Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - afsana.swe

Pages: 1 [2] 3 4 ... 17
16
দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বেসরকারি সফটওয়্যার নির্মাতারা ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে হালনাগাদ তথ্য সরবরাহ করছে। মূলত দেশটিতে দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতেই তারা এই উদ্যোগ নিয়েছে। ওয়েবসাইট ও অ্যাপের এই হালনাগাদ তথ্য সাধারণ মানুষকে করোনাভাইরাস আক্রান্তের ঘটনা শনাক্ত করতে এবং সেই স্থানগুলো থেকে দূরে থাকতে সাহায্য করছে।

অতীতে এ ধরনের ভাইরাস মোকাবিলায় দক্ষিণ কোরীয় সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সে অভিজ্ঞতা থেকেই দেশটির সরকার এবার প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া ঘটনাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করছে। যার মধ্যে রয়েছে বয়স, লিঙ্গ এবং সংক্রমিত ব্যক্তিটির সংক্রমিত হওয়ার আগের প্রতিদিনের যাতায়াতের পথের যাবতীয় তথ্য।

https://www.prothomalo.com/technology/article/1641852/%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF

17
ভাঁজ করা (ফোল্ডেবল) পর্দার আরেকটি স্মার্টফোন আনছে হুয়াওয়ে। ‘মেট এক্সএস’ মডেলের স্মার্টফোনটিতে গ্রাহকদের জন্য দুঃসংবাদ হলো, ফোনটিতে কোনো গুগল অ্যাপ থাকছে না। আর সে জন্য চীন ব্যতীত অন্যান্য দেশের ক্রেতাদের কাছে তেমন গুরুত্ব পাচ্ছে না স্মার্টফোনটি।

হুয়াওয়ের আগের ফোল্ডেবল ফোন মেট এক্সের সঙ্গে সাদৃশ্য রয়েছে এই স্মার্টফোনের। ভাঁজ করা অবস্থায় ফোনের পর্দা ৬ দশমিক ৬ ইঞ্চি এবং ভাঁজ খুললে হবে ৮ ইঞ্চি। ব্যাটারিও প্রায় একই, মানে সাড়ে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার। তবে ফাইভ-জি প্রযুক্তি থাকছে মেট এক্সএসে।

https://www.prothomalo.com/technology/article/1641854/%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9C-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8

18
আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করতে প্রথমে আপনার নিজের সম্পর্কে নির্ভুল তথ্য দিন পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ডের তথ্য অনুযায়ী। নিজের স্পষ্ট ছবি ব্যবহার করুন, মুখমণ্ডল যেন পরিষ্কারভাবে দেখা যায়। ব্যক্তিগত ওয়েবসাইট বা তৃতীয় পক্ষের প্রোফাইলের কোনো লিংক আপনার প্রোফাইলে যুক্ত করবেন না। এটা আপওয়ার্কের নিয়মনীতিকে সমর্থন করে না।

আপওয়ার্কে আপনার অ্যাকাউন্ট তৈরির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রোফাইল ওভার ভিউ। এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ভালো ইংরেজি জানলে আপনি অবশ্যই পারবেন। যে বিষয়গুলো মাথায় রাখতে হবে:

১. আপনার কোনো ভালো কাজের বিবরণ, কাজের ধরন ইত্যাদি যুক্ত করুন। অর্থাৎ কোন কাজে আপনার ভূমিকা কী, তা গুছিয়ে লিখে দিন।
২. আপনি কাজের বিভাগগুলো এমনভাবে নির্বাচন করুন যেন আপওয়ার্ক ও ক্লায়েন্ট ইন্টারভিউতে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারেন। এমন কিছু নির্বাচন করবেন না, যে বিভাগের কাজ আপনি জানেন না।

৩. যদি আপনার কোনো সনদ থাকে, যেটা আপওয়ার্ক সমর্থন করে, তবে এটা প্রোফাইলে যুক্ত করে দিন। এই সনদ আপনার প্রোফাইলের মান বাড়াবে।

৪. প্রোফাইলে আপনার সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য মার্কেটপ্লেসের প্রোফাইলগুলোর ঠিকানা যোগ করে দিতে পারেন। যেমন: টুইটার, বিহ্যান্স, গিটহাব, স্টাকওভারফ্লো, ড্রিবল ইত্যাদি। আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই বিহ্যান্স ও টু্ইটারকে।

৫. আপনার সম্পর্কে বা কাজের ধরন সম্পর্কে এক মিনিটের ভিডিও তৈরি করুন। এটা আপনার প্রোফাইলে অতিরিক্ত ভ্যালু যোগ করবে এবং নিশ্চিত হয়ে নিন যে আপনি ভালো মানের ভিডিও করছেন আর আপনার কথা বলার ধরন ও আপনার উচ্চারণ ভালো হচ্ছে।

https://www.prothomalo.com/technology/article/1641968/%E0%A6%86%E0%A6%AA%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2-%E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87

19
বিশ্বব্যাপী নিরাপদ ও সুরক্ষিত ইকোসিস্টেম গড়ে তুলতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এরই অংশ হিসেবে নিজস্ব অ্যাপ গ্যালারিতে ৫৫ হাজারের বেশি অ্যাপ যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। ইকোসিস্টেমটির সমৃদ্ধির জন্য ১৩ লাখ ডেভেলপার ও ৩ হাজার প্রকৌশলীর সঙ্গে কাজ করছে তারা।


সম্প্রতি ‘হুয়াওয়ে ডেভেলপার ডে অনলাইন সামিট’ নামক অনুষ্ঠানে নিজস্ব অ্যাপ গ্যালারির প্রয়োজনীয় নানা আপডেটসহ ইকোসিস্টেমের বিভিন্ন অগ্রগতি তুলে ধরা হয়। সেখানে অ্যাপস বিতরণ ক্ষেত্র বাড়ানোর বিভিন্ন উদ্যোগের কথাও জানানো হয়।

https://www.prothomalo.com/technology/article/1641988/%E0%A6%B9%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A7%AB%E0%A7%AB-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA

20
করোনাভাইরাস আতঙ্কে ফেসবুকের সবচেয়ে বড় বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘এফ ৮’ বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফেসবুকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ফেসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, এফ ৮ সম্মেলন বন্ধ করাটা কঠিন সিদ্ধান্ত ছিল।

ফেসবুকের এফ ৮ ওয়েবসাইটে বলা হয়েছে, এ বছরের এফ ৮ সম্মেলন বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ডেভেলপার সহযোগী, কর্মী ও এফ ৮ এর সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছি।

ফেসবুকের প্ল্যাটফর্ম পার্টনারশিপ বিভাগের প্রধান কনসটানটিনোস পাপামিলটাডিয়াস বলেন, কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। বড় আকারের এ অনুষ্ঠান করার পরিবর্তে ফেসবুক স্থানীয় পর্যায়ে ছোট ছোট অনুষ্ঠান, ভিডিও এবং লাইভস্ট্রিমিংয়ের কনটেন্ট আয়োজন করবে।

https://www.prothomalo.com/technology/article/1642113/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%A4%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2

21
বর্তমান দুনিয়ায় অ্যান্ড্রয়েড স্মার্টফোনের রাজত্ব চলছে। বিশ্বের মোট স্মার্টফোনের ৮০ শতাংশের বেশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলছে। বিশ্বের বড় বড় স্মার্টফোন নির্মাতা স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি এমনকি গুগল নিজেও অ্যান্ড্রয়েডনির্ভর ফোন বাজারে এনেছে। এমন প্রচুর ডিভাইসের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন কোনটি, ভেবে দেখেছেন?

বাজার গবেষণা প্রতিষ্ঠান অমডিয়ার তথ্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের তৈরি। এন্ট্রি লেভেল গ্যালাক্সি ১০ স্মার্টফোনটিই গত বছর বাজারে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। তবে গত বছরের সবচেয়ে বিক্রি হওয়া ফোনটি আবার আইওএস প্ল্যাটফর্মের।

https://www.prothomalo.com/technology/article/1642125/%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8

22
মেসেঞ্জারকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করার চেষ্টা করছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন নকশায় মেসেঞ্জার থেকে ডিসকাভার ট্যাগটিকে বাদ দেওয়া হচ্ছে। এ ট্যাব থেকে বিভিন্ন চ্যাটবটকে মেসেঞ্জারে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছিল ফেসবুক। গত বছরের আগস্ট মাসে ফেসবুক তাদের মেসেঞ্জারে এ পরিবর্তন আনার কথা বলেছিল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, মেসেঞ্জারে পরিবর্তনের বিষয়টি আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে।

২০১৮ সালে ফেসবুক তাদের মেসেঞ্জার অ্যাপে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছিল। মেসেঞ্জার অ্যাপটিকে আরও সহজ ও জঞ্জালমুক্ত করতে ‘ডু এভরিথিং’ ডিজাইনের দর্শন যুক্ত করা হয়। এ নকশার পেছনে ছিলেন ওই বিভাগের প্রধান ডেভিড মার্কাস। তিনি এখন ফেসবুকের ব্লকচেইন বিভাগের প্রধান। এ বিভাগ ফেসবুকের ভার্চ্যুয়াল মুদ্রা লিবরা নিয়ে কাজ করছে।

https://www.prothomalo.com/technology/article/1642334/%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%95%E0%A6%B6%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0

23
ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের ক্ষেত্রে যাঁরা নতুন তাদের প্রশ্ন থাকে, ফ্রিল্যান্সিংয়ে কী ধরনের কম্পিউটার প্রয়োজন? ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের সহজ কাজগুলোর ক্ষেত্রে সাধারণ মানের কম্পিউটারই যথেষ্ট। প্রথমেই জানা জরুরি যে, ভাসা ভাসা ধারণা বা দক্ষতা নিয়ে আপওয়ার্ক বা যেকোনো মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলে কাজ পাওয়ার চিন্তা করলে হতাশ হতে হবে।

ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ে কাজ করার ক্ষেত্রে একশ্রেণির কাজের সঙ্গে আরেক শ্রেণির কাজের প্রাসঙ্গিকতা রয়েছে। অতএব কাজের প্রয়োজনে আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন টুলসের প্রয়োজন হতে পারে। সেই সব দিক বিবেচনা করলে আপনার বাজেট যদি ২০ থেকে ২৫ হাজার টাকা হয়, তবে আপনি মোটামুটি ভালো মানের কম্পিউটার পাবেন এবং তাতে আশা করি আপনি কাজ চালিয়ে নিতে পারবেন।

https://www.prothomalo.com/technology/article/1642336/%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8

24
পিসি ও কনসোল কেন্দ্রের মোবাইল ভার্সন লঞ্চ করার নতুন কোনো ধারণা নয়। এবারে নতুন একটি গেম মোবাইল প্ল্যাটফর্মে আসছে। গেম নির্মাতা বিহেভিয়র ইন্টারেক্টিভের ঘোষণা অনুযায়ী, তাদের জনপ্রিয় সারভাইভাল হরর গেম ‘ডেড বাই ডে লাইট’ শিগগিরই মোবাইলে আসছে।

গেম নির্মাতা প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ বছরের বসন্তেই ‘ডেড বাই ডে লাইট’ গেমটি বাজারে আসতে পারে। গেমটি অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোরে আসবে। তবে বাজারে আসার আগেই গেমটির জন্য আগাম নিবন্ধন করে রাখার সুযোগ রাখছে তারা—যাঁরা আগেই নিবন্ধন করে রাখবেন এবং নির্দিষ্টসংখ্যক নিবন্ধনের বিপরীতে উপহার ঘোষণা করা হয়েছে।

https://www.prothomalo.com/technology/article/1642374/%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%87%E0%A6%AE-%E2%80%98%E0%A6%A1%E0%A7%87%E0%A6%A1-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%A1%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E2%80%99

25
অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী প্রোগ্রাম সিরি দারুণ জনপ্রিয়। তবে ব্যবহারকারীর অজান্তেই সিরিকে সক্রিয় করে তুলতে পারে সাইবার দুর্বৃত্তরা। এ কাজে তারা ব্যবহার করতে পারে আলট্রাসনিক তরঙ্গ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা দাবি করেছেন, আলট্রাসনিক তরঙ্গ কোনো শব্দ করে না তবে মোবাইল ফোনে সিরি প্রোগ্রামকে সক্রিয় করে তুলতে পারে। ব্যবহারকারীর অজান্তে কল করা, ছবি তোলা, বার্তা পাঠানোর মতো কাজগুলো করে ফেলাও যায়।

আলট্রাসনিক তরঙ্গ হলো উচ্চ ফ্রিকোয়েন্সির তরঙ্গ, যা মানুষ শুনতে পায় না, তবে মোবাইল ফোনের মাইক্রোফোন এটি রেকর্ড করতে পারে।

https://www.prothomalo.com/technology/article/1642396/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE

26
করোনাভাইরাসের দ্রুত বিস্তার কমাতে ধনী দেশগুলোকে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করতে সহায়তার অনুরোধ করেছেন মানবহিতৈষী বিল গেটস। তাঁর মতে, করোনাভাইরাস শতাব্দীতে একবার আসা জীবাণুর মতো আচরণ শুরু করেছে।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এক সম্পাদকীয়তে মাইক্রোসফটের সাবেক চেয়ারম্যান লিখেছেন, ‘আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সাহায্য করার মাধ্যমে আমরা জীবন বাঁচাতে পারি এবং বিশ্বব্যাপী এর ছড়িয়ে পড়া ঠেকাতে পারি।’

https://www.prothomalo.com/technology/article/1642481/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A7%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9F%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0

27
বৃষ্টি তো পানির ফোঁটা, আকাশের মেঘ থেকে মাটিতে পড়ে। তাহলে উল্কাবৃষ্টি আবার কী? এটাও আকাশ থেকে পড়ে, বৃষ্টির মতোই, কিন্তু সেটা দেখা যায় শুধু রাতে। আকাশে আলোর বিচ্ছুরণ ঘটে। দেখলে মনে হয় আকাশ থেকে আতশবাজি নেমে আসছে। আকাশের তারা বুঝি খসে পড়ছে মাটিতে। ইংরেজিতে সে জন্যই এদের বলা হয় ‘শুটিং স্টার’। মাটির কাছাকাছি আসতেই নিভে যায়। তবে মাঝেমধ্যে দু–একটা জ্বলন্ত অবস্থাতেই মাটিতে পড়ে। সেটা আবার বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। সে কথায় পরে আসছি।

উল্কা হলো আমাদের এই সৌরজগতেরই আকাশে ছড়িয়ে–ছিটিয়ে থাকা কিছু বস্তুখণ্ড। এই বস্তুখণ্ডগুলো আসে ধূমকেতু থেকে। ধূমকেতু মাঝেমধ্যে আকাশে দেখা দেয়। সূর্যের চারপাশে এক চক্কর দিয়ে আবার দূরে চলে যায়। এদের চলার পথ অনেকটা ডিমের আকৃতির মতো (ইলিপটিক)। হ্যালির ধূমকেতুর কথা আমরা জানি। একবার সূর্য প্রদক্ষিণ করে আবার প্রায় ৭৬ বছর পর ফিরে আসে। এ ধরনের আরও কিছু ধূমকেতু সূর্যকে প্রদক্ষিণ করে। এ সময় ধূমকেতুর মূল অংশের কিছু জমাট বাঁধা মহাজাগতিক ধূলিকণা ও অন্যান্য বস্তু আকাশে ছড়িয়ে–ছিটিয়ে থেকে যায়। পৃথিবী তার কক্ষপথে চলার সময় এসব বস্তুখণ্ডের কাছাকাছি এলে ওগুলো পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে মাটির দিকে পড়তে থাকে।
https://www.prothomalo.com/technology/article/1642453/%E0%A6%89%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF

28
সুইজারল্যান্ডে অ্যালফাবেট ইনকরপোরেশনের অধীনে গুগলের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গুগলের এক বিবৃতিতে বলা হয়েছে, জুরিখের ওই অফিসে এক ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষা করা হলে তাতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গুগলের একজন মুখপাত্র বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়লেও জুরিখ অফিস খোলা থাকবে।

https://www.prothomalo.com/technology/article/1642476/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%97%E0%A7%81%E0%A6%97%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80

29
ফ্রিল্যান্সিংয়ের কাজের ক্ষেত্রে প্রায় সময় আপনাকে রাতে কাজ করতে হতে পারে। তবে মনে রাখা জরুরি, যে কাজই করুন না কেন, তা ভালো করে জেনে-বুঝে তারপর করতে হবে এবং ক্লায়েন্টের সঙ্গে সব সময় ভালো যোগাযোগ রাখতে হবে। আর এই বিষয়গুলো আপনাকে পরবর্তী সময়ে নতুন কাজে অনেক সাহায্য করবে।

https://www.prothomalo.com/technology/article/1642647/%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%A4-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A7%9F

30
দেশে ফ্রিল্যান্সিংয়ের জন্য তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনে আগ্রহীদের সংখ্যা বাড়ছে। ফ্রিল্যান্সিংয়ের উপযোগী তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দিতে রাজধানীর কারওয়ান বাজারে যাত্রা শুরু করেছে টেকবন্ড আইটির ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট।

টেকবন্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সের মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে কাজ করবে টেকবন্ড। এখানে কাজ শেখার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের সুযোগ থাকবে।

https://www.prothomalo.com/technology/article/1642870/%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%86%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BF

Pages: 1 [2] 3 4 ... 17