Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - 710001658

Pages: 1 [2] 3 4
16

ড্যাফোডিল কম্পিউটার্স বাজারে এনেছে ডিসিএল ব্র্যান্ডের তিনটি ইউপিএস। মডেলগুলো হলো ডি ৬৫০, ডি ৮৫০ ও ডি ১২০০। এসব ইউপিএস দেশের আবহাওয়ার উপযোগী, পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী।

17


ধীরগতির ইন্টারনেট ও পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য উবার লাইট নামের একটি অ্যাপ চালু করেছে রাইডশেয়ারিং কোম্পানি উবার। অ্যাপটি প্রচলিত উবার অ্যাপের তুলনায় অনেক হালকা।

উবারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে উবারের রাইডার এক্সপেরিয়েন্স বিভাগের প্রধান পিটার ডেং এবং প্রোডাক্ট, ম্যাপস ও মার্কেটপ্লেসের ভাইস প্রেসিডেন্ট মানিক গুপ্তার উপস্থিতিতে উবার টেক ডে ২.০ অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করা হয়। অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা ধীরগতির ইন্টারনেটসহ যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যায়। অ্যাপটি খুবই কম ডেটা ব্যবহায় ধীরগতির ইন্টারনেটেও নিরবচ্ছিন্নভাবে এটি চালানো সম্ভব। বর্তমানে অ্যাপটি পরীক্ষামূলকভাবে শুধু ভারতে চালু হয়েছে এবং শিগগির অন্যান্য দেশেও চালু হবে।

মানিক গুপ্তা বলেন, ‘প্রতি মাসে সাড়ে সাত কোটি গ্রাহক আমাদের সেবা গ্রহণ করে। এটি পৃথিবীর সর্বমোট জনসংখ্যার খুবই সামান্য একটি অংশ। যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করা এই বিশাল গ্রাহকের জন্য আমরা কিছু করতে চেয়েছি। উবার লাইট চালু তাই আমাদের একটি বড় সাফল্য।’

উবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন উবার লাইটের সাইজ ৫ এমবির চেয়েও কম। অ্যাপটিকে এমনভাবে নকশা করা হয়েছে যেন এটি খুব দ্রুত পরিচালনা করা যায়। এটির রেসপন্স টাইম মাত্র ৩০০ মিলি সেকেন্ড। উবার লাইট অ্যাপটি স্বয়ংক্রিয় অবস্থান শনাক্ত করতে পারবে। গন্তব্য বাছাই করতে একটি বাটন ট্যাপের মতো কাজ করবে। এটি যত বেশি ব্যবহার করা হবে, উবার লাইট অ্যাপটি ততই বুদ্ধিমান হয়ে উঠবে। এতে নিরাপত্তা ফিচার হিসেবে আছে ইমারজেন্সি বাটন এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে ট্রিপ শেয়ারিংয়ের সুযোগ। আঞ্চলিক ভাষায় উবার অ্যাপটি ব্যবহার করাসহ নতুন ফিচার ফিচার এতে যুক্ত হবে।

18

ভূমিকম্প শনাক্ত করতে সক্ষম হবে পানির নিচে থাকা সাবমেরিন কেবল।

একদিন যা ছিল অধরা, বিজ্ঞান তা ধরে দিচ্ছে। এক প্রযুক্তি আরেক প্রযুক্তি উদ্ভাবনের পথ খুলে দিচ্ছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সাবমেরিন কেবলগুলোর কথাই ধরুন। শুধু ইন্টারনেটের লাইন হিসেবেই নয়, সাবমেরিন কেবল ঘিরে নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছেন গবেষকেরা। তাঁরা ভাবছেন, ভূমিকম্প শনাক্তে কার্যকর উপায় হতে পারে সাবমেরিন কেবল নেটওয়ার্ক।

ইকোনমিস্ট বলছে, পৃথিবীকে নজরদারির যে সুযোগ আগে ছিল না, এখন তা হাতের নাগালে। কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে ঘূর্ণিঝড়, আগ্নেয়গিরির থেকে বের হওয়া ছাই-ধোঁয়া, মানুষের কার্যকলাপে ভূপ্রকৃতির পরিবর্তনের বিষয়গুলো এখন নজরদারি করা যায়। কয়েক দশক আগেও উন্নত ও ক্ষমতাধর রাষ্ট্রগুলোর গোয়েন্দাদের কাছে উন্নত মানের ম্যাপ ও ছবি সীমাবদ্ধ ছিল, তা এখন গুগল ম্যাপের মতো বিনা মূল্যে সবার হাতের কাছে চলে এসেছে।

তবে পৃথিবীর অধিকাংশ অঞ্চলই পানির নিচে। সেখানে কী হচ্ছে, তা ঠিকমতো পর্যবেক্ষণ করা বেশি কঠিন। যুক্তরাজ্যের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি (এনপিএল) গবেষক জিউসেপ্পি মাররা নতুন এক তত্ত্ব দিয়েছেন। তাঁর গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে সায়েন্স সাময়িকীতে।

ওই নিবন্ধে, সমুদ্রের তলে একটি ভিন্নধর্মী অবকাঠামো ব্যবহার করে সমুদ্রের তলায় নজরদারি করার বিষয়ে আলোকপাত করেছেন তিনি।

মাররা ও তাঁর সহকর্মীদের প্রস্তাব হচ্ছে, সমুদ্রের নিচে বসানো ১০ লাখ কিলোমিটার ফাইবার-অপটিক কেবলের নেটওয়ার্ককে কাজে লাগানো। এই নেটওয়ার্ক ব্যবহার করে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ইন্টারনেট যেতে পারে। একে বিশাল সাবমেরিন সেন্সর হিসেবে ব্যবহারের কথা বলছেন তাঁরা।

তবে গবেষক মাররার মূল লক্ষ্য ভূমিকম্প শনাক্ত করা।

ইকোনমিস্ট বলছে, পৃথিবীর ভূভাগে অনেক সিসমোগ্রাফ যন্ত্র বসানো রয়েছে। তবে সমুদ্রের নিচে ভূমিকম্প মাপার সেন্সরের ঘাটতি রয়েছে। সমুদ্রপৃষ্ঠে গুটিকয়েক স্থায়ী সেন্সর বসানো হয়েছে। এর অর্থ হচ্ছে অনেক ছোটখাটো ভূমিকম্পের কোনো রেকর্ড থাকে না। কারণ, এসব ভূমিকম্প মৃদু বলে তা দূরের ভূপৃষ্ঠে স্থাপিত সেন্সরগুলোতে ধরা পড়ে না।

ইকোনমিস্টের প্রতিবেদনটিতে আরও বলা হয়, এনপিএল মূলত পরিমাপবিজ্ঞান নিয়ে কাজ করে। এর সঙ্গে ইউরোপের অন্যান্য গবেষণাগারে ফাইবার অপটিক কেবল দিয়ে সংযুক্ত। এটি অ্যাটমিক ঘড়ির সিনক্রোনাইজে ব্যবহৃত হয়। এই কেবলগুলো রাস্তার নিচ দিয়ে বসানো। এতে রাস্তায় যান ও মানুষ চলাচল করার ফলে ওই লাইনে শব্দ তৈরি হয়, যা সঠিক নাদ পরিমাপের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হয় বলে অধিকাংশ সময় তা বাতিল হয়ে যায়। এখন এ শব্দ-গোলযোগের পদ্ধতিটিকেই কাজে লাগাতে চাইচেন গবেষক মাররা।

ভূকম্পন শনাক্ত করার ক্ষেত্রে ভিন্ন ধরনের নাদ ব্যবহার করার প্রস্তাব করেছেন তিনি। তাঁর পরিকল্পনা হলো কেবলের মধ্যে থাকা কোনো অপটিক্যাল ফাইবারে উচ্চমানের লেজার বিম প্রেরণ করা। অন্য প্রান্তে ওই ফাইবার একই কেবলের অন্য আরেকটি ফাইবারের সঙ্গে যুক্ত থাকে, যা ফিরতি যাত্রা করে একটি লুপ বা ফাঁস তৈরি করে। কাছাকাছি ভূকম্পনের ফলে কোথাও সিসমিক তরঙ্গ তৈরি হলে এই লেজারের আলোকে তার দশা থেকে কিছুটা সরিয়ে দেবে। এ অসামঞ্জস্য বা গোলযোগ খুব ক্ষুদ্র। এই সূক্ষ্ম পার্থক্যের বিষয়টি ধরতে ফেমটোসেকেন্ডসের পার্থক্য ধরতে পারে, এমন যন্ত্রপাতি প্রয়োজন পড়বে। এক ফেমটোসেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের এক বিলিয়ন ভাগের এক মিলিয়নতম অংশ।

গবেষক মাররার ওই ধারণা দারুণ কাজে এসেছে। যেমন ২০১৬ সালে এনপিএল ৬ মাত্রার একটি ভূমিকম্প শনাক্ত করতে পেরেছিল, যা মধ্য ইতালিতে আঘাত হানে। এটি ফাইবার অপটিক কেবলে ধরা যায়। লন্ডনে এনপিএলের কার্যালয় থেকে রিডিংয়ের ডেটা সেন্টারে ৭৯ কিলোমিটারে এটি ধরা পড়ে। ২০১৭ সালে মাল্টা ও সিসিলির মধ্যকার পানির নিচে থাকা ৯৬ কিলোমিটার কেবলের মধ্যে আরেকটি পরীক্ষা চালানো হয়। এটি ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প ধরতে পারে। ওই কেবল থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৮৯ কিলোমিটার দূরে।

গবেষকেরা বলছেন, সমুদ্রের তলায় থাকা কেবল ব্যবহারের সুবিধা হচ্ছে, এতে বহিঃশব্দ বা গোলযোগের মাত্রা কম হয়। সিসিলি-মাল্টার ওই কেবলে ব্যাকগ্রাউন্ড শব্দের মাত্রা ছিল নগণ্য। তবে, গবেষকেরা এখনো তাঁদের পদ্ধতিটি পুরোপুরি সমুদ্রের নিচে থাকা দীর্ঘ কেবলের পরীক্ষা করেননি। তবে তাঁরা আশা করেন, তাঁরা যখন এ-সংক্রান্ত গবেষণা করবেন, আরও গোলযোগহীন সংকেত পাবেন। এতে বর্তমান সময়ে ধরা পড়ে না, এমন অনেক ভূকম্পনের তথ্য শনাক্ত করা সম্ভব। এটি ভূতাত্ত্বিকদের কাছে আশীর্বাদ হয়ে উঠতে পারে।

গবেষকেরা বলছেন, তাঁদের উদ্ভাবিত পদ্ধতির অন্যান্য ব্যবহারও রয়েছে। মূলত এই পদ্ধতিতে যেকোনো শব্দের উৎস ধরা যেতে পারে; বিশেষ করে তেল বা গ্যাসের খোঁজে ব্যবহার করা গ্যাস গানের ফলে ডলফিন বা তিমির জায়গা পরিবর্তনের মতো বিষয়টিও ধরা যেতে পারে।

যদিও যোগাযোগের জন্য তৈরি এ সাবমেরিন কেবল পৃথিবীর ৭০ ভাগ পানির নিচের পুরো উপাত্ত দিতে পারে, তবেই একে সত্যিকারের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা যাবে বলে মনে করেন গবেষকেরা।

19
When phone maker Oppo says that the Oppo Find X is almost all screen, it really means it. The Android handset is arresting to look at, mostly because its 6.4-inch display really does stretch across the entire phone face -- there isn't even a camera for taking selfies. Or rather, there is, but you won't see it until you open it like a push-pop.

The Oppo Find X, announced Tuesday at an event in Paris, has a screen that stretches from the very top of the phone, wraps around the sides and goes almost to the very bottom (the phone has a thin bottom bezel, aka a "chin"). The screen-to-body ratio is 93.8 percent, so when you're looking at the front of the phone, you're almost always looking at the display.

Opening up the camera app will cause the phone's "Stealth 3D" camera tray to slide up, exposing a 25-megapixel front-facing camera and a dual 16-megapixel and 20-megapixel rear camera.

The pop-up camera tray is similar to the pop-up selfie camera on the Vivo Nex, which, along with Oppo and OnePlus, operates under the umbrella of BKK Electronics.

find-x-product-image
Oppo
Oppo gave the Find X's front camera 3D face scanning to take better selfies and unlock your phone, though we're not certain yet how secure the face unlocking feature is at this point. It did work well on the company's previous flagship, the Oppo R15 Pro, though.

The Find X will sell globally in August, unlike past Oppo devices, which have been limited to Asia. Oppo will price the Find X at 999 euros for the 256GB version with VOOC fast charging (price and specs configuration may vary by country). That's about $1,159, £879 or AU$1,569.

There's also a Lamborghini edition of the phone, which will retail for 1,699 euros -- roughly $1,969, £1,499  or $AU2,669. For that jarring price, you'll get 512GB of storage, a carbon-fiber textured back and SuperVOOC charging, which Oppo says lets you charge the phone 100 percent in 35 minutes. It parallels Huawei, Oppo's Chinese rival, which has a similar partnership with Porsche.

Oppo Find X specs
6.4-inch OLED screen
16-megapixel and 20-megapixel dual camera
25-megapixel front-facing camera (with face unlock)
Qualcomm Snapdragon 845 processor
8GB RAM
Up to 256GB of storage
Color OS 5.1 on top of Android
VOOC fast charging

https://www.cnet.com/news/oppo-find-x-an-all-screen-phone-with-cameras-that-slide-out/

20
Apple has released beta 2 to developers of its flagship operating systems for iOS 12, tvOS 12, macOS 10.14 and watchOS two weeks after its World Wide Developers Conference (WWDC) where it released the first beta’s to developers.

It’s hard to predict when we’ll see a public beta of the various OS’s this early in the release cycle. It’s more likely that these will appear later in the beta lifecycle as stability increases and Apple lock down features and its UI.

As expected, Beta 2 introduces a number of changes and refinements to the features introduced in the beta 1 releases.

Notable new features in iOS 12 beta 2
Battery Usage - features redesigned charts and wording
Screen Time - features some UI tweaks and you now have the ability to view Screen Time By Device - facilitated via Family Sharing
Notifications - You can now toggle Siri Suggestions for individual apps via the Notifications section of the Settings app.
Password Autofill - Tweaked UI for autofilling a password from iCloud Keychain.
Face ID - iPhone X now says "Scanning with Face ID” when unlocking content using Face ID.
Photos - Readability improvements by increasing the text size for the "Media Types" and "Albums" listings in the Photos app.
iPhone apps on iPad - iPhone apps on iPad now displayed in a modern device size (iPhone 6) improving usability.
New Apple Watch identifiers referenced - Referenced model numbers include MTUD2, MTUK2, MTX92 and more!
Notable new features in watchOS 5 beta 2
The major change in watchOS 5 beta 2 is that the Walkie-Talkie feature is now available.

Using FaceTime Audio protocols, Walkie-Talkie allows you to select a contact to initiate a conversation with. Once they accept, it’s simply a case of holding down the talk button to chat. The same goes for the person on the other end. Podcasts - now work.

Notable new features in tvOS 12 beta 2
Dolby Atmos support now available within settings: Settings>Video and Audio>Surround Sound>Spatial Audio: Dolby Atmos On

Still no sign of the new Arial screensaver from the International Space Station or the ability for Siri to provide the location of the current Arial screensaver on show.

Notable new features in macOS 10.14 beta 2
We’re not currently aware of any notable new features in MacOS 10.14 beta 2.


We’re currently in the process of installing iOS 12 beta 2 and we’ll be bringing you our hands-on of iOS 12 beta 2 shortly.

21


যুক্তরাষ্ট্রের গবেষকেরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও উন্নত বৈজ্ঞানিক সুপার কম্পিউটার উন্মুক্ত করেছেন। এ সুপার কম্পিউটারটি প্রতি সেকেন্ডে দুই লাখ ট্রিলিয়ন হিসাব সম্পন্ন করতে পারে। শক্তি উৎপাদন, উন্নত পদার্থ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়গুলোর গবেষণাকাজে এ কম্পিউটার ব্যবহার করা যাবে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এনার্জির ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির (ওআরএনএল) তৈরি সুপার কম্পিউটারটির নাম ‘সামিট’। বর্তমানে আমেরিকার সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার টাইটানের চেয়ে এটি আট গুণ বেশি ক্ষমতাসম্পন্ন। নির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে তিন বিলিয়নের বেশি হিসাব সম্পন্ন করতে পারবে এটি।

সুপার কম্পিউটারটি তৈরিতে মার্কিন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম ও চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া একসঙ্গে কাজ করেছে। এটি মূলত আইবিএম এসি ৯২২ সিস্টেম, যাতে ৪ হাজার ৬০৮ কম্পিউটার সার্ভার রয়েছে। প্রতিটি সার্ভারে দুটি ২২ কোর আইবিএম পাওয়ার ৯ প্রসেসর ও ছয়টি এনভিডিয়া টেসলা ভি১০০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট অ্যাকসিলেটর রয়েছে।

সামিট আসার আগে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের মালিক দেশগুলোর তালিকায় পঞ্চম স্থানে ছিল যুক্তরাষ্ট্র। সামিটের মাধ্যমে আবার সুপার কম্পিউটারের ক্ষেত্রে শীর্ষস্থানে ফিরছে দেশটি।
দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে আইবিএম ও যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এনার্জি যুক্তরাষ্ট্রের সর্বশেষ সুপার কম্পিউটারটি উন্মুক্ত করে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হচ্ছে চীনের সানওয়ে তাইহু লাইট। এর সর্বোচ্চ পারফরম্যান্স ২০০ পেটাফ্লপস বা প্রতি সেকেন্ডে দুই লাখ ট্রিলিয়ন হিসাব করার ক্ষমতা। যুক্তরাষ্ট্রের দাবি, সামিট সুপার কম্পিউটারটি তাইহু লাইটের চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করতে সক্ষম হবে।

২০ কোটি মার্কিন ডলার খরচে তৈরি সুপার কম্পিউটারটি কম বিদ্যুৎ খরচে চলতে সক্ষম। তাইহু লাইটে যেখানে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ লাগে, সেখানে সামিটে লাগবে ১৩ মেগাওয়াট বিদ্যুৎ।

বছরে দুবার গতির বিচারে সেরা ৫০০ সুপার কম্পিউটারের তালিকা প্রকাশ করে টপ ৫০০ নামের প্রতিষ্ঠান। জার্মান এবং মার্কিন বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে লিনপ্যাক বেঞ্চমার্কে জরিপ চালিয়ে প্রতিবেদন প্রকাশ করে টপ ৫০০। এ মাসের শেষ দিকে নতুন র‍্যাঙ্কিং প্রকাশিত হলে সামিট সুপার কম্পিউটার হিসেবে শীর্ষে চলে আসবে।

22


অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইন বুঝতে পেরেছেন, ট্রেন্ট ব্রিজে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠানোর ‘পেইন’টা কী! কী বলবেন—বোলারদের তুলাধোনা, কচুকাটা, নাকের জল চোখের জল এক করা? যা-ই বলুন, সেটাই আজ করেছেন ইংলিশ ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার বোলারদের পিটিয়ে ছাতু করে বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ৬ উইকেটে ৪৮১ করেছে ইংলিশরা, ওয়ানডেতে এটিই এখন সর্বোচ্চ স্কোর।

আগের রেকর্ডটাও ছিল ইংল্যান্ডের। সেটিও এই ট্রেন্ট ব্রিজে। ২০১৬ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৪৪৪ করেছিল ইংল্যান্ড। সেটিও সিরিজের তৃতীয় ওয়ানডেতে। আজও তা-ই। নিজেদের রেকর্ড ভাঙল ইংলিশরা। আগের রেকর্ডে বড় অবদান ছিল অ্যালেক্স হেলসের। সেদিন ১৭১ রানের দুর্দান্ত ইনিংস এসেছিল ইংলিশ ওপেনারের ব্যাট থেকে। আজও তাঁর ব্যাট কথা বলল, হেলস অবশ্য থেমেছেন ১৪৭ রানে। তবে এর আগে বেয়ারস্টোর সঙ্গে দ্বিতীয় উইকেট ও মরগানের সঙ্গে চতুর্থ উইকেটে জুটিতে তাণ্ডব চালিয়েছেন হেলস।

অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ে যে ইংল্যান্ড ছেলেখেলা করবে, সেটি বোঝা গেছে জেসন রয়-বেয়ারস্টোর ওপেনিং জুটিতেই। তাঁদের উদ্বোধনী জুটি এনে দিয়েছে ১১৭ বলে ১৫৯ রানের উড়ন্ত সূচনা। রয় ৬১ বলে ৮২ করে ফিরলেও বেয়ারস্টো থেমেছেন ১৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে। ইংল্যান্ডের প্রথম দুই জুটি মিলে এসেছে ৩১০ রান, সেটিও ৩৪ ওভারে! ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ৫০০ করা কঠিন ছিল না ইংল্যান্ডের! উইকেটে যে ততক্ষণে বারুদ ছোটাতে শুরু করেছেন এউইন মরগান। ইংলিশ অধিনায়ক ৩০ বলে করে গেছেন ৬৭ রান। মরগান-হেলসের চতুর্থ উইকেট জুটি ৭১ বলে যোগ করেছে ১২৪ রান।

অস্ট্রেলীয় বোলারদের এমন বেদম প্রহারের পরও ৫০০ শেষ পর্যন্ত হয়নি। তবে যে স্কোরটা ইংল্যান্ড পেয়েছে, সেটিকে পর্বত, এভারেস্ট—যা ইচ্ছে বলতে পারেন!




23


মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য বিরক্তি সৃষ্টিকারী বিজ্ঞাপন আসতে যাচ্ছে। মেসেঞ্জারে ব্যক্তিগত বার্তা চালাচালি করার সময় স্বয়ংক্রিয় চালু হয় এমন ভিডিও বিজ্ঞাপন দেখাবে ফেসবুক। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোডের এক খবরে বলা হয়েছে, ভিডিও বিজ্ঞাপন বিক্রি করার নতুন একটি জায়গা খুঁজে পেয়েছে ফেসবুক। মেসেঞ্জারের ভেতরে কারও কাছ থেকে পাওয়া বার্তার পরই এ বিজ্ঞাপন দেখানো হবে। অর্থাৎ চ্যাট করার সময় বিজ্ঞাপন দেখতে হবে ব্যবহারকারীকে। অর্থাৎ বিজ্ঞাপনমুক্ত চ্যাট করার দিন শেষ!

মেসেঞ্জারের ভেতর প্রথম বিজ্ঞাপন দেখানো শুরু হয় ১৮ মাস আগে। ওই সময় ‘স্ট্যাটিক’ বিজ্ঞাপন দেখানো হতো। অর্থাৎ তখন ভিডিও বিজ্ঞাপন চালু করেনি ফেসবুক। কিন্তু এখন ভিডিও বিজ্ঞাপন চালু করলে ফেসবুকের লাভ বেশি। কারণ, ভিডিও বিজ্ঞাপন থেকে ফেসবুক বেশি আয় করে এবং এতে খরচ বেশি।

এর আগে ফেসবুক কর্তৃপক্ষ বলেছিল, ফেসবুকের ভেতর বিজ্ঞাপন দেখানোর আর কোনো জায়গা নেই তাদের। এরপর থেকে মেসেঞ্জার ও মার্কেটপ্লেসে বিজ্ঞাপন দেখাতে শুরু করে প্রতিষ্ঠানটি।

মেসেঞ্জারের ভেতর অটোপ্লে বিজ্ঞাপন দেখানো শুরু হলে ব্যবহারকারীদের কাছে বিরক্তিকর মনে হতে পারে। এ বিষয়ে মেসেঞ্জারের বিজ্ঞাপন বিভাগের পরিচালক স্টেফানোস লুকাকোস বলেন, মানুষের বিরক্তির কারণ সম্পর্কে তাঁরা অবগত। ব্যবহারকারীর আচরণ পর্যবেক্ষণ করবেন তাঁরা। মানুষ এসব বিজ্ঞাপন দেখতে অভ্যস্ত হন, নাকি মেসেঞ্জার বন্ধ করে দেন, সেটা পর্যবেক্ষণ করা হবে।

স্টেফানো বলেন, ‘আমাদের কাছে প্রধান গুরুত্ব হচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা। মেসেঞ্জারের ভেতর অটোপ্লে ভিডিও বিজ্ঞাপন কাজ করবে কি না আমরা এখনে জানি না। যখন সাধারণ বিজ্ঞাপন দেখানো হয়েছে, তখন খুব বেশি পরিবর্তন চোখে পড়েনি। তবে ভিডিও একটু আলাদা হতে পারে। তবে খুব বেশি পার্থক্য হয়তো হবে না।’

24
Football / এ আরেক ‘মেসি’
« on: June 20, 2018, 09:47:36 AM »


গেল কয়েক মাসে রেজা পারাসতেশ ইরানে রীতিমতো মহাতারকা হয়ে উঠেছেন। লিওনেল মেসির ‘লুক অ্যালাইক’ প্রতিযোগিতা এখন বিশ্বে চললে শিরোপাটা বুঝি রেজা পারাসতেশই জিতবেন। মেসির চেহারার সঙ্গে রেজার চেহারা অনেকটাই মিল।

মেসির লুক অ্যালাইক হওয়ার হ্যাপাও কম নয়। খবর বেরিয়েছিল, ইরানি মেসি নাকি রুশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এই খবর অবশ্য রেজা উড়িয়ে দিয়েছেন। ইনস্টাগ্রামেও তিনি হিরো হয়ে উঠেছেন। আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে এত মিলের কারণে যে তার খ্যাতির বিড়ম্বনা, একথা স্বীকার করেছেন। পুলিশের সঙ্গে হেঁটে যেতে দেখা যাচ্ছে তাকে।

এই প্রথম অবশ্য হ্যাপার মধ্যে পড়েননি রেজা। গেল বছর একবার পুলিশ স্টেশনে কাটিয়ে আসতে হয়েছে এই শিক্ষার্থীকে। তার গাড়ি জব্দ করা হয়েছিল।

হামাদান শহরের পথের মাঝে তাকে নিয়ে ভক্তরা এমন হইচই করতে থাকে যে, রাস্তাই বন্ধ হয়ে যায়। সবাই তার সঙ্গে সেলফি তুলতে চান। রেজা সানন্দে খ্যাতি উপভোগ করার শাস্তিতে শেষে পুলিশ স্টেশনে গিয়ে নিজের গাড়িটা হারান।

তেমনি এক ঘটনা ঘটেছে এবার বিশ্বকাপের দেশ রাশিয়ায়। হঠাৎ খবর, পথ থেকে রাশিয়ার পুলিশ মেসির মতো দেখতে রেজাকে গ্রেফতার করেছে। রেজা এখন মস্কোয়। তার দেশ খেলছে। কিন্তু তাকে নিয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে আর্জেন্টাইন সমর্থকদের। মস্কোয় তাকে নাকি পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে।

ইনস্টাগ্রামে বিষয়টি পরিষ্কার করেছেন ইরানি মেসি, ইরানে গুজবটা ছড়িয়ে পড়েছে যে, মস্কোয় জনগণের ভোগান্তির কারণ হওয়ায় আমাকে গ্রেফতার করা হয়েছে। এটা অসত্য। ভিডিওতেই দেখুন আসলে কি ঘটেছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ভক্তরা আমার সঙ্গে সেলফি তুলছিলেন। এর ফলে যানজট দেখা দেয়। মস্কোর পুলিশ আমাকে এসকর্ট করে ক্রেমলিন ওয়ালের দিকে নিয়ে যায়। আমাদের মধ্যে চমৎকার আলাপ হয়। তারাও আমার সঙ্গে সেলফি তুলেছে।

25


মিস আক্তার, বয়স ২০ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ছে। গত ৩ মাস ধরে বুকের বাম পাশে ব্যথা অনুভব করছে। পরীক্ষার আগে ব্যথা বাড়ে, বসে থাকলে হয়, কখনও শোয়ার পরও হয়। পরিশ্রম করলে ব্যথা বাড়ে না। ব্যথা কখনও ডান পাশেও হয়, পিঠের দিকে যায়।

চিকিৎসকের কাছে গেলে তিনি ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, রক্তের ডায়াবেটিস ও চর্বির মাত্রা, বুকের এক্স-রে ও পেটের আল্টাসনোগ্রাম করালেন। রিপোর্ট স্বভাবিক। এরপরও ডাক্তার তাকে ইটিটি করাতে বললেন। মিস আক্তার অবাক হলেন, সব কিছু স্বাভাবিক থাকলেও ইটিটি করাতে হবে কেন?

মিস আক্তার, ইটিটি ট্রেডমিলে ৬ থেকে ৯ মিনিট হাঁটলেন, যদিও কারও কারও আরও বেশি হাঁটার প্রয়োজন হয়। সঙ্গে ইসিজি ও ইকো রিপোর্ট ছিল। হাঁটার সময় তার বুকে তীব্র ব্যথা বা রক্ত চাপ কমে যাওয়ার মতো সমস্যা হয়নি। ইসিজিতেও কোনো পরিবর্তন আসেনি।

ইটিটি রিপোর্ট নেগেটিভ আসল। ডাক্তার জানালেন, এর অর্থ হচ্ছে- হৃদপিণ্ডের রক্তনালীতে ৭০% বেশি ব্লক থাকার আশঙ্কা কম। অর্থাৎ রক্তনালীতে যে ব্লক নেই তা বলা যাবে না। ইটিটি নেগেটিভ হলেও হার্টঅ্যাটাক হতে পারে। ৭০%-এর কম ব্লক ফেটে গিয়ে থ্রম্বোসিস হয়ে রক্তনালী জমাট বেঁধে হার্টঅ্যাটাক হতে পারে।

জানা দরকার, ইটিটি নেগেটিভ হলে যাদের এক বা একাধিক রিস্ক সেক্টর আছে- যেমন ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ধূমপায়ী, রক্তে উচ্চমাত্রা কোলেস্টরেল এবং ইসকেমিক হার্ট ডিজিজ হওয়ার আশঙ্কা থাকলে সিটি এনজিওগ্রাম বা ইনভেসিভ এজিওগ্রাম করা উচিত। হার্টঅ্যাটাকের পরেও ইটিটি করা যায়।

অধ্যাপক ডা. মো. তৌফিকুর রহমান (ফারুক)

মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা

মোবাইল ফোন : ০১৭৭৭৭৫১২৫১।

26
Science Discussion Forum / NASA plans to send mini-helicopter to Mars
« on: June 12, 2018, 09:24:35 AM »

The US space agency said Friday it plans to launch the first-ever helicopter to Mars in 2020, a miniature, unmanned drone-like chopper that could boost our understanding of the Red Planet.

The US space agency said Friday it plans to launch the first-ever helicopter to Mars in 2020, a miniature, unmanned drone-like chopper that could boost our understanding of the Red Planet.

Known simply as "The Mars Helicopter," the device weighs less than four pounds (1.8 kilograms), and its main body section, or fuselage, is about the size of a softball.

It will be attached to the belly pan of the Mars 2020 rover, a wheeled robot that aims to determine the habitability of the Martian environment, search for signs of ancient life, and assess natural resources and hazards for future human explorers.

Mars 2020 is planned for launch in July 2020 with an arrival on the surface of Mars expected in February 2021.

"NASA has a proud history of firsts," said NASA Administrator Jim Bridenstine in a statement.

"The idea of a helicopter flying the skies of another planet is thrilling."

No nation has ever flown an helicopter on Mars before.

The undertaking began in August 2013 as a technology development project at NASA's Jet Propulsion Laboratory.

In order to fly in Mars' thin atmosphere, the space helicopter has to be super light, yet as powerful as possible.

"The altitude record for a helicopter flying here on Earth is about 40,000 feet (12,100 meters)," said Mimi Aung, Mars Helicopter project manager at NASA's Jet Propulsion Laboratory.

"The atmosphere of Mars is only one percent that of Earth, so when our helicopter is on the Martian surface, it's already at the Earth equivalent of 100,000 feet up (30,500 meters)," she added.

Engineers built the copter's twin, counter-rotating blades to "bite into the thin Martian atmosphere at almost 3,000 rpm -- about 10 times the rate of a helicopter on Earth," said a NASA statement.

The helicopter is equipped with "solar cells to charge its lithium-ion batteries, and a heating mechanism to keep it warm through the cold Martian nights."

Controllers on Earth will command the Mars Helicopter, which was designed to receive and interpret commands from the ground.

Plans are being laid for a 30-day flight test, with five flights going incrementally further each time, up to a few hundred yards (meters).

Its first flight calls for a brief vertical climb of 10 feet (three meters), followed by hovering for a half minute.

NASA views the copter as a "high-risk, high-reward technology demonstration," it said.

If successful, it could be a model for scouting on future Mars missions, able to access places the human-built rovers cannot reach.

If it fails, it will not impact the Mars 2020 mission.

"The ability to see clearly what lies beyond the next hill is crucial for future explorers," said NASA's Thomas Zurbuchen, associate administrator for the science mission directorate.

"We already have great views of Mars from the surface as well as from orbit. With the added dimension of a bird's-eye view from a 'marscopter,' we can only imagine what future missions will achieve."

27


প্রযুক্তির এই যুগে সব কিছুই এখন অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় অনলাইনে। আগে কাগজের পত্রিকার অপেক্ষায় থাকতে হতো চাকরির খোঁজখবর নেয়ার জন্য। এখন যুগ পাল্টে গেছে, মানুষ অনলাইনে সহজেই পাচ্ছে চাকরির সব তথ্য। চাকরির জন্য সিভিও পাঠানো যাচ্ছে অনলাইনে।
 
ওয়েবসাইটের পাশাপাশি এখন অ্যাপেও মিলে চাকরির খবর। জনপ্রিয় চাকরি খোঁজার প্রতিষ্ঠান জবরিমাইন্ড২৪ ডটকম। প্রতিষ্ঠানটি এতোদিন তাদের সেবা ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে থাকলেও এবার প্রতিষ্ঠানটি অ্যাপের মাধ্যমে তাদের সেবা চালু করেছে।  সম্প্রতি তারা জবরিমাইন্ড২৪ নামে একটি অ্যাপস এর উদ্বোধন করে। চাকরির সব তথ্য পাওয়া যাবে অ্যাপসটিতে।
 
জবরিমাইন্ড২৪ ডটকম এর প্রধান কর্ণধার সোহাগ জানান, সরকারি ও বেসরকারি সব চাকরির তথ্য পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। সহজে ব্যবহার উপযোগী করেই অ্যাপসটি তৈরি করা হয়েছে।
 
তিনি আরো বলেন, বাংলাদেশে অনেকেই সঠিক চাকরির খোঁজ পায় না, চাকরির খোঁজ দিতেই আমরা বিশ্বমানের অ্যাপ নিয়ে হাজির হয়েছি । এই অ্যাপের মাধ্যমে মিলবে চাকরি সব তথ্য। শুধু ঢাকার ভিতরের চাকরির খবর না, জেলা-উপজেলার চাকরির খবরও মিলবে এই অ্যাপে।  অ্যাপটি গুগল প্লে-স্টোর পাওয়া যাচ্ছে। ডাউনলোড লিংক: https://goo.gl/Ftu1PU.

28


ভারতীয়দের কাছে ক্রিকেট ও ক্রিকেট তারকারা বেশ জনপ্রিয়। সেজন্য হয়ত দেশটির জাদুঘরে ইতোমধ্যে বসেছে বেশ কয়েক তারকার মোমের মূর্তি। আর তাই শচীন টেন্ডুলকার, কপিল দেব এবং ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির পাশেই এবার স্থান পেল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মোমের মূর্তি। দীর্ঘ প্রতীক্ষার পর দিল্লির মাদাম তুসোতে উন্মোচিত হল তার এই মূর্তি।

তবে এই মূর্তি বানাতে কম মাথা ঘামাতে হয়নি নির্মাতাদের। মার্লিন এন্টারটেনমেন্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান প্রায় একশোর বেশি ছবি দেখে পুঙ্খানুপুঙ্খ মাপে তৈরি করেছেন জনপ্রিয় এই ক্রিকেট তারকার মূর্তি।

তবে যারা অক্লান্ত পরিশ্রম করে এই মূর্তি তৈরি করছেন তাদের ধন্যবাদ জানিয়ে কোহলি বলেন, যারা অক্লান্ত পরিশ্রম করে আমার মূর্তি তৈরি করছেন, তাদের প্রতি আমি অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের প্রচেষ্টা প্রশংসনীয় ও আমাকে বেছে নেয়ার জন্য মাদাম তুসোকেও ধন্যবাদ। আমার ভক্তরা যেভাবে আমাকে ভালবেসেছে, আমার পাশে দাঁড়িয়েছে, আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। এই অভিজ্ঞতা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মূর্তি নির্মাণ সংস্থার কর্ণধার অংশূল জৈন জানান, ভারতে ক্রিকেট এবং ক্রিকেটারদের জনপ্রিয়তা সবকিছু ছাড়িয়ে। আর ঠিক এই মুহূর্তে দেশব্যাপী বিরাট কোহলির জনপ্রিয়তাও আকাশছোঁয়া। তার ভক্তদের বিরাট প্রেমের কারণেই মাদাম তুসোয় স্থান পেয়েছে তার মূর্তি। আগামী দিনে এখানে আরো ক্রিকেট তারকাদের স্থান দিয়ে দর্শকদের আনন্দ দেয়ার চেষ্টা করব।

মানবকণ্ঠ/এএএম

29
Health Tips / Health benefits of Apple Cider Vinegar
« on: June 09, 2018, 03:57:18 PM »
Apple cider vinegar is an unpasteurised, organic product with a wide variety of uses. From salad dressings to beauty products, cider vinegar has been used as a traditional medicine for centuries. Some health benefits are mentioned below.

Healthy oral hygiene: Using apple cider vinegar as mouthwash provides a variety of benefits. In addition to easing bad breath, the vinegar can remove stains on the teeth and provide relief from thrush and chronic gum infections. To use it as mouthwash, mix two teaspoons into about 1/4 cup of water. Swish for about 20 seconds and then either swallow it or spit it out. Brush your teeth directly after to rinse away the acid and prevent damage to your tooth enamel.

Aids in Diabetic: Apple cider vinegar provides some relief for people who suffer from diabetes. While it cannot cure the disease, its natural components can help to control blood sugar by slowing how fast it rises after eating. When used in combination with a healthy, diabetic-friendly diet, the apple cider vinegar has proven to ease symptoms such as weakness, frequent urination, thirst and fatigue.

Reduce weight loss: One of the most appealing benefits of apple cider vinegar for many people is that it can aid in weight loss. The vinegar’s acetic properties work as an appetite suppressant as well as reduces water retention and increases metabolism.

Reduces bloating: If you have ever suffered from slow digestion,  feeling of being bloated. Instead of suffering through it, try using a bit of apple cider vinegar in a glass of water. Because it is highly acidic, the vinegar increases the acid in your stomach, which helps you to digest the food you have eaten more quickly. By digesting your food more quickly, the vinegar will also help you to fight acid reflux that causes an extremely uncomfortable burning sensation.

Energizes muscles: Whether you are an athlete or simply know that you will be using your muscles more than normal on a specific day, apple cider vinegar can help to produce more energy for them right before you take on a major physical task. Endurance athletes often drink the diluted vinegar before competing. Apple cider vinegar helps turn the carbs you eat into energy, giving you that extra “oomph”  to get through an intense workout or another grueling physical activity.

Remedies an upset stomach: If you are suffering from diarrhoea or other symptoms due to a bacterial infection, mix one or two tablespoons of apple cider vinegar into some water or clear juice. The antibiotic properties can help fight the bacteria and the pectin in the vinegar creates a protective coating for your body that helps to soothe spasms in the intestines. Use this mixture as a remedy up to three times a day during the duration of your illness for the best results.

Scrubs your oven: The benefits of apple cider vinegar are not just for your body. It can also be quite helpful around the house. Oven cleanings, consider using some apple cider vinegar to help with the job. Make some warm and soapy water and then add a few splashes of vinegar to the mixture. Use it to clean your oven and you’ll have a sanitary, fresh-smelling and sparkling oven in no time.

Now a days  it is easily available to get Apple Cider Vinegar in food shops and not so expensive so buy a one and try today the benefits I have told.

 

The article is compiled by Dr Golam Nabi, an Assistant Professor of Medicine at Z H Sikder Women's Medical College and Hospital, Dhaka.

30
সাধারণত গরম আবহাওয়া, ব্যায়াম, ভয় বা রাগের কারণে শরীর ঘামার প্রবণতা বেড়ে যেতে পারে। তবে হাইপারহাইড্রোসিসের সমস্যার কারণে মানুষের স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে ঘাম হয়। এ ব্যাপারে স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে ঘরোয়া পদ্ধতিতে অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে জানানো হয়।

তবে ঘামের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়লে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অতিরিক্ত ঘাম হওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে আর দেরি না করে চলুন জেনে নেই অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণের উপায়গুলো সম্পর্কে।

১. লাল চা
অতিরিক্ত ঘাম কমাতে লাল চা বেশ কার্যকারী। লাল চা’য়ে থাকা ট্যানিক অ্যাসিড ঘাম প্রতিরোধ করতে পারে। এছাড়া লাল চা ঘাম গ্রন্থি সংকোচন করে অতিরিক্ত ঘামানোর হাত থেকে শরীরকে রক্ষা করে।

তিন থেকে চার কাপ গরম পানিতে একটি বা দুইটি টি-ব্যাগ ভিজিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। তারপর ওই পানিতে পরিষ্কার কাপড় ভিজিয়ে বগল ও গলায় লাগাতে হবে। তাছাড়া হাত ও পায়ের ঘাম নিয়ন্ত্রণ করতে একই পদ্ধতিতে ২০ থেকে ৩০ মিনিট হাত ও পা চা মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখতে হবে।

২. লেবু
লেবু প্রাকৃতিক ডিওডরেন্ট হিসেবে কাজ করে। যা ঘাম থেকে তৈরি দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। এক গ্লাস পানিতে পরিমাণমতো লেবুর রস মিশিয়ে সেটা দিয়ে তোয়ালে ভিজিয়ে সারা শরীর ভালোভাবে স্পঞ্জ করে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর ঠাণ্ডা পানি দিয়ে গোসল করে ফেলতে হবে। এভাবে প্রতিদিনই গোসলের আগে গায়ে লেবুর রস মিশ্রিত পানি স্পঞ্জ করে নিতে হবে।

৩. বেকিং সোডা
বেকিং সোডা শরীরকে অতিরিক্ত ঘামের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। পরিমাণমতো পানির সঙ্গে ১ টেবিল-চামচ বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর এই পেস্টের সঙ্গে পছন্দমতো তিন থেকে চার ফোঁটা সুগন্ধী তেল মিশিয়ে নিয়ে বগলে এবং যে সব জায়গা বেশি ঘামে সেসব জায়গায় লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেললে উপকার পাওয়া যাবে।

৪. টমেটোর রস
টমেটোতে আছে অ্যাস্ট্রিনজেন্ট যা ঘাম গ্রন্থিকে সংকুচিত করে। তাছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ঘাম নিয়ন্ত্রণ করে অতিরিক্ত ঘামানোর প্রবণতা কমিয়ে আনে।

এক সপ্তাহ টানা প্রতিদিন এক কাপ করে তাজা টমেটোর রস খেতে হবে। পরের সপ্তাহ থেকে এক দিন পরপর এককাপ করে টমেটোর রস পান করলে ভালো ফল পাওয়া যাবে।

তাছাড়া বেশি ঘাম হয় এমন স্থানগুলোতে টমেটোর রস লাগিয়ে ১০ বা ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে গোসল করে নিলেই ঘাম কম হবে। ঘাম নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত প্রতিদিন এভাবে গোসল করলে উপকার পাওয়া যাবে।

৫. অ্যাপল সাইডার ভিনিগার
ঘাম নিয়ন্ত্রণ করতে অ্যাপল সাইডার ভিনিগার বেশ কার্যকরী। প্রথমে অতিরিক্ত ঘাম হওয়া স্থানগুলো ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। তারপর তুলার বলে অ্যাপল সাইডার ভিনিগার নিয়ে ওই স্থানগুলোতে লাগিয়ে সারা রাত রেখে দিতে হবে। সকাল বেলা ঘুম থেকে উঠে গোসল করে পাউডার বা ডিউডরেন্ট লাগাতে হবে।

এছাড়া চাইলে অ্যাপল সাইডার ভিনিগার খাওয়ার অভ্যাস করলেও অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণ করা সম্ভব। সেক্ষেত্রে এক গ্লাস পানিতে ২ টেবিল-চামচ অ্যাপল সাইডার ভিনিগার ও ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিয়ে প্রতিদিন সকাল বেলা খালি পেটে খেলে উপকার পাওয়া যাবে।


Pages: 1 [2] 3 4