Faculties and Departments > Faculty Sections
ঘুমালেও টাকা দেবে অফিস
(1/1)
Bipasha Matin:
রাতে ঠিকমতো ঘুম হয়? যাঁরা চাকরি করেন, অনেকেই প্রতিষ্ঠানের কাজের চাপে-দুশ্চিন্তায় রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। কিন্তু কিছু প্রতিষ্ঠান আছে, যেখানে প্রতিষ্ঠানের কর্মীদের রাতের ঠিকমতো ঘুমের খোঁজখবর রাখা হয়। যাঁরা রাতে ঠিকমতো ঘুমান, তাঁদের জন্য বোনাস পর্যন্ত দেয়। জাপানের একটি বিয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্রেজি ইনকরপোরেশন এ রকম সুযোগ দেয়।
‘হিন্দুস্তান টাইমস’–এর প্রতিবেদনে জানানো হয়, সপ্তাহে পাঁচ দিন যদি রাতে ঠিকঠাকমতো ছয় ঘণ্টা ঘুমাতে পারেন, তবে ক্রেজি ইনকরপোরেশন প্রতিষ্ঠানটি কর্মীদের বিশেষ পয়েন্ট দেয়। কর্মী চাইলে ওই পয়েন্টের বিনিময়ে ক্যাফেটেরিয়াতে খেতে পারেন। বছরে ৬৪ হাজার ইয়েন বা ৫৭০ মার্কিন ডলার সমান অর্থ দেয় প্রতিষ্ঠানটি। কর্মীদের রাতের ঘুমের বিষয়টি ম্যাট্রেস নির্মাতা প্রতিষ্ঠা এয়ারওয়েভের একটি অ্যাপে নজরদারি করা হয়।
Source: https://www.prothomalo.com/life-style/article/1562458/%E0%A6%98%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%93-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8
Md. Sazzadur Ahamed:
Thanks for sharing Madam
710001923:
wow
Navigation
[0] Message Index
Go to full version