Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - afsana.swe

Pages: 1 2 [3] 4 5 ... 17
31
রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে চলছে সপ্তাহব্যাপী তথ্যপ্রযুক্তি পণ্যের মেলা। এ কম্পিউটার মার্কেটের ২০ বছর পূর্তিতে আয়োজিত মেলা ৭ মার্চ পর্যন্ত চলবে।

গতকাল সোমবার মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ-উল মুনীর।

https://www.prothomalo.com/technology/article/1642842/%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%86%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE

32
যাঁরা যুক্তরাষ্ট্রে আইফোন ৬, ৭ মডেল ব্যবহার করছেন, তাঁরা অ্যাপলের কাছ থেকে অর্থ পেতে পারেন। পুরোনো মডেলের আইফোনে অ্যাপল গতি কমিয়ে দিচ্ছে বলে যুক্তরাষ্ট্রে একটি ক্লাস অ্যাকশন মামলা হয়েছিল। ওই মামলা সমঝোতা করতে সম্মত হয়েছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। মামলাটি সমঝোতা হলে অ্যাপল ৫০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দাবিদারের সংখ্যার ওপর ভিত্তি করে প্রত্যেক আইফোন ব্যবহারকারী ২৫ মার্কিন ডলার করে পেতে পারেন। অ্যাপলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হলেও দীর্ঘ মেয়াদে মামলা চালানোর খরচের চেয়ে ক্ষতিপূরণ দেওয়াকে যুক্তিপূর্ণ মনে হয়েছে। ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকে মামলাটি চলছে।

https://www.prothomalo.com/technology/article/1642863/%E0%A6%86%E0%A6%87%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%9D%E0%A7%8B%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%B2

33

ফেসবুকে ত্রিমাত্রিক ছবি দেওয়ার (পোস্ট করা) সুবিধা রয়েছে। এ ধরনের ছবি এত দিন দুই বা ততোধিক ক্যামেরার স্মার্টফোনেই কেবল পোস্ট করা যেত। তবে নতুন এক ঘোষণায় ফেসবুক জানিয়েছে, এখন থেকে একক ক্যামেরার স্মার্টফোন থেকেও ফেসবুক অ্যাপ ব্যবহার করে টাইমলাইনে ত্রিমাত্রিক ছবি পোস্ট করা যাবে।

অর্থাৎ, আগের চেয়ে এখন অনেক বেশি স্মার্টফোনে এল ত্রিমাত্রিক ছবি পোস্ট করার সুবিধা। আর ফেসবুক বলেছে, ব্যবহারকারীরা এখন ফোনের সামনের ক্যামেরাটি দিয়েও ত্রিমাত্রিক ছবি ধারণ করতে পারবেন।
https://www.prothomalo.com/technology/article/1642867/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87

34

নকিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব সুরি। ছবি: রয়টার্স
নকিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব সুরি। ছবি: রয়টার্স
নকিয়া ও নকিয়া সিমেন্স নেটওয়ার্কসে প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে এক দশকের বেশি সময় ধরে দায়িত্ব পালনের পর সরে দাঁড়াচ্ছেন রাজীব সুরি। তাঁর পদে আসছেন পেক্কা লুন্ডমার্ক। তিনি আগামী সেপ্টেম্বর মাস থেকে দায়িত্ব বুঝে নেবেন। গতকাল সোমবার নকিয়ার পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নকিয়ার পরিচালনা পর্ষদের কাছে রাজীব সুরির পক্ষ থেকে আগেই সরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছিল।

https://www.prothomalo.com/technology/article/1642868/%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF

35
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির ভালো প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাওয়ার জন্য প্রার্থীরা মুখিয়ে থাকেন। চাকরি পাওয়াটা যেমন সহজ নয়, চাকরি টিকিয়ে রাখাও যথেষ্ট কঠিন। উদ্ভাবনী চিন্তাভাবনা আর সৃজনশীল বিষয়গুলো এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাওয়া ও টিকিয়ে রাখার মুখ্য বিষয়। এ কথা জানিয়েছেন খোদ ইলন মাস্ক। টেসলা, স্পেসএক্স, দ্য বোরিং কোম্পানি, নিউরালিংকের মতো প্রতিষ্ঠানের প্রধান তিনি। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী আয়োজিত এয়ার ওয়ারফেয়ার সিম্পোজিয়ামে এ কথা বলেন ইলন মাস্ক।

ইলন মাস্ক তাঁর রকেট নির্মাণপ্রতিষ্ঠান স্পেসএক্সকে বর্তমানে প্রকৌশল খাতে সবচেয়ে চাহিদাসম্পন্ন প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে মনে করেন। প্রতিষ্ঠানটির যে উদ্ভাবনী খাতে আলাদা সম্মান রয়েছে, তার প্রভাব চাকরির নিয়োগ ক্ষেত্রেও আসবে বলে উল্লেখ করেন মাস্ক। তিনি বলেন, ‘চাকরির সাক্ষাৎকারে সাধারণত দেখা হয়ে থাকে উদ্ভাবনী চিন্তাভাবনাসহ নানা ব্যতিক্রমী দক্ষতা আছে কি না। আমরা তাদেরই নির্বাচন করে থাকি, যাদের মধ্যে নতুন প্রযুক্তি তৈরির সম্ভাবনা দেখা যায়।’

https://www.prothomalo.com/technology/article/1642872/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87

36
দেশে হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস-সমর্থিত (এইচএমএস) ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘মেট ৩০ প্রো’ বাজারে আনার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। গত রোববার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনটির আগাম ফরমাশ (প্রি-বুকিং) জানানোর কার্যক্রমও শুরু করা হয়। আগামীকাল বুধবার পর্যন্ত হুয়াওয়ে অনুমোদিত ব্র্যান্ড শপ ছাড়াও গ্যাজেট অ্যান্ড গিয়ারের আউটলেটে এবং অনলাইনে দারাজ ও পিকাবু থেকে প্রি-বুক করা যাবে।

প্রি-বুকিংয়ে উপহার হিসেবে মিলবে হুয়াওয়ের ফ্রিলেস ইয়ারফোন ও তারহীন চার্জার। আর গ্রামীণফোনের গ্রাহকদের জন্য রয়েছে বিনা মূল্যে ৮ গিগাবাইট ইন্টারনেট ডেটা। পাওয়া যাবে ব্ল্যাক ও স্পেস সিলভার রঙে। স্মার্টফোনটির দাম ৯৯ হাজার ৯৯৯ টাকা।

https://www.prothomalo.com/technology/article/1642873/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B9%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9F-%E0%A7%A9%E0%A7%A6-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B

37
রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে গতকাল সোমবার শুরু হয়েছে ছয় দিনের ‘সিটি আইটি ফেয়ার ২০২০’। এবারের মেলার প্রতিপাদ্য ‘এক্সপ্লোর দ্য নেক্সট’। বরাবরের মতো এবারও ছাড় ও উপহার নিয়ে মেলায় রায়ানস থাকছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মেলা চলবে ৭ মার্চ পর্যন্ত। বিসিএস কম্পিউটার সিটি প্রতিষ্ঠার ২০ বছর হয়ে গেল। পাশাপাশি রায়ানস কম্পিউটারসও ২০ বছরে পদার্পণ করেছে। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য রেখেছে প্রায় পাঁচ হাজার প্রযুক্তিপণ্য। কম্পিউটার বাজারটির দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায় রায়ানসের দোকানগুলোয় ক্রেতা ও দর্শনার্থীদের জন্য থাকবে প্রযুক্তিপণ্যের উপস্থাপনাও।

রায়ানসের পক্ষ থেকে জানানো হয়, অ্যাপল, এইচপি, ডেল, আসুস, এসার, লেনোভোসহ বিভিন্ন ব্র্যান্ডের ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, প্রজেক্টর, ক্যামেরা, স্পিকার, হেডসেট, কম্পিউটার যন্ত্রাংশ, অনুষঙ্গ, নেটওয়ার্কিং ডিভাইসের পাশাপাশি মেলা উপলক্ষে গেমিং কম্পিউটার, কনসোল, প্রিমিয়াম নোটবুকে থাকবে বিশেষ ছাড় এবং উপহার। এ ছাড়া গ্রাহকসেবার জন্য থাকবে আলাদা বুথ।

https://www.prothomalo.com/technology/article/1642834/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C

38
নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করে অনলাইনভিত্তিক চাকরির মার্কেটপ্লেস দ্য টু আওয়ার জব। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ‘ওমেন হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’ নামের এ আয়োজনে নারীদের স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের অর্ধেকেরও বেশি নারী পুষ্টি সমস্যায় ভুগছেন। তাঁরা স্বাস্থ্য বিষয়ে সচেতন নন। এর মধ্যে বেশির ভাগই রয়েছেন নতুন মা, যাঁরা একই সঙ্গে সংসার ও সন্তানকে সামলিয়ে নিজের শরীর-স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার সময় করে উঠতে পারেন না। সংসারের সবাইকে ভালো রাখতে নিজের ভালো থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন।


https://www.prothomalo.com/technology/article/1642822/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9F%E0%A7%81-%E0%A6%86%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A6%BF

39
মুজিব বর্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ নভেম্বর ডিজিটাল সেন্টারের সব উদ্যোক্তাকে নিয়ে সমাবেশ হবে। ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গরিব-মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণের জন্য ১০০টি ল্যাপটপ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করবে তথ্যপ্রযুক্তি বিভাগ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানদের নিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার তথ্যপ্রযুক্তি বিভাগের সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ সভায় সভাপতিত্ব করেন।


https://www.prothomalo.com/technology/article/1642820/%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95%E0%A7%80-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF

40
শিশু-কিশোরদের রোবটিকসের ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে জানাতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ২৮ মার্চ ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে দিনব্যাপী রোবটবিজ্ঞান (রোবটিকস) কর্মশালা এবং সকার রোবট প্রতিযোগিতা ‘রোবো চ্যাম্প-২০২০’–এর আয়োজন করেছে। এ আয়োজনে স্কুলপড়ুয়া প্রায় ৪০টি দল অংশ নেবে। প্রতি দলে ছয়জন করে প্রতিযোগী থাকবে। তিনটি গ্রুপ থেকে ছয়টি দলকে চ্যাম্পিয়ন, রানার্সআপ হিসেবে ঘোষণা করা হবে।

https://www.prothomalo.com/technology/article/1642804/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E2%80%93%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AC%E0%A7%8B-%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA

41
গবেষণা প্রতিবেদন বলছে, অণুর বিষাক্ত ককটেল ও তেল-গ্যাস-কয়লা পোড়া থেকে সৃষ্ট যেসব কণা ফুসফুসে আটকে থাকে, তা দূর করার মাধ্যমে পুরো এক বছরের আয়ুষ্কাল পুনরুদ্ধার করা যায়।

প্রধান গবেষক হোস লিলিভেল্ড বলেন, তামাক সেবনের চেয়েও বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য একটা বড় ঝুঁকির বিষয়। তবে জীবাশ্ম জ্বালানির স্থলে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি প্রতিস্থাপনের মাধ্যমে এই ঝুঁকি অনেকাংশেই এড়ানো সম্ভব।

গবেষণায় দেখা গেছে, অকালমৃত্যুর কারণগুলোর মধ্যে ম্যালেরিয়ার চেয়ে বায়ুদূষণে বছরে ১৯ গুণ বেশি মৃত্যু হয়। এইচআইভি/এইডসের চেয়ে বায়ুদূষণে হয় ৯ গুণ বেশি মৃত্যু। আর অ্যালকোহলের চেয়ে বায়ুদূষণে হয় ৩ গুণ বেশি মৃত্যু।

https://www.prothomalo.com/technology/article/1642801/%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%81%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%86%E0%A7%9F%E0%A7%81

42
গত শুক্রবার করোনা বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের যৌথ মিশন প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশের প্রস্তুতির বিষয়গুলো নতুন করে সামনে এসেছে। এরই মধ্যে বিশ্ব সর্বোচ্চ ঝুঁকিতে আছে বলে স্বাস্থ্যসতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সপ্তাহ দুই আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতিকে বৈশ্বিক জরুরি অবস্থা বলে ঘোষণা করেছিল। সর্বশেষ গতকাল কাতার ও ইকুয়েডরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো একজন মারা গেছেন।

এ নিয়ে বিশ্বে মোট রোগীর সংখ্যা ৮৫ হাজার ছাড়াল। শুধু চীনে আক্রান্ত ৭৯ হাজার ২৫১ জন। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়। গতকাল পর্যন্ত দেশটিতে রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ১০০ জনের বেশি।

https://www.prothomalo.com/bangladesh/article/1642488/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%A0%E0%A7%87%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87

43
Daffodil International University (DIU) obtained 2nd position among private universities in Bangladesh in scientific research paper publications in 2019.

http://newsletter.daffodil.family/2020/february/?fbclid=IwAR2uldAY0byA1WQjT0k1XhLf5lxikj7DC-CGczHfJlVu92nR3I-awUBTpPk

44
From our department, we need to develop a lab facility where students can work to develop their skills under a proper guidance.

45
From our department, we need to develop a lab facility where students can work to develop their skills under a proper guidance.

Pages: 1 2 [3] 4 5 ... 17