উপকরণ: ময়দা ২৫০ গ্রাম, তেল (সয়াবিন) ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো, লবণ সামান্য ও ডিম ১টি।
প্রণালি: প্রথমেই ময়দাসহ সামান্য লবণ, ডিম দিয়ে পানিতে মেখে খামি করে কিছুটা সময় রেখে দিতে হবে। পরে ময়দার গুলি পাকিয়ে নিয়ে বেলনায় বেলে নিন। এরপর চাটু বা তাওয়ায় তেল দিয়ে পরোটার দুই পাশ ভেজে নামাতে হবে।