Help & Support > Common Forum/Request/Suggestions

দুই বাংলার শোকবার্তায় ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যম

(1/1)

Md. Nasim Howlader:


শিল্পাঙ্গনের তারকাদের অনেকেই শোকপ্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এই পপ গুরুর বিদায়ে তাদের অভিব্যক্তি জেনে নিন এক নজরে...
 

বাংলাদেশের পপ গানের পথিকৃৎ, নব্বইয়ের দশকে লক্ষ তরুণের সঙ্গীতের অনুপ্রেরণা, ঝাকড়া চুলে গিটার হাতের মঞ্চ মাতানো আইয়ুব বাচ্চুর দেখা মিলবে না আর কখনও। গিটারের ছয় তারে ঝড় তোলা এই সঙ্গীত যাদুকরের বিদায়ে সঙ্গীত ও শিল্পাঙ্গনে বিস্মিত সবাই।

তাদের অনেকেই শোকপ্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এই পপ গুরুর বিদায়ে তাদের অভিব্যক্তি জেনে নিন এক নজরে...

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করে জেমসের 'নগর বাউল' ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পোস্ট করেছে। দুই গুনী শিল্পীর এক ফ্রেমে বন্দী হওয়া ছবিতে লেখা হয়েছে, "বাংলা রক সঙ্গীতের কিংবদন্তী আইয়ূব বাচ্চু'র প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা । এই ক্ষতি বাংলা সঙ্গীতের জন্য অপূরণীয় । উনার আত্মার মাগফেরাত কামনা করছি । ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।"

khyrul:
He was my favorite singer.

Raisa:
nice post

Navigation

[0] Message Index

Go to full version