News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

FAR calculation

Started by Abu Hasan, July 19, 2022, 10:36:41 PM

Previous topic - Next topic

Abu Hasan

FAR কিভাবে বের করবেন ? এখুনি হিসাবটা
শিখে নিন। আমরা যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করি তাদের ফার জানা খুব দরকার।

ধরুন, আপনার ৫ কাঠা জমি রয়েছে। ভেবে
রেখেছেন ৮-১০ তলা উঁচু বাড়ি বানাবেন । টাকা- পয়সা
নিয়েও ঝামেলা নেই । কিন্তু আপনি জানেন কি ?
আপনি চাইলেও ৫ কাঠা জমিতে ১০ তলা বানাতে
পারবেন না রাজউকের নিয়মানুযায়ী । কারন একটা ভবন
বানানোর সময় বিল্ডিং এর চারপাশে কিছু জায়গা ছেড়ে
দিয়ে তারপর ডিজাইন করতে হয়। সেটাকে
সেটব্যাক বলে । আমরা শুধুমাত্র ফার নিয়ে
আলোচনা করবো আজকে।

FAR জানার সুবিধাঃ
১. ফার জানলে যেকোনো ভালো অফিসে
চাকরির গ্যারান্টি অনেকখানি বেড়ে যায় ।
২. বাড়ি কত তলা করতে পারবেন সেটা নিজেই হিসাব
করতে পারবেন অংক করে ।

FAR এর হিসাব করবেন যেভাবেঃ
মনে করি,
ভূমি- ৫ কাঠা,
রোড- ২০ ফুট,
ফার- ৩.৫ (রাজউকের বিল্ডিং নির্মান বিধিমালা বই থেকে পাওয়া যাবে)

ইঞ্জিনিয়ারিং বইগুলোতে শুধুমাত্র ফার লিখে কত কাঠার জন্য কত ফার সেটা উল্লেখ থাকে কিন্তু হিসাব থাকে না। ফারের হিসাব জানা অনেকটা আর্থিক বিষয়ে জড়িত। এখানে ফারের হিসাবটা দেখানো হয়েছে।

Maximum Build Area (M.B.A)= Land x Far
= 5 katha x 3.5 (far 3.5)
= 5x(720)x3.5 ( 1 katha=720square ft)
= 3600×3.5
=12600 sqft
Maximum Ground Coverage(M.G.C)- 62.5%
( এটাও লেখা আছে বইতে)
= 5 katha x 62.5%
= (5x 720) x 62.5%
= 2250 sqft.
Number of Floor (N.O.F)= MBA / MGC
= 12600 / 2250
= 5.6 Floor
Total Floor = Ground floor + 5.6 floor
= 1+ 5.6 floor
= 6.6 floor ( ৭ তলা )
এই হিসাবে প্রায় সাত তলা বাড়ি করা যাবে।