Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Imrul Hasan Tusher

Pages: [1] 2 3 ... 16
1
ডিগ্রি নয়, দক্ষতাই হবে ভবিষ্যতে চাকরি পাওয়ার বড় মাধ্যম


প্রশ্ন: বাংলাদেশের মতো তারুণ্যনির্ভর দেশে কারিগরি শিক্ষাকে কেন অগ্রাধিকার দেওয়া প্রয়োজন?
অধ্যাপক মো. রিদওয়ানুল হক: বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি প্রাকৃতিক সম্পদ নয়, আমাদের তরুণ জনগোষ্ঠী। অর্থনীতির ভাষায় এটিই জনমিতিক লভ্যাংশ বা Demographic Dividend। কিন্তু এই সুযোগ চিরস্থায়ী নয়। একটি প্রজন্ম একবারই তরুণ থাকে। তাই এই সময়ে যদি আমরা আমাদের তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে না পারি, তাহলে যে সম্ভাবনা আজ আশীর্বাদ, সেটিই আগামী দিনে আমাদের জন্য চাপ হয়ে দাঁড়াতে পারে।
বর্তমানে প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ শিক্ষা শেষ করে শ্রমবাজারে প্রবেশ করছেন। কিন্তু বাস্তবতা হলো, একদিকে বহু শিক্ষিত তরুণ উপযুক্ত কর্মসংস্থান পাচ্ছেন না, অন্যদিকে শিল্প খাত বলছে—তাদের প্রয়োজনীয় দক্ষতার কর্মী পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সমস্যাটি শুধু চাকরির নয়; সমস্যাটি দক্ষতার অমিলের।

আমরা এখনো এমন একটি শিক্ষাব্যবস্থা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি, যেখানে সনদ অর্জনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর তুলনামূলকভাবে কম গুরুত্ব দেওয়া হয়। ফলে অনেক শিক্ষার্থী ডিগ্রি নিয়ে বের হলেও শিল্পের চাহিদা পূরণ করতে পারেন না।

এই বাস্তবতা থেকেই কারিগরি শিক্ষাকে নতুনভাবে ভাবার প্রয়োজন হয়েছে। আমি কারিগরি শিক্ষাকে কখনোই সাধারণ শিক্ষার বিকল্প হিসেবে দেখি না; বরং এটি আধুনিক অর্থনীতির একটি অপরিহার্য ভিত্তি। জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া কিংবা সিঙ্গাপুরের মতো দেশগুলো দক্ষ মানবসম্পদ গড়ে তুলেই শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতির শক্ত ভিত তৈরি করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও সেই পথই সবচেয়ে কার্যকর হতে পারে।

আমার বিশ্বাস, গবেষণাভিত্তিক ও বাস্তবায়নযোগ্য নীতির মাধ্যমে শিক্ষা, শিল্প এবং কর্মসংস্থানকে একসুতায় গাঁথতে পারলেই আমরা এই জনমিতিক সুযোগকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে পারব। শেষ পর্যন্ত উন্নয়নের মূল চাবিকাঠি ডিগ্রি নয়, দক্ষতা।

প্রশ্ন: আমরা জানি, বর্তমান শিক্ষা ও কারিগরি শিক্ষা (TVET) নীতি প্রণয়নের প্রক্রিয়ায় আপনি যুক্ত ছিলেন। আপনি কীভাবে এই কাজের সঙ্গে যুক্ত হলেন এবং শুরুতে সামনে কী লক্ষ্য ছিল?
অধ্যাপক মো. রিদওয়ানুল হক: একজন শিক্ষক এবং গবেষক হিসেবে বর্তমান সরকারের শিক্ষা পলিসি টিমে সম্পৃক্ত হতে পারা আমার জন্য গর্বের। দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, শ্রমবাজার এবং শিল্পনীতির ওপর কাজ করতে গিয়ে একটি বিষয় খুব স্পষ্টভাবে উপলব্ধি করেছি—বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা সম্পদের অভাব নয়; দক্ষ মানবসম্পদের ঘাটতি।
নীতি প্রণয়নের কাজ শুরু করার সময় আমাদের সামনে একটি মৌলিক প্রশ্ন ছিল—কীভাবে শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজানো যায়, যাতে একজন শিক্ষার্থী শুধু সনদ নিয়ে বের না হয়ে কর্মক্ষেত্রে সফল হওয়ার মতো দক্ষতা অর্জন করতে পারেন।

প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে জাতীয় উন্নয়নের অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখেছেন। নীতি প্রণয়নের পুরো প্রক্রিয়ায় তিনি নিয়মিত অগ্রগতি সম্পর্কেও অবগত থেকেছেন এবং একাধিক পর্যায়ে আমার কাছ থেকে উপস্থাপনা গ্রহণ করেছেন। আমার সৌভাগ্য হয়েছে TVET বিষয়ক বিভিন্ন দিক নিয়ে তাঁকে একাধিকবার সরাসরি উপস্থাপনা করার সুযোগ পাওয়ার। এই পুরো প্রক্রিয়ায় ড. মাহদী আমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সমন্বয়, গবেষণা এবং নীতি-প্রস্তুতিতে সক্রিয় অংশগ্রহণ পুরো কাজকে আরও কার্যকর করেছে।

আমরা শুরু থেকেই কারিগরি শিক্ষাকে একটি বিচ্ছিন্ন খাত হিসেবে নয়; জাতীয় অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে দেখেছি। কারণ, শিক্ষা, শিল্প, কর্মসংস্থান এবং উৎপাদনশীলতা—এই চারটি বিষয়কে আলাদা করে দেখার সুযোগ নেই।

আমাদের লক্ষ্য ছিল এমন একটি ব্যবস্থা গড়ে তোলা, যেখানে একজন শিক্ষার্থী স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ধাপে ধাপে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। প্রয়োজনে মাঝপথে কর্মজীবনে প্রবেশ করতে পারবেন, আবার পরবর্তী সময়ে উচ্চশিক্ষায়ও ফিরে আসতে পারবেন। একই সঙ্গে শিল্প খাতও তাদের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনবল পাবে।

আমার কাছে এই নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি শিক্ষাব্যবস্থাকে বাস্তব অর্থনীতির সঙ্গে যুক্ত করার একটি আন্তরিক প্রচেষ্টা।

আরও পড়ুন
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: ২ হাজারের বেশি ক্যাডার পদ কেন ফাঁকা জানাল পিএসসি
২৯ জুন ২০২৬
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: ২ হাজারের বেশি ক্যাডার পদ কেন ফাঁকা জানাল পিএসসি
প্রশ্ন: আপনার মতে, এই নতুন নীতির সবচেয়ে যুগান্তকারী পরিবর্তন কোনটি?
অধ্যাপক মো. রিদওয়ানুল হক: আমার মতে, এই নীতির সবচেয়ে বড় পরিবর্তন কোনো একটি নতুন কোর্স বা নতুন প্রতিষ্ঠান নয়; বরং দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
দীর্ঘদিন ধরে আমরা কারিগরি শিক্ষাকে মূলধারার শিক্ষার বাইরে একটি আলাদা পথ হিসেবে দেখেছি। ফলে অনেক শিক্ষার্থী মনে করতেন, কারিগরি শিক্ষা বেছে নিলে ভবিষ্যতের সুযোগ সীমিত হয়ে যাবে। নতুন নীতি সেই ধারণা পরিবর্তনের চেষ্টা করেছে।

এখানে শিক্ষা আর দুই ভাগে বিভক্ত নয়—একদিকে সাধারণ শিক্ষা, অন্যদিকে কারিগরি শিক্ষা। বরং একজন শিক্ষার্থী ধাপে ধাপে দক্ষতা অর্জন করতে পারবেন, কর্মজীবনে প্রবেশ করতে পারবেন এবং পরে আবার উচ্চশিক্ষায় ফিরে আসার সুযোগও পাবেন। অর্থাৎ শেখার পথ আর একমুখী নয়; এটি হবে নমনীয় ও আজীবন চলমান।

আরেকটি বড় পরিবর্তন হলো, শিল্প খাতকে এই ব্যবস্থার সক্রিয় অংশীদার হিসেবে দেখা হয়েছে। এত দিন পাঠ্যক্রম অনেকটাই শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে তৈরি হতো। এখন শিল্পপ্রতিষ্ঠান, নিয়োগদাতা এবং শিক্ষাবিদ—সবাই মিলে নির্ধারণ করবেন ভবিষ্যতের কর্মক্ষেত্রে কী ধরনের দক্ষতার প্রয়োজন।

আমার মতে, এই নীতির অন্যতম বড় অর্জন হলো TVET-কে ইতিবাচকভাবে পুনঃব্র্যান্ডিং করা। দীর্ঘদিন আমাদের সমাজে কারিগরি শিক্ষাকে মূলধারার বাইরে একটি বিকল্প শিক্ষা হিসেবে দেখা হতো। নতুন নীতি সেই ধারণা পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে। ইতিমধ্যে আমরা এর প্রতিফলন দেখতে পাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের মূলধারার পাঠ্যক্রমের পাশাপাশি দক্ষতাভিত্তিক ও কারিগরি বিষয়গুলোকে ধীরে ধীরে অন্তর্ভুক্ত করছে। এটি একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা, যা ভবিষ্যতে সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার মধ্যকার অপ্রয়োজনীয় বিভাজন কমাতে সহায়তা করবে।

প্রশ্ন: অনেক তরুণ কারিগরি শিক্ষা শেষ করেও চাকরি পান না। এর কারণ এবং প্রতিকার কী হতে পারে বলে আপনি মনে করেন?
অধ্যাপক মো. রিদওয়ানুল হক: এটি আমাদের শ্রমবাজারের একটি বাস্তব চিত্র এবং বিষয়টি নিয়ে আবেগ নয়, বাস্তবতা দিয়ে ভাবতে হবে।
আমি সমস্যাটিকে শুধু কর্মসংস্থানের সমস্যা হিসেবে দেখি না; এটি মূলত দক্ষতার অমিলের সমস্যা। অনেক তরুণ নিষ্ঠার সঙ্গে কারিগরি শিক্ষা সম্পন্ন করেন, কিন্তু শিল্প খাত যে ধরনের দক্ষতা প্রত্যাশা করে, অনেক ক্ষেত্রে সেই প্রশিক্ষণ তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয় না। ফলে একদিকে চাকরিপ্রার্থী বাড়ছে, অন্যদিকে নিয়োগদাতারা বলছেন—যোগ্য কর্মী পাওয়া যাচ্ছে না।

আমরা এমন ঘটনাও দেখেছি, যেখানে একটি অফিস সহায়ক পদের জন্য প্রকৌশলী, এমবিএ কিংবা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করেছেন। এটি শুধু শিক্ষিত বেকারত্বের চিত্র নয়; এটি শিক্ষা ও শ্রমবাজারের মধ্যে বিদ্যমান ব্যবধানেরও প্রতিফলন।

এই পরিস্থিতি পরিবর্তনের জন্য আমি তিনটি বিষয়ে গুরুত্ব দেব।

প্রথমত, শিক্ষা ও শিল্প খাতের মধ্যে নিয়মিত এবং প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তুলতে হবে। পাঠ্যক্রম তৈরি থেকে শুরু করে প্রশিক্ষণ এবং মূল্যায়ন—সব ক্ষেত্রেই শিল্প খাতকে যুক্ত করতে হবে।

দ্বিতীয়ত, ব্যবহারিক প্রশিক্ষণকে আরও শক্তিশালী করতে হবে। ইন্টার্নশিপ, শিক্ষানবিশ কর্মসূচি এবং অন-দ্য-জব ট্রেনিংকে শিক্ষাব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ করতে হবে, যাতে শিক্ষার্থীরা বাস্তব কর্মপরিবেশে কাজ শেখার সুযোগ পান।

তৃতীয়ত, শিক্ষার্থীদের শুরু থেকেই ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা দিতে হবে। কোন খাতে কী ধরনের দক্ষতার চাহিদা রয়েছে, কোথায় কর্মসংস্থানের সুযোগ বাড়ছে এবং কীভাবে নিজেকে প্রস্তুত করতে হবে—এসব বিষয়ে কার্যকর পরামর্শের ব্যবস্থা থাকা জরুরি।

আমি বিশ্বাস করি, সমস্যাটি তরুণদের নয়; সমস্যাটি ব্যবস্থার। সেই ব্যবস্থাকে যদি আমরা গবেষণাভিত্তিক, শিল্প-সংযুক্ত এবং বাস্তবমুখী করতে পারি, তাহলে কারিগরি শিক্ষা শেষ করার পর কর্মসংস্থানের সুযোগও উল্লেখযোগ্যভাবে বাড়বে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) অধ্যাপক মো. রিদওয়ানুল হক।ছবি: সংগৃহীত

প্রশ্ন: শিল্পপ্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয়ে কী করা উচিত?
অধ্যাপক মো. রিদওয়ানুল হক: আমার কাছে এটি পুরো নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি। কারণ একটি শিক্ষাব্যবস্থা তখনই সফল বলা যায়, যখন একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন, আর শিল্পপ্রতিষ্ঠানও তাদের প্রয়োজনীয় দক্ষ জনবল পায়।
আমরা দীর্ঘদিন ধরে শিক্ষা ও শিল্প খাতকে দুটি আলাদা জগৎ হিসেবে দেখেছি। শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের মতো করে পাঠ্যক্রম তৈরি করেছে, আর শিল্প খাত নিজেদের প্রয়োজন অনুযায়ী লোক নিয়োগ দিয়েছে। এই বিচ্ছিন্নতার ফলেই দক্ষতার ঘাটতি তৈরি হয়েছে।

আমার বিশ্বাস, এই সম্পর্কটিকে বদলাতে হবে। শিল্প খাতকে শুধু নিয়োগদাতা হিসেবে নয়, শিক্ষাব্যবস্থার অংশীদার হিসেবে দেখতে হবে। কোন খাতে আগামী পাঁচ বা দশ বছরে কী ধরনের দক্ষতার চাহিদা তৈরি হবে, সেই তথ্য নিয়মিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে পৌঁছাতে হবে। একইভাবে পাঠ্যক্রমও নির্দিষ্ট সময় পরপর পর্যালোচনা ও হালনাগাদ করতে হবে।

আমি আরও মনে করি, প্রতিটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে এক বা একাধিক শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর অংশীদারত্ব থাকা উচিত। এতে শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষে নয়, বাস্তব কর্মপরিবেশেও শেখার সুযোগ পাবেন। একজন শিক্ষার্থী যদি পড়াশোনার সময়ই শিল্পে কাজের অভিজ্ঞতা অর্জন করেন, তাহলে কর্মজীবনে প্রবেশের সময় তাঁর আত্মবিশ্বাস এবং দক্ষতা—দুটিই অনেক বেশি হবে।

আরেকটি বিষয় আমরা প্রায়ই ভুলে যাই। শিল্প খাত শুধু দক্ষ কর্মী চায় না; তারা এমন মানুষ চায়, যারা সমস্যা সমাধান করতে পারে, নতুন প্রযুক্তি দ্রুত শিখতে পারে এবং দলগতভাবে কাজ করতে পারে। তাই কারিগরি শিক্ষার সঙ্গে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, কর্মনৈতিকতা এবং প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাকেও সমান গুরুত্ব দিতে হবে।

আমি মনে করি, শিক্ষা ও শিল্প খাত যখন একই লক্ষ্য নিয়ে কাজ করবে, তখন দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যকার ব্যবধান অনেকটাই কমে আসবে।

প্রশ্ন: এই উদ্যোগ সফল করতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প খাতের ভূমিকা কী হওয়া উচিত? সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোথায়?
অধ্যাপক মো. রিদওয়ানুল হক: আমার মতে, এই উদ্যোগের সফলতা নির্ভর করবে তিনটি পক্ষের যৌথ দায়িত্ববোধের ওপর—সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প খাত। এদের মধ্যে কোনো একটি অংশ দুর্বল হলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে না।
সরকারের ভূমিকা হবে নীতি নির্ধারণ, মান নিশ্চিত করা, অর্থায়ন এবং একটি কার্যকর সমন্বয় কাঠামো গড়ে তোলা। শুধু নতুন নীতি প্রণয়ন করলেই হবে না; সেটি বাস্তবে কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, সেটিও নিয়মিত মূল্যায়ন করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা আরও বড়। কারণ, দক্ষতা তৈরির কাজটি সেখান থেকেই শুরু হয়। আধুনিক ল্যাব, প্রশিক্ষিত শিক্ষক, গবেষণার পরিবেশ এবং শিল্প-সংযুক্ত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের জন্য প্রস্তুত করতে হবে।

অন্যদিকে শিল্প খাতকেও দায়িত্ব নিতে হবে। শুধু দক্ষ কর্মী পাওয়া যাচ্ছে না—এ কথা বললে হবে না। পাঠ্যক্রম উন্নয়ন, ইন্টার্নশিপ, শিক্ষানবিশ কর্মসূচি এবং প্রশিক্ষণের মতো বিষয়গুলোতেও শিল্প খাতকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

তবে আমার মতে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থের অভাব নয়; মানসিকতার পরিবর্তন। এখনো অনেকেই মনে করেন, কারিগরি শিক্ষা মানেই কম মেধাবীদের জন্য শিক্ষা। এই ধারণার কোনো বাস্তব ভিত্তি নেই। যেদিন আমরা কারিগরি শিক্ষাকে দ্বিতীয় সারির শিক্ষা না ভেবে জাতীয় উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হিসেবে দেখব, সেদিনই প্রকৃত পরিবর্তন শুরু হবে।

আরও পড়ুন
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ৪৪, বয়স ৩৫ হলেও আবেদন
২৯ জুন ২০২৬
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ৪৪, বয়স ৩৫ হলেও আবেদন
প্রশ্ন: নতুন কারিগরি শিক্ষা নীতির প্রয়োজন কেন অনুভূত হলো এবং এর মূল লক্ষ্য কী?
অধ্যাপক মো. রিদওয়ানুল হক: নতুন এই নীতির প্রয়োজনীয়তা এসেছে অর্থনীতি ও শ্রমবাজারের বাস্তবতা থেকে। প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ শিক্ষা শেষ করছেন, কিন্তু শিল্প খাত প্রয়োজনীয় দক্ষ জনবল পাচ্ছে না। একই সঙ্গে শিক্ষিত বেকারত্বও বাড়ছে। অর্থাৎ শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে একটি স্পষ্ট ব্যবধান তৈরি হয়েছে।
বিশ্বব্যাপী প্রযুক্তির দ্রুত পরিবর্তন, উৎপাদনব্যবস্থার রূপান্তর এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা বৃদ্ধিও এই নীতির প্রয়োজনীয়তা বাড়িয়েছে।

নীতির মূল লক্ষ্য তিনটি—

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা,

শিক্ষা ও শিল্প খাতের মধ্যে স্থায়ী সংযোগ তৈরি করা,

এবং বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করা।

আমার কাছে এটি শুধু একটি শিক্ষানীতি নয়; ভবিষ্যতের অর্থনীতি, উৎপাদনশীলতা ও কর্মসংস্থানের জন্য একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ।

প্রশ্ন: দেশের তরুণদের উদ্দেশে আপনার বার্তা কী?
অধ্যাপক মো. রিদওয়ানুল হক: আমি বাংলাদেশের তরুণদের খুব আশাবাদী চোখে দেখি। কারণ, আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ তারাই। তবে আজকের পৃথিবীতে শুধু একটি ডিগ্রি ভবিষ্যৎ নিশ্চিত করে না। ভবিষ্যৎ নির্ধারণ করে একজন মানুষ কী জানেন, কী করতে পারেন এবং কত দ্রুত নতুন কিছু শিখতে পারেন।
আমি তরুণদের তিনটি বিষয় সব সময় মনে রাখতে বলি।

প্রথমত, একটি বাস্তব দক্ষতা অর্জন করুন। সেটা প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, উৎপাদন, ডিজাইন, নির্মাণ, কৃষি কিংবা অন্য যেকোনো ক্ষেত্র হতে পারে। দক্ষতা এমন একটি সম্পদ, যা কেউ কেড়ে নিতে পারে না।

দ্বিতীয়ত, প্রযুক্তিকে ভয় পাবেন না। AI কিংবা নতুন প্রযুক্তিকে প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হিসেবে ব্যবহার করতে শিখুন।

তৃতীয়ত, বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্ব দিন। বিভিন্ন অঞ্চলের আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা ভিন্ন। মধ্যপ্রাচ্যের জন্য আরবি, পূর্ব এশিয়ার জন্য জাপানি বা কোরিয়ান, ইউরোপের জন্য ইংরেজির পাশাপাশি জার্মানসহ অন্যান্য ভাষা শেখার সুযোগ বাড়ানো দরকার।

সবশেষে একটি কথা বলতে চাই—নিজেকে শুধু চাকরিপ্রার্থী হিসেবে গড়ে তুলবেন না। নিজেকে এমনভাবে প্রস্তুত করুন, যাতে একদিন আপনি অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।

Source: https://www.prothomalo.com/chakri/chakri-interview/cu35ahdmt8








2
দ্রুত ওজন কমাতে পান করুন দারুচিনির পানি


ওজন কমাতে দারুচিনির জুড়ি মেলা ভার। তাই চটজলদি ওজন কমাতে দিনে অন্তত দু-বার করে খান দারুচিনির পানি।

এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি ব়্যাডিকেল দ্বারা সৃষ্ট অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে।

পুষ্টিবিদদের মতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে দারুচিনির পানি দারুণ কাজ দেয়।

দারুচিনি কীভাবে ওজন কমাতে সাহায্য করে?

আপনার বিপাক হার যদি ভালো হয়, তাহলে ওজন নিয়ন্ত্রণেই থাকে।

মেদ জমলেও তা ঝরানো সহজ হয়। এই বিপাক হার বাড়ানোর কাজটাই করে দারুচিনির পানি।


দারুচিনির পানি হজমের সমস্যা দূর করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং শরীরে জমে থাকা টক্সিন বের করে দেয়। দারুচিনির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্রনিক অসুখের ঝুঁকিও প্রতিরোধ করে। ডায়াবেটিস, কোলেস্টেরল, পিসিওডি-এর মতো শারীরিক সমস্যায় ওজন বাড়ে। এই সব ক্ষেত্রেও দারুচিনি ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।

দিনের কোন সময়ে দারুচিনির পানি খেলে দ্রুত ওজন কমবে?
১. সকালে খালি পেটে দারুচিনির পানি খেলে সারাদিন আর কোনো চিন্তা থাকবে না। এতে সকালেই পেট সাফ হয়ে যাবে এবং শরীর টক্সিনমুক্ত থাকবে। পাশাপাশি বিপাক হার ভালো থাকবে। সকালবেলা ডিটক্স ওয়াটার হিসেবে খেতে পারেন দারুচিনির পানি।

২. ডায়াবেটিসের রোগী হয়ে ওজন বশে রাখতে হলে লাঞ্চ বা ডিনারের ৩০ মিনিট আগে দারুচিনির পানি খান। এতে পেট ভরবে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি অতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছেও কমবে। এ ভাবেও ওজন কমাতে পারেন।

৩. চটজলদি ওজন কমাতে জিমে গিয়ে কসরত করছেন। শরীরচর্চা শেষ করেও দারুচিনির পানি খেতে পারেন। এতে পেশির ক্ষয় দ্রুত নিরাময় হবে এবং ক্লান্তি দূর হবে।

৪. ঘুমোতে যাওয়ার আগেও দারুচিনির পানি খেতে পারেন। এতেও পেটের সমস্যা এড়াতে পারবেন এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

কীভাবে দারুচিনির পানি বানাবেন?

দুই কাপ পানি গরম বসান। এতে এক চা চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে ফুটিয়ে নিন। দারুচিনির গুঁড়া না থাকলেও দুটি দারুচিনির কাঠিও ফুটিয়ে নিতে পারেন। ১৫ মিনিট ফুটিয়ে নিয়ে চায়ের মতো পান করুন দারুচিনির পানি। আবার আগের দিন রাতেও এই পানীয় বানিয়ে ফ্রিজে রাখতে পারেন। পরদিন সকালে খালি পেটে খেতে পারেন।

Source: https://www.banglanews24.com/lifestyle/news/bd/1661667.details

3
কম খেলেও ওজন বাড়ে কেন


ওজন বেড়ে যাওয়া এখন অনেকেরই বড় সমস্যা। অনেকেই মনে করেন, আমি তো খুব বেশি খাই না, তবুও ওজন কেন বাড়ছে? বিশেষ করে তরুণ বয়সে এমন প্রশ্ন প্রায়ই মনে আসে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ওজন বাড়ার কারণ সবসময় বেশি খাওয়া নয়। শরীরের ভেতরের কিছু পরিবর্তন, জীবনযাপনের ধরন ও খাদ্যাভ্যাসের কারণেও বাড়তে পারে ওজন।

শুধু খাবারের পরিমাণ কমালেই ওজন নিয়ন্ত্রণে আসবে—এমন ধারণা সবসময় ঠিক নয়। কারণ অনেক সময় কম খেলেও খাবারের গুণগত মান, ঘুম, মানসিক চাপ, হরমোন ও শরীরের বিপাক প্রক্রিয়ার কারণে ওজন বাড়তে পারে।

বিপাকের গতি কমে গেলেও বাড়ে ওজন

শরীর খাবার থেকে পাওয়া শক্তি কত দ্রুত ব্যবহার করে, সেটিই মূলত বিপাক প্রক্রিয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের শরীরে এই প্রক্রিয়ার গতি কিছুটা কমে যায়। ফলে আগের মতো একই পরিমাণ খাবার খেলেও শরীর কম শক্তি খরচ করে। অতিরিক্ত শক্তি তখন চর্বি হিসেবে জমতে শুরু করে।

এছাড়া মানুষের শরীরের গঠনও অনেকাংশে জিনগত বিষয়ের ওপর নির্ভর করে। কারও শরীর দ্রুত ক্যালরি খরচ করে, আবার কারও ক্ষেত্রে তা ধীর গতিতে হয়।

ঘুম কম হলে বাড়ে ক্ষুধা

ওজন বাড়ার আরেকটি বড় কারণ হলো পর্যাপ্ত ঘুমের অভাব। ঘুম কম হলে শরীরের কিছু হরমোনের ভারসাম্য বদলে যায়। ফলে ক্ষুধা বাড়তে পারে এবং বেশি খাওয়ার প্রবণতা তৈরি হয়।

বিশেষ করে ঘুমের অভাবে মিষ্টি, তেলেভাজা বা বেশি ক্যালরিযুক্ত খাবারের প্রতি আগ্রহ বাড়ে। এসব খাবার অল্প খেলেও শরীরে অতিরিক্ত শক্তি জমা হতে পারে।

মানসিক চাপও বাড়াতে পারে ওজন

অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ শরীরে এক ধরনের হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা পেটে চর্বি জমার প্রবণতা তৈরি করতে পারে। অনেকেই মানসিক চাপের সময় মন ভালো করার জন্য বেশি খেয়ে ফেলেন। এই অভ্যাসও ধীরে ধীরে ওজন বাড়াতে পারে।

ওষুধ ও হরমোনের সমস্যাও হতে পারে কারণ

কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ওজন বাড়তে পারে। বিষণ্নতা কমানোর ওষুধ, অ্যালার্জির ওষুধ বা কিছু বিশেষ ওষুধ এর সঙ্গে যুক্ত হতে পারে।

এছাড়া থাইরয়েড হরমোনের ঘাটতি, নারীদের হরমোনজনিত সমস্যা বা পিসিওএস-এর মতো সমস্যাও ওজন বৃদ্ধির কারণ হতে পারে। দীর্ঘদিন অস্বাভাবিকভাবে ওজন বাড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

খাবারের ধরনেও লুকিয়ে থাকে কারণ

অনেকে কম খান, কিন্তু খাবারের তালিকায় যদি বেশি চিনি, মিষ্টি পানীয়, তেলেভাজা বা প্রক্রিয়াজাত খাবার থাকে, তাহলে ওজন বাড়তে পারে। কারণ এসব খাবারে ক্যালরি বেশি থাকলেও পুষ্টি কম থাকে।

এর পরিবর্তে ফল, শাকসবজি, ডাল, মাছ, মাংস ও আঁশযুক্ত খাবার খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

ওজন নিয়ন্ত্রণে কী করবেন?

স্বাস্থ্যকর ওজন ধরে রাখতে শুধু কম খাওয়া নয়, জীবনযাপনে পরিবর্তন আনাও জরুরি।

১. প্রতিদিন পর্যাপ্ত ঘুমাতে হবে।
২. নিয়মিত শরীরচর্চা করতে হবে।
৩. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।
৪. স্বাস্থ্যকর খাবার বেছে নিতে হবে।
৫. দীর্ঘদিন ওজন বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ওজন কমানো বা নিয়ন্ত্রণে আনা কোনো একদিনের কাজ নয়। ধৈর্য ধরে নিয়ম মেনে চললেই ধীরে ধীরে পরিবর্তন সম্ভব।

তাই কম খেলেও যদি ওজন বাড়ে, শুধু খাবারকে দায়ী না করে শরীরের ভেতরের কারণগুলোও খুঁজে দেখা প্রয়োজন।

Source://rtvonline.com/

4
ধীরে ধীরে সরু হচ্ছে রক্তনালি, ঝুঁকিতে হার্ট থেকে মস্তিষ্ক


গত এক দশকে ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলের মতো অসংক্রামক রোগের (NCDs) প্রকোপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। সাধারণত মানুষ জানেন, এসব রোগ হার্ট, লিভার, চোখ এবং দৈনন্দিন জীবনযাপনে নেতিবাচক প্রভাব ফেলে। তবে চিকিৎসকদের মতে, এর আরেকটি গুরুতর পরিণতি ক্রমেই সামনে আসছে—রক্তনালির রোগ বা ভ্যাসকুলার ডিজ়িজের দ্রুত বৃদ্ধি।

সাম্প্রতিক বছরগুলোতে রক্তনালিজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, গত কয়েক বছরে ভ্যাসকুলার রোগের ঘটনা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি।

ভ্যাসকুলার রোগ আসলে কী?

ভ্যাসকুলার রোগ বলতে ধমনী ও শিরার এমন সব সমস্যাকে বোঝায়, যা শরীরের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালনকে বাধাগ্রস্ত করে। হার্ট অ্যাটাক ও স্ট্রোক এর সবচেয়ে পরিচিত জটিলতা হলেও, এই রোগ কিডনি, চোখ, মস্তিষ্ক এবং পায়ের ওপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে।

রক্তনালি সংকুচিত বা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না। এর ফলে শরীরজুড়ে নানা ধরনের জটিলতা দেখা দিতে শুরু করে।

বিশেষজ্ঞদের মতে, ৪০ থেকে ৫৫ বছর বয়সী ভ্যাসকুলার রোগীদের বড় একটি অংশের এক বা একাধিক অসংক্রামক রোগ থাকে। দীর্ঘদিনের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রক্তনালির ক্ষতি করে, রক্তপ্রবাহ কমিয়ে দেয় এবং হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনির সমস্যা, দৃষ্টিশক্তি হ্রাস কিংবা পেরিফেরাল আর্টারি ডিজিজের ঝুঁকি বাড়িয়ে তোলে।

কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

ভ্যাসকুলার রোগের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো এর প্রাথমিক লক্ষণগুলোকে অনেকেই গুরুত্ব দেন না। হাঁটার সময় পায়ে ব্যথা, পা ফুলে যাওয়া, অবশ ভাব, দীর্ঘস্থায়ী ক্লান্তি, ক্ষত শুকাতে দেরি হওয়া, মাথা ঘোরা কিংবা হঠাৎ দৃষ্টিশক্তির পরিবর্তনের মতো উপসর্গকে অনেকেই সাধারণ বার্ধক্যের লক্ষণ ভেবে এড়িয়ে যান।

ফলে বেশিরভাগ ক্ষেত্রেই রোগটি গুরুতর আকার ধারণ করার পর চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।

কেন বাড়ছে এই সমস্যা?

চিকিৎসকদের মতে, আধুনিক জীবনযাত্রার নানা অভ্যাসও রক্তনালির ক্ষতির জন্য অনেকাংশে দায়ী। দীর্ঘক্ষণ বসে কাজ করা, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়ার প্রবণতা রক্তনালির স্বাভাবিক কার্যকারিতা নষ্ট করে দেয়।


কীভাবে কমবে ঝুঁকি?

বিশেষজ্ঞদের মতে, সচেতনতা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে অধিকাংশ ভ্যাসকুলার রোগ প্রতিরোধ করা সম্ভব। নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণে রাখা, রক্তে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণ করা, ধূমপান ত্যাগ, পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো—এসব অভ্যাস ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে।

সময়মতো সতর্কতা ও সঠিক পদক্ষেপ গ্রহণ করলে রক্তনালির রোগের মতো গুরুতর সমস্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে এড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Source:

5
How Bangladeshi Startups Are Earning Global Revenue, and the Blueprint for Doing It

The Arbitrage Hiding in Plain Sight
In April 2025, ShopUp, Bangladesh’s one of the most-funded startups and its largest B2B commerce platform, merged with Sary, the leading B2B marketplace in the Gulf, to form Silq Group. The deal was backed by US$110Mn in funding led by Sanabil Investments, a wholly owned subsidiary of Saudi Arabia’s US$925Bn Public Investment Fund, alongside Peter Thiel’s Valar Ventures, Tiger Global, and Qatar Development Bank. ShopUp’s founder and CEO, Afeef Zaman, took the helm of the combined group. The merged entity now serves over 600,000 businesses, has processed more than US$5Bn in transactions, and has facilitated US$750Mn in embedded financing across the Gulf and South Asia.

That a company built and scaled in Dhaka now sits at the center of one of the world’s most consequential emerging trade corridors, a Gulf–South Asia route projected to reach US$682Bn, is not a coincidence. It is the outcome of a deliberate, compounding set of advantages that a growing cohort of Bangladeshi founders have learned to harness.

This article documents that cohort. It maps eleven companies across sectors, SaaS, AI, ecommerce, travel, workforce, and fintech, that are earning meaningful revenue beyond Bangladesh’s borders. More importantly, it attempts to extract from their collective experience a replicable set of principles: a blueprint for founders who want to build globally competitive companies from Bangladesh, and a framework for investors assessing what is fast becoming one of the more underappreciated opportunities in emerging market technology.

The question is no longer whether Bangladesh can produce globally competitive startups. The question is how quickly the ecosystem can absorb the lessons of the companies already doing it.

Mapping the Landscape: Bangladeshi Startups Competing Globally

The eleven companies profiled below (Airwork, Apploye, Dorik, EzyCourse, Fin.ai, GoZayaan, Markopolo, Monsha, MyAlice, Pathao, and ShopUp) represent a cross-section of sectors, revenue models, and expansion strategies. Some are building pure-play global SaaS products from day one. Others began locally and found that their technology and operational excellence translated, sometimes unexpectedly, into competitive advantage in international markets. A few are in the earliest stages of their global journey, having only recently secured international funding or accelerator placements. What unites them is that each has found a way to generate revenue, traction, or validated demand outside Bangladesh.


This table profiles ten prominent companies originating from Bangladesh, detailing their respective industry sectors (ranging from SaaS and EdTech to FinTech and B2B Commerce), primary target markets, revenue models, and significant milestones or funding achievements.
Reading the Map: Key Observations

Several patterns emerge immediately from reviewing these companies as a group. First, the concentration of SaaS and AI-native companies is striking, the majority are building software products for global buyers rather than platform businesses dependent on local infrastructure. This is a deliberate structural choice: software has no customs duty, no supply chain, and requires no physical presence in the buyer’s market.

Second, SEA and MENA are the dominant expansion geographies, with the US and Europe appearing primarily for SaaS companies whose distribution relies on product-led growth and global platforms rather than direct sales. This geographic clustering is examined in detail below.

Third, the presence of two companies, Markopolo and Monsha, having secured entry into elite Silicon Valley programs (HF0 and LAUNCH Accelerator respectively) signals an important shift: global gatekeepers are beginning to recognize the quality of product and team emerging from Dhaka. Both were accepted on the merit of their technology and founding teams, not as a concession to geography.

Shared Foundations: Patterns Across the Winners

Examining these eleven companies across their founding stories, go-to-market approaches, and current trajectories, a set of recurring structural traits emerges. These are not universal to every company on the list, but they appear with sufficient frequency to be considered meaningful patterns rather than isolated coincidences.

Product Orientation from Day One
The most globally competitive companies on this list were built as products, not as services businesses that evolved into products. Dorik, Apploye, EzyCourse, MyAlice, and Markopolo all launched with the explicit intention of selling software subscriptions to buyers who would never visit Dhaka, never speak to a salesperson, and would judge the product entirely on what it delivered on screen. This product-first orientation shapes hiring, roadmap prioritization, and pricing decisions in ways that compound over time.

Companies that began as service businesses and then tried to productize, a common trajectory in Bangladesh’s tech sector, tend to carry organizational habits that slow the transition. The globally competitive companies on this list largely avoided that path.

International Entity Structure
Almost without exception, the companies earning meaningful global revenue have established legal entities outside Bangladesh, typically Singapore or the United States (Delaware). This is not merely administrative. It is a prerequisite for accessing international payment infrastructure, raising from global investors, and building the credibility expected by enterprise buyers in Western and Gulf markets. Monsha is incorporated in the United States. MyAlice operates through Alice Labs Pte. Ltd. in Singapore. Airwork’s parent entity is Remotely Technologies Inc.

Bangladesh’s regulatory environment around foreign currency, international bank accounts, and investment structures continues to create friction for companies operating this way. The founders who have succeeded internationally have navigated this friction rather than waiting for it to resolve.

Founder Profile: Technical Depth with Commercial Ambition
Across this cohort, founding teams consistently combine strong engineering backgrounds, often from BUET (Caltech of Bangladesh) or leading Bangladeshi universities, with early exposure to commercial or international contexts. Markopolo’s co-founders bring machine learning engineering and MBA-level product management. Monsha and MyAlice’s founders hold BUET degrees and have prior startup building and exit experience. Airwork’s founder has built a media presence extending to US television. GoZayaan’s founder previously built Bangladesh’s largest digital marketing agency and exited.

This combination, technical capability paired with commercial orientation and international exposure, appears to be a more reliable predictor of global success than either trait alone.

Willingness to Serve Overlooked Markets
Several of these companies found early traction specifically because they were willing to serve buyer segments that larger, better-funded competitors had passed over. MyAlice’s original thesis was that the markets most reliant on messaging-based commerce, Southeast Asia, South Asia, MENA, were being underserved by the Zendesks and Freshdesks of the world, whose products were designed for Western enterprise workflows. Airwork built for companies seeking talent from emerging markets at a time when most recruitment platforms focused on developed market talent pools.

Serving overlooked markets is not a consolation strategy, it is often the only path to early traction when competing without the brand, capital, or distribution networks of incumbents.

The Talent Arbitrage Thesis: A Structural Advantage, Not a Temporary One

The phrase ‘talent arbitrage’ risks being misread as a polite description of cheap labor. It is something more durable and more interesting than that.

Bangladesh produces approximately 300,000 engineering and technology graduates annually. BUET alone sends graduates into global companies including Google, Meta, Amazon, and top-tier financial institutions. The supply of technically capable talent is large, growing, and increasingly well-credentialed. The cost of that talent, relative to comparable capability in Western markets, remains dramatically lower, typically 70 to 85 percent below US equivalents for senior engineering roles.

This cost differential is the starting point of the arbitrage thesis, but not its most important element. Unlike India, where salary inflation has significantly compressed cost advantages, Bangladesh's talent market has expanded supply faster than demand. The advantage is structural, not cyclical. A cyclical cost advantage comes and goes with hiring booms and busts; a structural one is rooted in sustained supply expansion. Bangladesh is still producing engineers faster than the local market can absorb them, which means the cost advantage is unlikely to erode the way India's did..

A company building a US$20/month SaaS product with a Dhaka-based engineering team operates at unit economics that a San Francisco or London-based competitor cannot replicate. The margin created by that cost differential can be reinvested in product, growth, or simply held as competitive pricing power.
Airwork is perhaps the most direct articulation of this thesis as a business model, the company exists to connect global employers with pre-vetted technical talent from emerging markets, and claims hiring cost reductions of 50 to 80 percent for its clients. But the thesis applies equally to every company on this list that is building its product team in Dhaka while selling subscriptions to buyers in the US, Europe, or the Gulf.

There is a second dimension to the talent arbitrage that is less often discussed: the quality of product iteration that becomes possible when engineering cost is lower. A Dhaka-based company can afford to run more experiments, build more features, and iterate faster than a competitor burning through high-cost engineering hours. EzyCourse competes against Kajabi, Teachable, and Thinkific, products with significantly more capital behind them, and matches or exceeds their feature velocity in part because the cost per shipped feature is structurally lower.

The Direction of Capital Flows: Why SEA and MENA Over US and Europe

The conventional aspiration for an emerging market startup is to crack the US market. It remains the largest, most liquid, and most prestigious destination for technology companies. But for a growing number of Bangladeshi founders, it is not the first market, and increasingly, it is not the right first market.

The SEA and MENA Opportunity

Southeast Asia and MENA share a set of structural characteristics that make them particularly accessible to Bangladeshi companies. Both regions are undergoing rapid digitization of commerce, logistics, and financial services, processes that developed markets largely completed a decade or more ago. The buyers in these markets are thus solving problems that Bangladeshi founders have often solved domestically: fragmented distribution, messaging-based customer service, unbanked SME populations, limited formal credit infrastructure.

MyAlice’s expansion into MENA is illustrative. WhatsApp-based commerce is not a fringe behavior in Saudi Arabia or the UAE, it is the dominant mode of customer interaction for a significant portion of the SME market. A product built to serve WhatsApp-first commerce in Bangladesh translated directly into product-market fit in the Gulf. The cultural and operational familiarity with messaging-led commerce gave MyAlice an edge that a US-built competitor would have needed years of market research to develop.

GoZayaan’s expansion into Pakistan follows a similar logic. The travel booking infrastructure problems GoZayaan had solved in Bangladesh, fragmented airline inventory, cash-dominant payment behavior, low trust in online transactions, were present in near-identical form in Pakistan. Rather than entering a new market with a foreign product, GoZayaan entered with a product already adapted for the problem context.

The Gulf–South Asia Corridor

The ShopUp/Silq merger crystallizes what may become the defining trade thesis of the next decade for this region. More than 4.5 million* Bangladeshis live and work in the Gulf (*The regional number is an estimate of what the distribution of the current stock migrant workers would look like in destination countries based on data from various sources). Remittances from Gulf-based Bangladeshi workers constitute one of Bangladesh’s primary sources of foreign exchange. The supply chain relationships between Bangladeshi manufacturers and Gulf-based distributors are longstanding and deep.

“We expanded to MENA because the problem is most visible there. The region's e-commerce market has been growing fast but the infrastructure powering it is still largely people and chat threads. WhatsApp, IG, TikTok isn't a support channel for merchants here, it's where they actually sell. Orders, product questions, payment follow-ups; all of it handled manually, at scale. We saw merchants doing real volume that way and realized the tooling hadn't caught up. That's the gap we went after”, added Shuvo Rahman, Co-Founder & CEO of MyAlice.
What Silq is building, a B2B commerce platform connecting Gulf merchants with South Asian manufacturers, underpinned by embedded financial services, is in effect a technology layer on top of a trade corridor that already exists. The US$682Bn projected size of that corridor over the next decade is not a speculative number; it reflects the scale of commerce already flowing between two regions that have been economically intertwined for decades.

For founders, the practical implication is clear: proximity, cultural, operational, and increasingly commercial, should factor heavily in market selection. The US market is large, but it is also deeply competitive, expensive to enter through direct sales, and culturally distant. SEA and MENA offer comparable or larger total addressable markets for many product categories, with lower customer acquisition costs, higher founder-to-market affinity, and less entrenched competition.

Rahat Ahmed, Founder & Managing Partner of Anchorless Bangladesh, sees the capital side of that corridor shifting in real time: "Regional opportunity and regional capital are converging at the same time, and Bangladeshi founders are sitting right at the intersection. Middle East and Southeast Asian investors are starting to understand and value the Bangladeshi talent and cost base, and that bodes well for founders who can think big and nail their go-to-market. In the process, Bangladesh will organically create a new generation of founders who create jobs and build industries for the next decade."
Observations from the Ground: What Separates Global Companies from Local Ones

Having invested in several of the companies on this list and met the founders of most others, a set of observations has emerged about what consistently differentiates the companies that have broken through internationally from those that have not. These observations are offered not as a definitive framework but as a practitioner’s read of patterns observed across multiple founding teams and business models.

The Inflection Point: When Local Traction Becomes a Liability

Several Bangladeshi companies have built strong local businesses and then found that local traction creates organizational inertia that slows international expansion. Revenue from local customers is real, predictable, and generates demands, feature requests, support requirements, pricing constraints, that can crowd out the focus needed to crack a new market.

The companies that have navigated this successfully tend to have made an explicit, often uncomfortable, decision: to treat international expansion as the primary objective and local revenue as a secondary concern, at least for a defined period. MyAlice’s early expansion into SEA and MENA was a deliberate choice to pursue markets where the product could command higher price points and serve as the foundation for institutional fundraising, rather than deepening penetration in a local market where pricing power was constrained.

Distribution Is the Moat

In the companies that have achieved durable global revenue, distribution, not product, is usually the primary competitive advantage. Dorik’s growth to 100,000+ global users was built substantially through Product Hunt launches, SEO content, and community-led distribution, not through direct sales. The platform has also attracted coverage from a16z, one of the most reputable VC firms in the world, which featured Dorik in one of their articles on emerging software tools, a meaningful signal of its standing among globally recognized voices in technology. Apploye’s global customer base across 60+ countries was built through G2, Capterra, and product comparison platforms that give SaaS buyers in any geography the ability to discover and trial a product without any salesperson involvement.

Markopolo’s co-founders’ acceptance into HF0, the San Francisco founder residency, is as much a distribution milestone as a product one. The network, credibility, and investor access that comes from a program of that selectivity is a form of distribution capital that compounds.

Capital Efficiency as a Feature

Bangladeshi startups raising from global investors increasingly present their cost structure not as a constraint but as a competitive feature. Pathao, having raised US$50Mn+ and achieved profitability, is a credible demonstration that a consumer technology super app can be built sustainably in a market that developed market investors once considered too difficult. The companies on this list that have attracted MENA-based capital, Pathao led by VentureSouq, ShopUp anchored by Saudi Arabia’s PIF, have benefited from a new cohort of emerging market investors who understand cost structure advantage in a way that traditional US or European VCs often do not.

The Blueprint: Principles for Founders Building for Global Revenue

The following principles are derived from observing what the companies on this list have done in common, as well as what the most common points of failure look like for Bangladeshi companies that have attempted global expansion and fallen short. They are offered as heuristics, not prescriptions.

Incorporate Internationally Early. Register a legal entity in Singapore or the United States before the product is ready, not after the first international customer. The process takes weeks; the benefits, payment infrastructure, investor credibility, enterprise sales eligibility, begin accruing immediately. Monsha incorporated in the US before raising its pre-seed. That decision enabled it to apply for and join the LAUNCH Accelerator, which in turn enabled it to raise.
Choose a Market Based on Affinity, Not Ambition. The instinct to target the US market is understandable but frequently costly. SEA and MENA markets offer comparable or superior conditions for many product categories, higher affinity, lower CAC, less entrenched competition. GoZayaan’s Pakistan expansion succeeded because the problem context was familiar. MyAlice’s MENA expansion succeeded because WhatsApp commerce was culturally embedded. Select the market where the problem is most similar to the one already solved.
Build Distribution Infrastructure Before Sales Capacity. In global SaaS, the ability to be found by a buyer in Texas or Tokyo without a salesperson is more valuable than any direct sales effort. Invest early in Product Hunt presence, G2 reviews, SEO content, and community participation as these compound. Apploye’s presence on employee monitoring comparison platforms generates inbound leads from 60+ countries without a sales team. Dorik’s sustained content strategy has made it discoverable to website builders in markets its founders have never visited.
Price for the Market, Not the Cost Base. One of the most common mistakes Bangladeshi founders make when entering global markets is pricing relative to what feels comfortable locally. A US$20/month SaaS subscription that feels expensive in Dhaka is a bargain in San Francisco. Global SaaS pricing should reflect the value delivered to the buyer’s business in the buyer’s economic context, not the cost of producing the product. The talent arbitrage creates margin; that margin should not be surrendered through underpricing.
Use Accelerators and Programs as Distribution. Global accelerator programs, LAUNCH, HF0, Y Combinator, Antler, are not just capital events. They are network, credibility, and distribution events. Markopolo’s HF0 acceptance, the first for a Bangladeshi startup, opened doors to San Francisco’s deep-tech investor community. Monsha’s LAUNCH acceptance brought access to a network of 300+ portfolio companies and alumni who are potential customers, partners, and investors. Seek these programs not for the check but for the compounding network effects.
Treat Talent Cost Advantage as Permanent, Not Transitional. Some founders treat the cost advantage of building in Bangladesh as a temporary condition to be overcome, a starting point on the way to building a ‘real’ team in a developed market. The companies with the most durable global positions have done the opposite: they have treated Dhaka as a permanent center of engineering excellence, invested in talent development, and used the cost differential to fund aggressive product development and market expansion. The arbitrage does not expire. Build as though it compounds.
The Thesis Has Already Been Proven
For global investors assessing Bangladesh’s technology sector, the companies in this article offer a more useful frame than macroeconomic indicators or ecosystem league tables. They demonstrate that the talent base is real, the ambition is real, and the global market validation, from Silicon Valley accelerators, Saudi sovereign wealth funds, and MENA venture firms, is beginning to confirm what a small number of early-conviction investors have believed for a decade.

The thesis is no longer that Bangladesh might produce globally competitive technology companies. The thesis is that it is already producing them, that the structural conditions enabling this are durable, and that the window for early-stage investment at compelling valuations will not remain open indefinitely.

ShopUp became Silq. Pathao attracted the Gulf capital. MyAlice expanded to MENA. Markopolo entered HF0. Monsha landed in a San Francisco accelerator. These are not isolated data points. They are early readings of a compounding trend.

Source: https://www.exitstack.co/posts/how-bangladeshi-startups-are-earning-global-revenue-and-the-blueprint-for-doing-it?fbclid=IwdGRzaAScXu9jbGNrBJxeCGV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHvdtMUNDuWZnt18jdtHm4r5C2XLhNN8yVoZaszrkpvSvaqEmyTxfdS6pmhZ5_aem_txtvb2v3ybDK-ReL4998qQ&sfnsn=wa

6
What does ‘age appropriate’ AI literacy look like in higher education?

As AI literacy becomes an essential work skill, universities need to move beyond developing these competencies at ‘primary school’ level in their students. Here, Fun Siong Lim reflects on frameworks to support higher-order AI literacies



AI literacy as a subject area has percolated to all levels of education. The identified key skills from elementary (primary) school level to adult education appear to overlap significantly, even though they come with an “age appropriate” qualification. For example, advocates of AI literacy for K12 education listed the need to “understand how AI works, how it can be used to solve problems, how to evaluate and creatively engage with AI, and the potential social impact of AI”. These skills are not so different from those identified in frameworks for higher education, which generally include:

an understanding of how AI works

using and applying AI ethically to lead meaningful lives
analysing and evaluating AI for bias and accuracy
the ability to create AI solutions for a given problem and contribute to the world.
A key question we therefore need to ask is: how would “age appropriate” AI literacy look for university students, who are expected to be contributing members of society and industry upon graduation?

How can we teach AI literacy skills?

Is AI literacy an information skill?

Spotlight guide: Bringing GenAI into the university classroom
Consensus is that AI literacy will be an essential requirement for the future world of work. So, students will need a range of skills beyond basic competency. Recent studies, such as one conducted by LinkedIn, suggest that prompt engineering is a skill in demand. However, prompt engineering is specific to current variants of generative AI and just one of many skills that AI-related technology requires. Furthermore, agentic AI (also known as autonomous AI) appears to be the next major development and would require people to develop skills to design AI tools and enhancements that are specific to their organisation’s needs.

AI for learning

Many faculty around the world have deployed generative AI learning assistants for their courses. For example, we have Project NTU AI learning assistants (NALA), where faculty can build their own chatbots based on their course’s pedagogical needs. While the intent is to enable faculty to design and control learning experiences with generative AI, we have also noticed its potential to uncover and develop AI literacy in students. One of our studies reveals that even when a generative AI learning assistant is designed to be Socratic, the way students interact with the assistant would result in significant differences in learning outcomes. Students who raise questions about fundamental concepts and solicit more examples with the AI learning assistant have significant learning gains. Based on this finding, we can educate students on how they should engage with AI for better learning outcomes.

In addition, the way students construct their prompts may result in a non-response. For example, one of our students did not receive a response from the learning assistant when he requested a “cheat sheet”. Had he requested for a “list of formulas”, he would have had the desired response.

This is a learning opportunity to share the guard rails in some of the enterprise GenAI implementations with students. Finally, one of the faculty learning communities has also used NALA to teach prompting skills and ethics as a part of AI literacy.

AI as learning

AI learning assistants may have provided opportunities for students to gain an understanding of AI while learning. However, such uses do not help university students to develop higher-order AI literacy.

Some researchers have connected Bloom’s Taxonomy to higher levels of AI literacies. At the highest level, students would evaluate and create their own GenAI applications. These competencies match the earlier point regarding designing AI tools and enhancements in the future workplace.

Like platforms developed at other universities, Project NALA offers a front-end interface (known as the builder) for faculty to create their own learning assistant. An idea we have is to open the builder up to students to allow them to create their own GenAI assistant as part of our AI literacy curriculum. As they design, configure and test their own assistant, they will learn firsthand how generative AI works. They get to test performance-enhancement approaches beyond prompt engineering, such as grounding the learning assistant with curated materials (retrieval-augmented generation) and advanced ideas such as incorporating knowledge graphs.

The learning activities can also include conducting evaluative studies on how the performance of the GenAI can be enhanced with these techniques and how to better implement ethical principles. Faculty would have access to the changes students make to their learning assistants to provide feedback. This would further enhance students’ AI literacy. In fact, it could be a student-as-partner model, where faculty learn alongside the students.

AI literacy is a skills progression

AI is a transformative technology that is here to stay. As universities support students to build AI literacy, institutions and educators need to reflect on whether our AI literacy programmes are elementary or supporting students to develop the higher-order skills they will need for the workplace. They should have the opportunity to analyse, evaluate and create responsible AI solutions. Offering students the opportunity to build their own AI assistants could be a way forward to develop these much-needed skills.

Fun Siong Lim is head of the Centre for the Applications of Teaching & Learning Analytics for Students (ATLAS) in the Institute of Pedagogical Innovation Research and Excellence (InsPIRE) at Nanyang Technological University, Singapore.

If you would like advice and insight from academics and university staff delivered direct to your inbox each week, sign up for the Campus newsletter.

Source: https://www.timeshighereducation.com/campus/what-does-age-appropriate-ai-literacy-look-higher-education?utm_source=mkg&utm_medium=email&utm_campaign=showcase&spMailingID=33097840&spUserID=MTQ3NTAwOTQyNzE4NQS2&spJobID=2970099470&spReportId=Mjk3MDA5OTQ3MAS2

7
যে ৫ ধরনের খাবার একসঙ্গে খেতে যাবেন না

আমরা অনেক সময় নানা ধরনের খাবার একসঙ্গে খাই, যা পুষ্টিকর ও স্বাস্থ্যকর মনে হলেও সব সময় হজমের জন্য উপযোগী না-ও হতে পারে। আয়ুর্বেদ ও আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে, কিছু খাবার একসঙ্গে খেলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। এতে পরে শরীরে অস্বস্তি, গ্যাস, অ্যাসিডিটি বা পেট ফাঁপাভাবের মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ফল, দুধ, মাংস ও ভারী খাবারের বিভিন্ন সংমিশ্রণ অনেক সময় পাকস্থলীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। চলুন, জেনে নিই কোন পাঁচটি খাবারের সংমিশ্রণ একসঙ্গে না খাওয়া ভালো এবং কেন?


কিছু খাবার একসঙ্গে খেলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারেছবি: কবির হোসেন

১. ভারী খাবারের সঙ্গে ফল


ফল খালি পেটে খাওয়া উচিত, অথবা অন্তত খাবারের ৩০ থেকে ৪০ মিনিট আগে খাওয়া ভালোছবি: পেক্সেলস

আমাদের শরীরে ফল সাধারণত খুব সহজে হজম হয়। এতে প্রাকৃতিক চিনি ও পানি বেশি থাকে, তাই দ্রুত পাকস্থলী থেকে বেরিয়ে যায়। কিন্তু ভারী খাবারের (যেমন ভাত, মাংস, দুগ্ধজাত খাবার) সঙ্গে ফল খেলে পাকস্থলীতে প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে থাকতে পারে। এতে ফারমেন্টেশন শুরু হতে পারে। এতে গ্যাস, পেট ফাঁপা বা অ্যাসিডিটি হতে পারে। তাই পুষ্টিবিদদের মতে, ফল খালি পেটে খাওয়া উচিত, অথবা অন্তত খাবারের ৩০ থেকে ৪০ মিনিট আগে খাওয়া ভালো। তাই আম-কাঁঠালের এই মৌসুমে ফল খেতে হবে বুঝে শুনে।


দইয়ের সঙ্গে পাকা আম খেতে পারেনছবি: পেক্সেলস

৪. ফলের সঙ্গে দই

ফল মিশিয়ে দই খাওয়া স্বাস্থ্যকর ও সতেজ খাবার বলে মনে হলেও এই সংমিশ্রণ সব সময় সবার জন্য সহজপাচ্য না-ও হতে পারে। দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া ও প্রোটিন তুলনামূলক ধীরে ধীরে হজম হয়। অন্যদিকে প্রাকৃতিক চিনি ও রসালো হওয়ায় ফল সাধারণত দ্রুত হজম হয়। একসঙ্গে খেলে হজমের গতির এই পার্থক্য কিছু সংবেদনশীল ব্যক্তির ক্ষেত্রে অ্যাসিডিটি বা পেটে গাঁজনজাতীয় অস্বস্তি তৈরি করতে পারে। বিশেষ করে কমলা ও আনারসের মতো বেশি টক ফলের সঙ্গে দই খেলে এ ধরনের সমস্যা কিছুটা বেশি হতে পারে। তবে আপনি যদি দইয়ের সঙ্গে ফল খেতে পছন্দ করেন, তাহলে বেরিজাতীয় ফল বা পাকা আম বেছে নিতে পারেন, এটা পেটের জন্য বেশি আরামদায়ক হতে পারে।

৫. লেবু ও দুধ

লেবু খাওয়ার পর দুধ না খাওয়াই ভালোছবি: পেক্সেলস

আমরা অনেক সময় দুধ খাওয়ার পর লেবু খাই, আবার লেবু খাওয়ার পর দুধও খাই। কিন্তু এই দুটি খাবার একসঙ্গে না খাওয়াই উত্তম। কারণ, লেবু অত্যন্ত অ্যাসিডিক, অন্যদিকে দুধে কেসিন নামক প্রোটিন থাকে, যা শক্তিশালী অ্যাসিডের সংস্পর্শে এলে জমাট বেঁধে যেতে পারে। তাই এই দুটি একসঙ্গে পাকস্থলীতে পৌঁছালে দুধ দ্রুত জমাট বাঁধতে পারে, যাঁদের হজমে সমস্যা রয়েছে, তাঁদের জন্য এই দুই মিশ্রণ হজম করা কঠিন হতে পারে।এ কারণেই সাইট্রাসজাতীয় ফল বা টক খাবার খাওয়ার পরপরই দুধ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই লেবু ও দুধ খাওয়ার মাঝে অন্তত এক ঘণ্টা বিরতি রাখা ভালো।

Source:https://www.prothomalo.com/lifestyle/health/aha6uegch8















8
জাপানের ‘কাইজেন’ পদ্ধতি যেভাবে আপনার জীবন বদলে দিতে পারে


আমরা একদিনেই বড় পরিবর্তন আশা করে ফেলি, তাই দ্বিধায় ভুগিছবি: কবির হোসেন


জীবনে একবার হলেও কখনো কি ভেবেছেন—কাল থেকে ‘ভালো’ হয়ে যাব? ভোরে উঠব, ব্যায়াম করব, বই পড়ব, স্ক্রিনটাইম কমাব...ইত্যাদি। পরদিন হয়তো অ্যালার্মটা নড়েচড়ে উঠেছে ঠিকই, কিন্তু আপনার কোনো নড়নচড়ন হয়নি। কিংবা হয়তো কয়েকটা দিন নিজেকে জোর করে ‘লাইনে’ রেখেছেন, তারপর যেই লাউ সেই কদু!

তারপর হয়তো আপনাকে চেপে ধরেছে অপরাধবোধ, দ্বিধা, হতাশা—আমাকে দিয়ে হবে না, আমি পারব না।

অথচ সমস্যাটা কিন্তু আপনার সদিচ্ছায় নয়, পদ্ধতিতে। আপনি একটা বিশাল আগুন জ্বালিয়েছেন, যেটা হয়তো এক রাতেই নিভে গেছে। অথচ দরকার ছিল একটা ছোট্ট মোমবাতি, যেটা প্রতিদিন একটু একটু করে জ্বলে।

বড় লাফের বিভ্রম
আমরা বদলাতে চাইলে বিশাল কিছু করে ফেলতে চাই। এক রাতে সব ঠিক হয়ে যাবে, এক সিদ্ধান্তে জীবন ঘুরে যাবে—এই বিশ্বাস আমাদের ভেতরে গেঁথে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক রাউফুন নাহারের ভাষ্যমতে, ‘বর্তমানে তরুণদের মধ্যে নিজের ক্যারিয়ার বা জীবনে দ্রুত বদলে যাওয়ার একটা আকাঙ্ক্ষা বা প্রবণতা লক্ষ করা যায়। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় তারা বাইরে অন্যদের সফলতা দেখে, সফলতার ফলাফল উপভোগ করতে দেখে, কিন্তু সেই সফলতার পেছনের দীর্ঘ প্রক্রিয়াটি দেখে না। ফলে নিজের জীবনেও দ্রুত পরিবর্তনের একটা প্রত্যাশা তৈরি হয়।’

কিন্তু জীবনে যা কিছু টেকসই হয়েছে, সবকিছুই ধীরে ধীরে হয়েছে, অধ্যবসায়ের মাধ্যমে হয়েছে। মানুষ এক দিনে হাঁটতে শেখে না, এক দিনে কথা বলতেও শেখে না। তেমন সফলতাও কেউ এক দিনে পায় না।

তবু আমরা ভাবি বদলে যাওয়াটা হবে একঝটকায়, এক রাতের সিদ্ধান্তে, এক লাফে। কিন্তু পাহাড় তো কখনো একলাফে চড়া যায় না।

ছোট পদক্ষেপের শক্তি
জাপানি লেখক মাসাকি ইমাই তাঁর ‘কাইজেন: দ্য কি টু জাপানস কম্পিটেটিভ সাকসেস’ বইয়ে একটি সহজ কিন্তু গভীর ধারণা তুলে ধরেছেন। জাপানি শব্দ ‘কাই’ অর্থ পরিবর্তন, আর ‘জেন’ অর্থ ভালো। অর্থাৎ কাইজেন-এর মানে দাঁড়ায় ভালোর জন্য পরিবর্তন। তবে এই পরিবর্তন এক দিনে নয়, বিশাল লাফে নয়। বরং প্রতিদিন ছোট ছোট উন্নতির মাধ্যমে। ইমাইয়ের ভাষায় কাইজেন মানে প্রতিদিনের উন্নতি, সবার অংশগ্রহণে উন্নতি এবং জীবনের সর্বত্র উন্নতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানে টয়োটাসহ বড় বড় প্রতিষ্ঠান এই দর্শন প্রয়োগ করে উৎপাদন ও মানের ক্ষেত্রে বিশ্বমানের প্রতিষ্ঠান হয়ে উঠেছে।

আর এই পথে টিকে থাকার জন্য যে শক্তি দরকার, মনোবিজ্ঞানী অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ তাঁর ‘গ্রিট: দ্য পাওয়ার অব প্যাশন অ্যান্ড পার্সিভিয়ারেন্স’ বইয়ে এর নাম দিয়েছেন গ্রিট। গ্রিট মানে শুধু লেগে থাকা নয়—একটি গভীর, দীর্ঘমেয়াদি লক্ষ্যের প্রতি ভালোবাসা এবং সেই লক্ষ্যে অবিচল থাকার অধ্যবসায়। ডাকওয়ার্থ বলেছেন, মেধা দক্ষতা তৈরি করে, আর পরিশ্রম সেই দক্ষতাকে সাফল্যে পরিণত করে।

যেদিন থামবেন, সেদিনই হারবেন
ছোট পদক্ষেপ নেওয়া শুরু করলেই সব সহজ হয়ে যায় না। মাঝপথে এমন দিন আসে, যেদিন কিছুই ভালো লাগে না। মনে হয় এত কষ্ট করে কী লাভ, কিছুই তো বদলাচ্ছে না। সেই দিনগুলোই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কারণ, পাহাড় চড়তে গিয়ে সবচেয়ে বেশি মানুষ থামে মাঝপথে, শুরুতে নয়। শুরুতে উৎসাহ থাকে, শেষে গন্তব্য দেখা যায়। কিন্তু মাঝখানের সেই ধূসর জায়গাটায়, যেখানে না শুরুর উত্তেজনা আছে না শেষের আনন্দ; সেখানেই বেশির ভাগ স্বপ্ন থেমে যায়। এ ক্ষেত্রে অধ্যাপক রাউফুন নাহারের বক্তব্য, ‘শুধু অনুপ্রেরণার ওপর নির্ভর না করে নিয়মিত ছোট পদক্ষেপ ধরে রাখা গুরুত্বপূর্ণ। পথে ব্যর্থতা বা বিরতি আসতেই পারে; সেগুলোকে শেখার অংশ হিসেবে দেখলে এগিয়ে থাকা সহজ হয়। নিজের মূল্যবোধ ও প্রয়োজনের সঙ্গে মিল রেখে লক্ষ্য ঠিক করলে দীর্ঘ মেয়াদে তা ধরে রাখার সম্ভাবনা বাড়ে।’

তাই যেদিন ইচ্ছে করবে না, সেদিন সবচেয়ে ছোট কাজটা করুন। শুধু একটাই করুন। সাফল্যের জন্য অপেক্ষা করবেন না। বরং মনে রাখবেন, থামা যাবে না, থামলেই হারবেন। আর হাঁটতে থাকলে একদিন না একদিন লক্ষ্যে পৌঁছাবেনই।

কীভাবে শুরু করবেন
অতএব ‘কাল থেকে ভালো হয়ে যাব’—আচমকা এই বিরাট সিদ্ধান্ত না নিলেও চলবে। কাল সকালে বরং শুধু একটা কাজ করুন। এত ছোট একটা কাজ, যেটাতে ব্যর্থ হওয়ার কোনো উপায় নেই। পাঁচ মিনিট হাঁটুন। এক পাতা হলেও বই পড়ুন। আপনার সবচেয়ে পছন্দের ডায়েরিতে দুটো শব্দ হলেও লিখুন।

পাহাড়ের চূড়া নিশ্চয়ই নিচে দাঁড়িয়ে স্পর্শ করা যায় না। শুধু দেখা যায় ওপরে ওঠার পরের পথটা, যেটা ধরে আজকে হাঁটা শুরু করতে হবে। কাল আরেকটু এগোতে হবে। এভাবেই একদিন পেছনে তাকিয়ে দেখবেন—পাহাড়টা কখন পেরিয়ে এসেছেন, টেরই পাননি।

Source: https://www.prothomalo.com/lifestyle/cl85a8ct4s

9
ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যে ফলগুলো প্রতিদিন খেতে হবে


ফল খাওয়ার মধ্যে এক অদ্ভুত স্বস্তিদায়ক অনুভূতি রয়েছে। এটি হালকা, পরিচিত এবং সহজ মনে হয়। কিন্তু অনেক ফলের ভেতরে এমন পুষ্টি উপাদান লুকিয়ে থাকে, যার ওপর শরীর যতটা নির্ভর করে, বেশিরভাগ মানুষ তা উপলব্ধি করতে পারে না। ম্যাগনেসিয়াম তাদের মধ্যে অন্যতম। এই খনিজটি নেপথ্যে কাজ করে। এটি পেশী শিথিল করতে, স্নায়ুর কার্যকারিতা বজায় রাখতে, হৃদস্পন্দন স্থির রাখতে এবং এমনকি ঘুম ও মেজাজের ক্ষেত্রেও ভূমিকা রাখে। তবুও অনেকে তাদের দৈনন্দিন খাবারের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে এটি গ্রহণ করেন না।

বিশেষজ্ঞদের মতে, শরীরে ৩০০-র বেশি এনজাইম বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম জড়িত। এর কম গ্রহণের সঙ্গে ক্লান্তি, পেশীতে খিঁচুনি এবং নিম্নমানের ঘুমের মতো সমস্যারও যোগসূত্র পাওয়া গেছে। যদিও বাদাম এবং বীজ সাধারণত ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার হিসেবে প্রশংসিত হয়, তবে ফল যতটা মনোযোগ পায় তার চেয়ে বেশি মনোযোগের দাবিদার। কিছু ফল নীরবে অনেকটা পরিমাণে ম্যাগনেসিয়াম সরবরাহ করার পাশাপাশি ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং শরীরে পানির জোগানও দেয়। এগুলো সবচেয়ে সহজ উপায়ে পাওয়া যায় প্রাকৃতিক খাবার হিসেবে। চারটি ফলের কথা বলা হলো যা প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম সরবরাহ করে।

শুকনো ডুমুর

পুষ্টি বিষয়ক আলোচনায় শুকনো ডুমুর খুব কমই প্রধান আকর্ষণ হয়ে ওঠে, কিন্তু নীরবে হলেও এর একটি স্থান প্রাপ্য। এককাপ শুকনো ডুমুরে প্রায় ১০১ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। ডুমুরকে যা বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে তা হলো এর ভারসাম্য। এটি প্রাকৃতিকভাবেই মিষ্টি, কিন্তু ফাইবার, পটাসিয়াম এবং ক্যালসিয়ামও সরবরাহ করে। এই সংমিশ্রণ হজমে সহায়তা করে এবং শরীরকে সুস্থ পেশী ও স্নায়ুর কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।

কলা

কলা পটাশিয়ামের জন্য পরিচিত, কিন্তু একটি মাঝারি আকারের কলায় প্রায় ৩২ মিলিগ্রাম ম্যাগনেসিয়ামও থাকে। এটি যতটা মনে হয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম শরীরের ভেতরে একসঙ্গে কাজ করে, বিশেষ করে পেশির কার্যকারিতা এবং শরীরে পানির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে। এই কারণেই ক্রীড়াবিদ এবং শারীরিক ক্লান্তি থেকে সেরে ওঠা মানুষদের মধ্যে কলা জনপ্রিয়।

পেয়ারা

পেয়ারা ভিটামিন সি-এর জন্য আলোচনায় থাকে, কিন্তু এক কাপ পেয়ারা প্রায় ৩৬.৪ মিলিগ্রাম ম্যাগনেসিয়ামও সরবরাহ করে। এই ফলটির একটি সতেজকারক টক স্বাদ আছে যা গরম আবহাওয়ায় বিশেষভাবে আরামদায়ক মনে হয়। কিন্তু পুষ্টিগুণের দিক থেকে পেয়ারা অনেক বেশি কার্যকরী। এটি তুলনামূলকভাবে কম ক্যালোরির মধ্যে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ম্যাগনেসিয়ামের সমন্বয় ঘটায়।

পেঁপে

একটি ছোট পেঁপেতে প্রায় ৩৩ মিলিগ্রাম ম্যাগনেসিয়ামের সাথে হজমকারী এনজাইম থাকে, যা অনেকেই অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করেন। কেউ পেট ফাঁপা, ক্লান্ত বা সামান্য অসুস্থ বোধ করলে তাকে পেঁপে খেতে দেওয়ার রীতি অনেক বাড়িতেই আছে। এই খ্যাতি পুরোপুরি সাংস্কৃতিক লোককথা নয়। পেঁপেতে প্যাপেইন নামক একটি এনজাইম থাকে, যা হজমে সহায়তা করে বলে পরিচিত। এর নরম গঠনের কারণে বয়স্ক ব্যক্তি বা যাদের হজমশক্তি সংবেদনশীল, তারা কোনো অস্বস্তি ছাড়াই নিয়মিত ফল খেতে পারেন।

Source: https://www.dhakapost.com/lifestyle/452807

10
Are ecosystem leaders wasting money on accelerators?

Startup ecosystems around the world are spending significant public money on accelerators and growth programs — but much of it isn't delivering. Not because of a shortage of initiatives, but because they are the wrong programs, run by the wrong operators, measured by the wrong metrics, designed for ecosystems that have fundamentally changed.

The uncomfortable truth is that many program portfolios were designed for ecosystems that no longer exist. As AI-Native startups reshape every sector and Deep Tech moves from fringe to mainstream, generic accelerators continue to churn through cohorts optimized for a previous era. Even well-designed portfolios decay: ecosystems mature, founder needs evolve, new sectors emerge. Portfolios that aren't actively managed don't just stagnate, but actively misallocate resources, crowding out the programs an ecosystem actually needs.

The wrong programs, measured the wrong way

A high-performing ecosystem needs a coherent support continuum from venture sprints and hackathons that broaden entrepreneurial participation, through pre-acceleration and core acceleration, to late-stage growth, commercialization, and global market access. Each stage requires different design logic, different operators, and different success metrics. Few ecosystems have a coherent framework across this full spectrum – and where the private sector does not sufficiently cover all critical stages, public support often has redundancy at some, critical gaps at others, and public budgets spread too thin to make meaningful impact anywhere.

Governance failures compound all of this. Public agencies often operate programs directly, despite lacking the incentives, networks, and specialist expertise that high-performance acceleration demands. The consequences are predictable: inability to attract top-tier founders, weak mentor networks, susceptibility to political inconsistencies, and no mechanism to reward performance or remove underperforming operators. Competitive tenders for private sector operators — with genuine skin in the game via equity stakes or performance-linked funding — consistently outperform direct public delivery, even if those private sector operators need to be imported from overseas.

Perhaps most damaging of all is how success is measured. Many programs are still routinely evaluated on throughput — how many startups completed a cohort — rather than the metrics that actually matter: funding outcomes, revenue growth and global reach. And where these metrics are measured, there is often little attention paid to programs’ value-add: if programs are selective, it is simply not adequate to compare the selected startups with other, general startups without taking that selection effect into account. Without robust evaluation methodology, including longitudinal tracking against proper control groups, public funders have no reliable way to distinguish programs that add genuine value from those that merely select the most promising startups and take the credit.

However, the research is clear that well-designed accelerator programs can indeed add value, both to startups and the founders themselves. Moreover, there can be significant ecosystem-level benefits: previous research has shown that venture capital investment increases across an ecosystem – even outside accelerated startups – when the first accelerators appear (see chart). These spillovers provide a clear rationale for public policy support.

The Arrival of an Accelerator in an Ecosystem Increases Tech Investment


What ecosystem leaders should actually do

First, they should start with an honest assessment of where their ecosystem actually stands – its strengths and weaknesses – and leaders’ objectives. A small, slow-growing ecosystem has fundamentally different priorities than a maturing one; the former must focus on increased startup creation before anything else. Startup Genome’s Lifecycle Assessment can assist this process.

From that baseline assessment, ecosystem leaders should consider their budget and what support is needed at each startup stage, from entrepreneurship activation through to global growth. In rapidly-developing ecosystems, it is also important to think ahead to the startup mix that will exist in 2-3 years.

Policymakers should consider the strategic sub-sectors that matter most, and consult local industry about alignment. Specialization is no longer just a ‘nice-to-have:’ specialist programs consistently attract stronger applicant pools and better mentor-investor fit and, for some ecosystems, such as those with a clear industrial base in the sector concerned, can also play a role in startup attraction. Our Innovation Edge tool can help here.

Next, policymakers should enable private sector operators, not compete with them, using expressions of interest to surface operators, and advertising beyond the local ecosystem where local suppliers do not exist. Financial sustainability is difficult, especially for programs providing very early stage support, and grants, tax reliefs, or public-private partnerships can all help, while public sector competition will harm.

Many accelerators are like startups themselves: searching for a repeatable and sustainable business model. Ironically, however, the owners and operators sometimes fail to reflect the advice given to their startups and find themselves too consumed by day-to-day operations to think about their own strategy and productivity. Non-financial assistance – such as exposure to international good practice and smarter operating systems – may help in this regard, and there are now a number of tools which reduce the administrative burden for program managers and support them in making better data-led decisions.

The eventual aim should be to develop a series of standalone private-sector program operators. However, to achieve sustainability, programs themselves may need to double-down on quality: increasing stipends or investment will attract higher-quality startups and better mentors, and increase the likelihood of equity-based programs making sizable returns. Public sector funding can also support this initially.

Additionally, evaluation and accountability should be designed-in from day one, not as an afterthought. For example, it is much easier for programs to produce robust impact analyses if they track all applicants, not just the ones successfully admitted. Outcomes should be rigorously tracked, and public funders should be willing to expand what works, prune what doesn't, and add specialisms as their ecosystem evolves. Active portfolio management is not a one-time exercise, but an ongoing discipline.

Accelerators and related growth programs can add substantial value – to founders, to their firms and to ecosystems as a whole. However, many public funders are not maximizing this value, through ill-defined strategy, portfolios that are inappropriate for their ecosystem, or weak program assessment.


11
এই ২৫টি সামাজিক নিয়ম শিশুকে অবশ্যই শেখাবেন

কেবল বই পড়ে শিশু সবকিছু শেখে না বা পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে না। তার ভালো আচরণ, ভদ্রতা, সহানুভূতি ও সামাজিক দক্ষতাই তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। ছোটবেলা থেকেই কিছু মৌলিক সামাজিক নিয়ম শেখানো হলে শিশু আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও বন্ধুত্বপরায়ণ হয়ে ওঠে। পরিবারই শিশুর প্রথম বিদ্যালয়। আর মা–বাবাই তার প্রথম শিক্ষক। তাই দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমেই তাকে সামাজিক মূল্যবোধ শেখানো সবচেয়ে কার্যকর। শিশুকে যেসব সামাজিকতা শেখাতে পারেন, এবার জেনে নেওয়া যাক সেসব বিষয়ে।


ছোটবেলা থেকেই কিছু মৌলিক সামাজিক নিয়ম শেখা জরুরিমডেল: আমিরা ও মানহা, ছবি: সুমন ইউসুফ

১. সালাম বা শুভেচ্ছা জানানো
বড়দের দেখলে সালাম, নমস্কার (যার যার ধর্মীয় রীতি অনুসারে) বা হ্যালো বলা ভদ্রতার পরিচয়। এটা শিশুকে শেখাতে পারেন।

২. ‘ধন্যবাদ’ ও ‘দুঃখিত’ বলা শেখান
ছোট ছোট ধন্যবাদের অনেক ক্ষমতা। কৃতজ্ঞতা ও ভুল স্বীকার করার অভ্যাস শিশুর চরিত্রকে সুন্দর, আকর্ষণীয় করে। শিশু যে মুহূর্তে বুঝতে পারে যে তার ভুল হয়েছে, তখনই সরি বলা শেখান।

৩. বড়দের সম্মান, ছোটদের স্নেহ, উভয়কে সাহায্য
শিশুদের বয়সে বড়দের কথা মনোযোগ দিয়ে শোনা ও সম্মান দেখানো শেখান। ছোটদের স্নেহ করা, ভালোবাসা শেখান। বড়-ছোটনির্বিশেষে সবাইকে সাহায্য করা শেখান।

৪. অন্যের কথার মাঝখানে কথা না বলা
অন্য কেউ কথা বলার সময় শিশুকে ধৈর্য ধরে তাকে কথাটা শেষ করতে দেওয়া শেখান। তারপর শিশুকে নিজের কথাটা সুন্দরভাবে বলতে বলুন।

৫. শেয়ার করার অভ্যাস
কথায় বলে, ‘শেয়ারিং ইজ কেয়ারিং।’ খেলনা, খাবার বা জিনিসপত্র বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে শেখান।

৬. মানুষকে পোশাক বা পেশা দিয়ে বিচার না করা


খাবার বা খেলনা শিশুকে ভাগ করে নিতে শেখানছবি: সাবিনা ইয়াসমিন

মানুষকে কখনোই পোশাক, ধর্ম, জাতি বা অন্য যেকোনো কিছু দিয়ে ‘জাজ’ না করার শিক্ষা দিন। প্রতিটি পেশাজীবী ও ভিন্ন সংস্কৃতির মানুষকে যেন আপনার শিশু সমান চোখে দেখতে পারে, মূল্যায়ন করে, শিশুকে সেই শিক্ষা দিন।

৭. মিথ্যা না বলা, প্রতিজ্ঞা রাখা
সত্য কথা বলার গুরুত্ব ছোটবেলা থেকেই বোঝান। শিশুর কাছে কোনো প্রতিজ্ঞা করলেও সেটা রাখতে হবে। একান্তই যদি প্রতিজ্ঞা রাখা সম্ভব না হয়, কেন হচ্ছে না, তা আগেই জানিয়ে দিন।

৮. অনুমতি নেওয়ার অভ্যাস
অন্যের জিনিস ব্যবহার করার আগে অনুমতি চাওয়া শেখান। এমনকি সেটা পরিবারের কারও হলেও।

৯. অন্যের ঘরে প্রবেশ করার আগে
নিজের বাদে অন্য যেকোনো ঘরে প্রবেশ করার আগে নক করা ও অনুমতি নেওয়া শেখান।

১০. লাইনে দাঁড়ানো
স্কুল, দোকান বা যেকোনো জায়গায় শৃঙ্খলা মেনে চলার অভ্যাস গুরুত্বপূর্ণ। লাইনে দাঁড় করানো শেখান ছোটবেলা থেকে।

১১. কাউকে মজা করেও ছোট করা নয়
শিশুকে ‘ফান’ করার নামে কাউকে ছোট করে কথা বলা, মারামারি, ঠাট্টা বা অপমানজনক আচরণ থেকে বিরত থাকতে শেখান।

১২. অন্যের কষ্ট বোঝা
অন্যের কষ্ট বুঝতে ও সাহায্য করতে উৎসাহ দিন।

১৩. নিজের কাজ নিজে করা
ব্যাগ গোছানো, খেলনা গোছানো, দিনের ছোট ছোট কাজ—এসব শিশুর ভেতর দায়িত্ববোধ তৈরি করে।

১৪. ডাইনিং ম্যানার


শিশুকে খাবার টেবিলের কিছু ম্যানার শেখানো জরুরিমডেল: ফারিবা, ফারিণ, শেহরান ও কোকো। ছবি: কবির হোসেন

খাবারের সময় শালীনভাবে বসা, পা না নাচানো, অতিরিক্ত কথা না বলা, সুন্দরভাবে খাবার খাওয়া ইত্যাদি শেখান।

১৫. রাগ নিয়ন্ত্রণ করা
রেগে গিয়ে চিৎকার বা খারাপ আচরণ না করে শান্ত থাকার অনুশীলন করান।

Source: https://www.prothomalo.com/lifestyle/k638izhmdw








12
মা-বাবা এই ৭ কাজ করলে বুদ্ধিমত্তায় এগিয়ে যায় শিশু


সন্তানের ঠিকভাবে বেড়ে ওঠা নিয়ে মা–বাবার চিন্তা ও চেষ্টার কমতি থাকে নামডেল: রাজন, রাসিন ও তুর্জি। ছবি: কবির হোসেন

সন্তানের ঠিকভাবে বেড়ে ওঠা নিয়ে মা–বাবার চিন্তা ও চেষ্টার কমতি থাকে না। এ জন্য অবলম্বন করেন বিভিন্ন উপায়। পরীক্ষার ফলাফল কিংবা পাঠ্যবইয়ের বাইরেও তাঁরা সন্তানকে যুক্ত করেন বিভিন্ন কার্যক্রমে। তাঁরা মনে করেন, এতে তাঁদের সন্তান বুদ্ধিমত্তায় এগিয়ে যাবে। বুদ্ধিমত্তায় এগিয়ে থাকলে শিশু বেড়ে ওঠে যথাযথভাবে, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে আত্মবিশ্বাসের সঙ্গে, গড়ে তুলতে পারে অর্থপূর্ণ সম্পর্ক। মোটকথা জীবন যাপন করতে পারে পরিপূর্ণভাবে।

বেশ কয়েক বছর ধরে অভিভাবক ও শিশুর সম্পর্কের ওপর গবেষণা চালিয়েছে হাই লাভ প্যারেন্টিং ডটকম নামের একটি ওয়েবসাইট। এই গবেষণায় অংশ নেয় ২০০ অভিভাবক ও শিশু। তাতে দেখা গেছে, যেসব শিশু বুদ্ধিমত্তায় এগিয়ে, তাদের মা–বাবারা সাতটি কাজ করেছেন। কী সেই সাত কাজ?

১. নীরবতার গুরুত্ব বোঝেন
গবেষণায় অংশ নেওয়া মা–বাবারা সন্তানদের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করেছেন। সন্তান যাতে মনের বলতে না পারা কথাগুলো তাঁদের কাছে অনায়াসে প্রকাশ করতে পারে, সেই বিশ্বাস সন্তানের মধ্যে তৈরি করেছেন। সন্তান যখন বিরক্ত হতো, তখন তাঁরা চুপচাপ তাদের পাশে বসে থাকতেন। নিঃশব্দে তাদের সান্ত্বনা দিতেন। ফলে শিশুরা নীরবতাকে গ্রহণ করেছে সহজেই। তারা আবেগগুলোকে আরও ভালোভাবে পরিচালিত ও প্রতিফলিত করতে পেরেছে।

২. আবেগগত সচেতন
সন্তানের সঙ্গে অনুভূতি ভাগ করে নেওয়ার সময় মা–বাবারা তাঁদের আবেগগুলোর ব্যাখ্যা দেন। যেমন তারা সরাসরি বলেন, ‘আমি হতাশ’ কিংবা ‘আমি খুশি’। এভাবে তাঁরা সন্তানদের মধ্যে আবেগগত সচেতনতা তৈরি করেন। এতে যেটা হয়, শিশুরা তাদের আবেগকে স্বাভাবিক হিসেবে দেখতে শেখে এবং দমন করার পরিবর্তে তারা খোলাখুলিভাবে আবেগের প্রকাশ ঘটাতে পারে।

৩. ক্ষমা চাওয়া শেখান
ভুল যে জীবনের একটি অংশ এবং তা কাটিয়ে উঠে দায়িত্ব নেওয়া যে একধরনের শক্তি, সেটা তাঁরা শিখিয়েছেন সন্তানদের। কোনো ভুলের কারণে ক্ষমা চাইলে যে ক্ষতি নেই; বরং সেটা নিজের মধ্যে বিশ্বাস তৈরি করে এবং তা শ্রদ্ধা প্রদর্শনের উপায়, এসব মূল্যবোধ ওই মা–বাবারা তাঁদের সন্তানকে শেখান।

৪. জোরাজুরি করেন না
দয়া আর শ্রদ্ধা যে জোর করে আদায় করা যায় না, এটা আদর্শ মা–বাবারা জানেন। তাই তাঁরা কখনো তাঁদের সন্তানদের ‘প্লিজ’, ‘ধন্যবাদ’ কিংবা ‘সরি’ বলার জন্য জোরাজুরি করেন না; বরং তাঁরা সন্তানকে শেখার জন্য সময় দেন। তাঁদের সন্তানেরা এসব বলতে ভুলে গেলে তাদের হয়ে নিজেরা বলে দেন। একটা পর্যায়ে সন্তান ঠিকই রপ্ত করে।

৫. শিশুর উদ্বেগগুলো উড়িয়ে দেন না
খুব ছোটখাটো বিষয় নিয়ে শিশুরা উদ্বিগ্ন হয়ে পড়তে পারে। যেমন নিজের খেলনা হারিয়ে ফেলা কিংবা বন্ধুর সঙ্গে ঝামেলা হওয়া। এসব সমস্যা হেসে উড়িয়ে দেন না ইতিবাচক মা–বাবারা। তাঁরা শিশুদের আবেগের মূল্যায়ন করেন। এতে শিশুরা বুঝতে পারে যে আবেগ গুরুত্বপূর্ণ। আবেগকে গুরুত্ব দিলে আত্মমূল্যায়ন করা যায়, মানসিক সুরক্ষা মেলে আর নিজের অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয়।

৬. সব সময় সমাধান দেন না
শিশুসন্তান কোনো সমস্যার মুখোমুখি হলে তৎক্ষণাৎ সমাধান না করে দিয়ে বরং তাদের সিদ্ধান্ত নিতে সহায়তা করেন আদর্শ মা–বাবারা। তাঁরা শিশুদের জিজ্ঞেস করেন, ‘এখন আমাদের কী করা উচিত বলে মনে করো?’ এমনটা করার কারণে শিশুর ভেতরে সমালোচনামূলক চিন্তাভাবনা, আত্মবিশ্বাস ও স্বাধীনতার বোধ দৃঢ় হয়।

৭. একঘেয়েমিকে গ্রহণ করেন
ইতিবাচক মা–বাবারা কোনো কিছুতে সন্তানদের বোর হওয়া বা একঘেয়ে লাগার মুহূর্ত তৈরি হওয়ার সুযোগ দেন। একটা পর্যায়ে গিয়ে তাঁরা দেখেন, তাঁদের সন্তানেরা একঘেয়ে মুহূর্ত পাশ কাটিয়ে স্বাচ্ছন্দ্য খুঁজে নিচ্ছে। এভাবে তাঁরা সন্তানদের মধ্যে সৃজনশীলতা, আত্মনিয়ন্ত্রণ ও সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করেন। এতে সন্তানেরা তাদের একান্ত নিজের মুহূর্তগুলোতে আনন্দ খুঁজে পায়। যেমন মুঠোফোনের পর্দায় বুঁদ হয়ে থাকার পরিবর্তে জানালার বাইরে তাকিয়ে থাকারও যে আনন্দ আছে, সেটা তারা বুঝতে শেখে।

যেভাবে সন্তানের মানসিক বুদ্ধিমত্তার লালন-পালন করবেন
সন্তানের কাছ থেকে আপনি যে ধরনের আচরণ পেতে চান, তার সামনে আপনিও সেসবের চর্চা করুন। যেমন নিজের অনুভূতি প্রকাশ করুন খোলাখুলিভাবে। কোনো ধরনের ভুল করে থাকলে প্রকাশ্যে ক্ষমা চান। অন্যের সঙ্গে চলাফেরার সময় দয়া ও সহানুভূতি দেখান।

আপনার সন্তানের অনুভূতিগুলো যাচাই করুন। সেটা ছোট কিংবা বড় যা-ই হোক না কেন। সেসব সংশোধন বা প্রত্যাখ্যান না করে বরং তাকে সমাধানের উপায় খুঁজে বের করতে দিন।

সব সময় সন্তানের সব প্রশ্নের উত্তর দেবেন না। এর পরিবর্তে খোলামেলা প্রশ্ন করুন। দেখবেন, সমস্যা সমাধানে সে উৎসাহী হয়ে উঠছে।

একঘেয়েমির মুহূর্তগুলো তাদের অনুভব করতে দিন। এতে তারা সৃজনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের উপায় খুঁজে বের করতে শিখবে।

তবে শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে একটি সম্পর্ক গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুদ্ধিমত্তা বৃদ্ধির ক্ষেত্রে এমন সম্পর্কের দিকে মনোযোগ দিতে হবে। তা ছাড়া নিরাপদ, মূল্যবান ও উপলব্ধি করার মতো অনুভূতির মধ্য দিয়েই তো বুদ্ধিমত্তার প্রকাশ ঘটে।

Source: https://www.prothomalo.com/lifestyle/w0b7nnm38r

13
বাবা যেসব কাজ করলে সন্তান পরীক্ষায় ভালো ফল করে

আপনার শিশু প্রাথমিক বিদ্যালয়ে পড়ে? তাহলে তার ভালো ফলের ক্ষেত্রে বাবা হিসেবে আপনার ভূমিকা অপরিসীম। আপনি যদি আপনার সন্তানের পড়া কিংবা আঁকার সময় সাহায্য করেন, সেটা আপনার সন্তানকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আবার ধরুন সন্তানের খেলার সঙ্গী হলেন আপনি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ।


বাবারা যদি সক্রিয়ভাবে শিশুর যত্নে অংশ নেন, তাহলে প্রাথমিক বিদ্যালয়ে তাদের ভালো ফলের সম্ভাবনা উল্লেখযোগ্য হারে বাড়েছবি: প্রথম আলো

ভাবছেন, কাজের ব্যস্ততায় সেই সময় আপনি পাচ্ছেন কই? সন্তানের ভালোর জন্য সময় আপনাকে বের করতেই হবে। কারণ, সম্প্রতি ইংল্যান্ডের লিডস ইউনিভার্সিটি একটি গবেষণা চালিয়ে দেখেছে, বাবারা যদি নিয়মিতভাবে সন্তানদের সঙ্গে পড়া, খেলা, গল্প বলা, আঁকা কিংবা গান গাওয়ার মতো কার্যক্রমের মাধ্যমে নিবিড় যোগাযোগ গড়ে তোলেন, তাহলে তাঁদের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে ভালো ফল করে।

গবেষণায় যা জানা গেছে
মা-বাবার নিবিড় সান্নিধ্য পায়, এমন ৫ হাজার পরিবারের ৫–৭ বছর বয়সী শিশুদের প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেছিল ‘মিলেনিয়াম কোহর্ট স্টাডি’। এটি যুক্তরাজ্যে শিশুদের নিয়ে গবেষণার জন্য সুপরিচিত গবেষণা প্রকল্প। আর তাদের এই গবেষণায় অংশ নেওয়া শিশুদের জন্ম ছিল ২০০০ থেকে ২০০২ সালের মধ্যে।

গবেষণার ফল অনুযায়ী, বাবারা যদি ৩ বছর বয়সী সন্তানের সঙ্গে আঁকা, খেলা ও পড়ার মতো কাজ করেন, তাহলে সন্তান ৫ বছর বয়সে স্কুলে ভালো করে। আবার ৫ বছর বয়সে বাবাদের সক্রিয় অংশগ্রহণ থাকলে ৭ বছর বয়সী শিশুদের ‘কি স্টেজ অ্যাসেসমেন্ট’-এ ফল ভালো হয়।

ব্যস্ত কর্মজীবী বাবারা দিনে মাত্র ১০ মিনিট সময় দিলেও সন্তানেরা শিক্ষাগত সুফল পেতে পারে।

গবেষণার প্রধান লিডস ইউনিভার্সিটি বিজনেস স্কুলের রিসার্চ ফেলো ড. হেলেন নরম্যান বলেন, ‘এখনো বেশির ভাগ শিশুর যত্ন মূলত মায়েরাই নেন। তবে বাবারা যদি সক্রিয়ভাবে শিশুর যত্নে অংশ নেন, তাহলে প্রাথমিক বিদ্যালয়ে তাদের ভালো ফলের সম্ভাবনা উল্লেখযোগ্য হারে বাড়ে।’

গবেষণা অনুসারে, বাবাদের অংশগ্রহণ শিশুদের স্কুলের সাফল্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে, তা শিশুর লিঙ্গ, জাতিগত পরিচয়, শিক্ষাবর্ষে বয়স বা পরিবারের আয় যা-ই হোক না কেন।


মা ও বাবা সন্তানের একই কার্যক্রমে অংশ নিলে ভিন্ন ভিন্ন প্রভাব দেখা যায়ছবি: কবির হোসেন

মা ও বাবা একই কার্যক্রমে অংশ নিলে ভিন্ন ভিন্ন প্রভাব দেখা যায়। গবেষণার তথ্য অনুযায়ী, মায়েরা শিশুদের আবেগগত ও সামাজিক আচরণে বেশি প্রভাব ফেলেন, যেখানে বাবাদের প্রভাব শিক্ষাগত সাফল্যে বেশি।

গবেষকেরা পরামর্শ দেন, বাবারা যেন প্রতি সপ্তাহে যতটা সম্ভব সন্তানদের সঙ্গে নিবিড়ভাবে সময় কাটান। ব্যস্ত কর্মজীবী বাবারা দিনে মাত্র ১০ মিনিট সময় দিলেও সন্তানেরা শিক্ষাগত সুফল পেতে পারে।

গবেষকদের সুপারিশ
সন্তানের সঙ্গে মা-বাবার ঘনিষ্ঠতা বৃদ্ধির ক্ষেত্রে গবেষকেরা কিছু সুপারিশ করেছেন। তার একটি হলো, স্কুল ও প্রাথমিক শিক্ষা প্রদানের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা প্রতিটি শিশুর মা-বাবার যোগাযোগের তথ্য সংগ্রহ করবেন (যদি সম্ভব হয়)। পাশাপাশি শিশুর কার্যক্রমে বাবাদের অংশগ্রহণ উৎসাহিত করতে কৌশল তৈরি করবেন।

গবেষকেরা এ–ও বলেছেন, দ্য অফিস ফর দ্য স্ট্যান্ডার্ডস ইন এডুকেশনের (যুক্তরাজ্যের শিক্ষার মানদণ্ড দপ্তর) পক্ষ থেকে যখন স্কুল পরিদর্শনে যাওয়া হবে, তখন প্রতিষ্ঠানটি যেন বাবাদের অংশগ্রহণের বিষয়টিও বিবেচনা করে।


ব্যস্ত কর্মজীবী বাবারা দিনে মাত্র ১০ মিনিট সময় দিলেও সন্তানেরা শিক্ষাগত সুফল পেতে পারেছবি: সুমন ইউসুফ

গবেষণার সহ-লেখক ছিলেন ফাদারহুড ইনস্টিটিউটের ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিকেশনসের প্রধান ড. জেরেমি ডেভিস। ফাদারহুড ইনস্টিটিউট যুক্তরাজ্যের একটি দাতব্য প্রতিষ্ঠান। এটি এমন একটি সমাজ গঠনে কাজ করছে, যেখানে পুরুষদের সক্রিয় বাবা ও পরিচর্যাকারী হিসেবে মূল্যায়ন, তৈরি ও সহায়তা করা হয়।

জেরেমি ডেভিস যা বলেছেন তার সারমর্ম হলো, বিশ্লেষণ দেখিয়েছে, বাবারা তাঁদের সন্তানদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও সরাসরি প্রভাব ফেলেন। তাই মায়েদের মতো বাবারাও যেন সন্তানের সঙ্গে নিবিড়ভাবে মেশেন বা বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন, তার জন্য উপায় খুঁজে বের করে সহায়তা করতে হবে।

লিডস ইউনিভার্সিটি বিজনেস স্কুলের রিসার্চ ফেলো ড. হেলেন নরম্যানের নেতৃত্বে পরিচালিত গবেষণাটি অর্থায়ন করেছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ কাউন্সিল (ইএসআরসি)। গবেষণার চূড়ান্ত প্রতিবেদনটি লিডস ইউনিভার্সিটি বিজনেস স্কুলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Source: https://www.prothomalo.com/lifestyle/relation/31xv39isze

14
কোন শিশুরা পরবর্তী জীবনে সফল ও সুখী হয়, হার্ভার্ডের ৭৫ বছরের গবেষণা কী বলছে জানুন

আপনার শিশু পরীক্ষায় ভালো ফল করেনি? আপনার শিশু কি ঘরের কাজ করে? দ্বিতীয়টির উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে প্রথমটির উত্তর ‘না’ হলেও চিন্তার কিছু নেই।


যেসব শিশু ছোটবেলা থেকেই বাড়িতে কাজে অংশ নেয়, তারা শুধু বাড়ির কাজে সহায়তাই করে না; বরং তারা আরও গভীর কিছু শেখেমডেল: অঙ্গিকা, শোভায়ন ও নোহা। ছবি: সুমন ইউসুফ

গবেষণাটি শুরু হয় ১৯৩৮ সালে। হার্ভার্ড মেডিক্যাল স্কুলসহ বেশ কিছু আন্তর্জাতিক মানের একাডেমিক জার্নালে বিভিন্ন সময় গবেষণাটির নানা অংশ প্রকাশিত হয়েছে।

হার্ভার্ড মেডিক্যাল স্কুলের অধ্যাপক, এই চলমান গবেষণাটির অন্যতম পরিচালক ড. রবার্ট ওয়াল্ডিং ২০১৫ সালে টেড টকে ‘কোন শিশুরা পরবর্তী জীবনে সবচেয়ে সফল ও সুখী হয়’ বিষয়ে কথা বলেন।

এরপর বিষয়টি বিশ্বব্যাপী বেশ সাড়া ফেলে। ৭৫ বছরের বেশি সময় ধরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা শত শত শিশু ও তাদের অভিভাবকদের জীবন গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তথ্য সংগ্রহ করেন।

সেসব বিশ্লেষণের মাধ্যমে পেয়েছেন অপ্রত্যাশিত ফলাফল। যা ‘হার্ভার্ড স্টাডি অব অ্যাডাল্ট ডেভেলপমেন্ট’ নামে পরিচিত। এটিকে বলা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি গবেষণাগুলোর একটি।

কী বলছে এই গবেষণা
এই গবেষণার ফলাফল অনেকের প্রত্যাশা অনুযায়ী ছিল না। কেননা গবেষণা অনুসারে সফলতা, সুখী হওয়া বা সুন্দর জীবনের সবচেয়ে বড় পূর্বাভাস জন্মগত বুদ্ধিমত্তা, গণিতে ভালো নম্বর, সামাজিক অবস্থান বা ভালো অর্জন নয়।

বরং হার্ভার্ডের দীর্ঘমেয়াদি ‘স্টাডি অব অ্যাডাল্ট ডেভেলপমেন্ট’ অনুযায়ী, পরবর্তী জীবনে শিশুর সফলতা ও সুখের সবচেয়ে শক্তিশালী দুই পূর্বাভাস হলো—ঘরের কাজ করা এবং ঘনিষ্ঠ, যত্নশীল সম্পর্ক পাওয়া।

এককথায় কীভাবে জীবনের শুরুর দিকেই শিশুরা আস্থার সম্পর্ক দ্বারা প্রভাবিত হয়ে দায়িত্বের সঙ্গে আচরণ করে, তার ওপর নির্ভর করে পরবর্তী জীবনে সে সফল হবে কি না।

যেসব শিশু ছোটবেলা থেকেই বাড়িতে কাজে অংশ নেয়, তারা শুধু বাড়ির কাজে সহায়তাই করে না; বরং তারা আরও গভীর কিছু শেখে। সেসবের মধ্যে আছে—

দায়িত্ববোধ

অন্যের প্রতি সচেতনতা

অন্যকে দেখানো বা বলা ছাড়াই নীরবে কাজ করার ক্ষমতা

বাহ্যিক চাপে নয়, ভেতর থেকে আসা অনুপ্রেরণা

গভীর সম্পর্ক থেকে সহানুভূতি তৈরি ইত্যাদি

মনোবিজ্ঞানীরা এটাকে বলেন ‘কনশিয়েনশিয়াসনেস’। এটি দায়িত্বশীল ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত। আর এই মানসিকতা ক্যারিয়ারে সফলতা, স্বাস্থ্য ও জীবনের সন্তুষ্টির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।


ঘরের কাজ শিশুদের দায়িত্ববোধ, সহানুভূতি ও মানসিক দৃঢ়তা (রেজিলিয়েন্স) শেখায়মডেল: অঙ্গিকা, শোভায়ন ও নোহা। ছবি: সুমন ইউসুফ

বাস্তব জীবনে এ মানসিকতাই ‘নির্দেশের জন্য অপেক্ষা করা’ আর ‘নিজ বিবেচনায় কাজ শুরু করে দেওয়া’—এই দুই শ্রেণির ভেতরে পার্থক্য গড়ে দেয়। আর এটিই আপনি কি নিছক চাকরি করবেন, নাকি পরিবর্তনের লক্ষ্যে শীর্ষ স্থানে নেতৃত্ব দেবেন, সেটি নির্ধারণ করে।

এ গবেষণায় দেখা গেছে, ঘরের কাজ শিশুদের শেখায়—

দায়িত্ববোধ

সহানুভূতি ও মানসিক দৃঢ়তা (রেজিলিয়েন্স)

আর আবেগত সহায়তা তাদের—

মানসিক স্থিতিশীলতা তৈরি করে

পরবর্তী জীবনে স্থিতিশীল সম্পর্ক ও স্থিতিশীল জীবন গড়তে অনুপ্রাণিত করে

গবেষণাটি দেখায়, চরিত্র ও ইমোশনাল ইন্টেলিজেন্স জন্মগত বুদ্ধিমত্তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

ঘরের কাজ কেন এত গুরুত্বপূর্ণ?


ছোট বয়সে (৩-৪ বছর থেকে) ঘরের কাজে অংশ নিলে শিশুর মধ্যে ‘আমি পারি’ (ক্যান ডু মাইন্ডসেট) তৈরি হয়ছবি: প্রথম আলো

১. দায়িত্ববোধ

ছোট বয়সে (৩-৪ বছর থেকে) ঘরের কাজে অংশ নিলে শিশুর মধ্যে ‘আমি পারি’ (ক্যান ডু মাইন্ডসেট) তৈরি হয়। এতে আত্মমূল্যায়ন বাড়ে। দলগত কাজ, পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষমতা আর দায়িত্ববোধ গড়ে ওঠে।

২. সহানুভূতি ও কৃতজ্ঞতার অনুভূতি

ঘরের কাজ শিশুদের শেখায়, কীভাবে একটি পরিবার বা দল কাজ করে। এতে সহানুভূতি ও কৃতজ্ঞতাবোধ বাড়ে।

৩. কষ্টের মাধ্যমে পাওয়া মানসিক দৃঢ়তা

সমস্যা এড়িয়ে না গিয়ে মোকাবিলা করা শেখায়। এতে ধৈর্য, সাহস এবং সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হয়।

শিশুদের সফলতার মূল বিষয়ে ঘরের কাজ ছাড়া আরও যে ৩টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ—

১. ৯ মিনিটের সংযোগ

স্নায়ুবিজ্ঞানী ও মনোবিজ্ঞানী ড. জ্যাক প্যানকসেপ পরিচালিত গবেষণা অনুযায়ী, শিশুর সঙ্গে দিনের ৩টি সময় খুব গুরুত্বপূর্ণ। ঘুম থেকে ওঠার পর প্রথম ৩ মিনিট। স্কুল থেকে ফেরার পর প্রথম ৩ মিনিট ও দিনের শেষ ৩ মিনিট। এই সময়গুলোয় মনোযোগ দিয়ে সম্পর্ক তৈরি করলে শিশুর আবেগগত নিরাপত্তা বাড়ে।


ঘরের কাজ শিশুদের শেখায়, কীভাবে একটি পরিবার বা দল কাজ করে। এতে সহানুভূতি ও কৃতজ্ঞতাবোধ বাড়েমডেল: অঙ্গিকা, শোভায়ন ও নোহা। ছবি: সুমন ইউসুফ

২. গ্রোথ মাইন্ডসেট

শুধু প্রতিভা নয়, প্রচেষ্টার প্রশংসা করাও গুরুত্বপূর্ণ। এতে শিশু বিশ্বাস করে যে সে চেষ্টা করলে উন্নতি করতে পারবে। হাল ছেড়ে দেয় না।

৩. কর্মজীবী মায়ের প্রভাব

গবেষণায় আরও দেখা গেছে, কর্মজীবী মায়ের মেয়েরা সাধারণত বেশি আয় করে এবং নেতৃস্থানীয় পদে কাজ করে। অন্যদিকে কর্মজীবী মায়ের ছেলেরা বেশি ঘরের কাজ করে এবং শিশুর যত্নে অংশ নেয়।

শিশুর পরবর্তী জীবনের সফলতার ক্ষেত্রে জন্মগত বুদ্ধিমত্তার প্রভাব মুখ্য নয়। এটি মূলত নির্ভর করে দায়িত্ব, গভীর সম্পর্ক ও সঠিক মানসিক বিকাশের ওপর।

Source: https://www.prothomalo.com/lifestyle/842m9mmfj9








15
লাইব্রেরি বিষয়ক অনুষ্ঠান


Pages: [1] 2 3 ... 16