• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

উড়ল বৈদ্যুতিক হেলিকপ্টার

Started by maruppharm, December 03, 2013, 09:02:05 PM

Previous topic - Next topic

maruppharm

সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিচালিত একটি হেলিকপ্টার সম্প্রতি জার্মানিতে পরীক্ষামূলকভাবে উড়তে সফল হয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইঞ্জিনিয়ার জানিয়েছে, ভিসি২০০ ভলোকপ্টার নামে ১৮টি বৈদ্যুতিক পাখাচালিত কম্পনহীন হেলিকপ্টারটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করা হয় ১৭ নভেম্বর।

পরীক্ষামূলক উড্ডয়নের সময় জার্মানির কার্লসরুহিতে দুই আসনের হেলিকপ্টারটি রিমোট কন্ট্রোলের সাহায্যে চালানো হয়।

হেলিকপ্টারটির নির্মাতা ই-ভলো টিম জানিয়েছে, তাদের লক্ষ প্রতি ঘণ্টায় একশ' কিলোমিটার গতিতে উড়ার উপযোগী করে হেলিকপ্টারটির বাণিজ্যিক মডেল বানানো। এছাড়া এটি সাড়ে ছয় হাজার ফুট উচ্চতায় ৪৫০ কেজি ওজন বহন করতে পারবে বলে নির্মাতারা আশা করছেন।

রেঞ্জ এক্সটেনডারের সাহায্যে একবার চার্জ করার পর এক ঘণ্টারও বেশি সময় ধরে হেলিকপ্টারটি উড়তে পারবে বলে আশা করছেন নির্মাতারা।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy