General Category > Common Forum

স্বপ্ন

(1/1)

Sultan Mahmud Sujon:
আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল তারও ।

দুচোখে তার সমুদ্রঢেউ অথৈ প্লাবন

ঘোরের ভেতর উঠলো মেতে রঙ্গিন স্বপন

দু হাত মেলে বলল আমায় ,

“দেবে কি আমায় আরও ?”

 

মুক্তো হবার স্বপ্ন ছিল তারও ।

ঝিনুকের ওই দুই কপাটে বন্দী জীবন

অসহ্য নীল কষ্টে ভরা জন্ম-কাহন

কপাট খুলে আলোর ছোঁয়ায়

রং ছড়ালো তারও…।

 

পূর্ণ হবার স্বপ্ন ছিল তারও …

হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়ার কঠিন সাধন

সর্বস্ব বাজী রাখার কোন প্রলোভন

ঝড়ো হাওয়ায় উড়িয়ে নিল

স্বপ্ন গুলো কারও …।

Navigation

[0] Message Index

Go to full version