উপকরণ: আনারস (মাঝারি) ১টি, চিনি ২ চা-চামচ ও বরফকুচি প্রয়োজনমতো।
প্রণালি: আনারস ছোট টুকরা করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। পরে ব্লেন্ডারে দিয়ে রস করে ছেঁকে নিন। ছেঁকা হয়ে গেলে রসের মধ্যে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে বরফকুচি দিয়ে গ্লাসে পরিবেশন করতে হবে।