচ্ছে৷ তাই পুলিশ ঠিক করেছে শুধু মুখের কথায় হবে না, কাজে করে দেখাতে হবে৷ দর্শকদের মনে 'ভয়' তৈরি করে এবার মোবাইল বাজেয়াপ্ত করার 'টোটকা' দিল পুলিশ৷ পঞ্চমী থেকেই ত্রিধারাতে মাইকে ঘোষণা করা হয়েছে যে, মণ্ডপে ঠাকুর দেখতে দেখতে দাড়িয়ে ছবি তোলা যাবে না৷ ছবি তুললে মোবাইল বাজেয়াপ্ত করা হবে৷ যেমন কথা তেমন কাজ৷ সোমবার থেকেই দর্শনার্থীদের উপর নজর রেখেছে সাদা পোশাকের পুলিশ৷ ছবি তুলতে দেখলেই তা কেড়ে নেওয়া হচ্ছে৷ এক পুলিশকর্তা জানিয়েছেন, সোমবার ১৮টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে৷ সোম এবং মঙ্গলবার মিলিয়ে সংখ্যাটি প্রায় পঞ্চাশের কাছাকাছি৷ ওই কর্তা জানিয়েছেন, মোবাইল বাজেয়াপ্ত করার বিষয়টি দর্শকদের মুখে মুখে প্রচার হওয়ায় 'টোটকা'য় কাজ দিয়েছে৷ কমছে লুকিয়ে চুরিয়ে ছবি তোলা৷

পুলিশ জানিয়েছে, ছবি তুলতে দেখে মোবাইল বাজেয়াপ্ত করা হলেও, পরে তা ফিরিয়েও দেওয়া হচ্ছে৷ ওই পুলিশকর্তা বলেন, ''পুজোর আনন্দ মাটি করা আমাদের উদ্দেশ্য নয়৷ আমরা কাউকে হয়রানও করছি না৷ প্যান্ডেলের ভিতরে ঢুকে ছবি তোলার জেরে পিছনে অনেক লাইন পড়ে যাচ্ছে৷ পিছনের লোকেরা ভালমতো ঠাকুর দেখতে পাচ্ছেন না৷ তাই মোবাইল বাজেয়াপ্ত করার পন্থা নেওয়া হয়েছে৷ অন্য কয়েকটি মণ্ডপেও ছবি তুলতে নিষেধ করা হচ্ছে৷''
Anuz Kumar Chakrabarty
Assistant Professor
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University