• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

জাপানে গবেষণা জগতে প্রতারণা

Started by drkamruzzaman, June 29, 2014, 12:26:44 PM

Previous topic - Next topic

drkamruzzaman

এক জাপানি 'স্টেমসেল' গবেষক তাঁর গবেষণার ফলাফলকে প্রত্যাহার করে নিতে বাধ্য হন৷ কারণ তাঁর গবেষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে৷ বহু গবেষণায় জালিয়াতি, অপকৌশল ও অস্বচ্ছতা হয়ত ধরাই পড়ে না৷ জাপানের 'রিকেন সেন্টার ফর ডেভেলপমেন্ট বায়োলজি'-র বিজ্ঞানী হারুকো ওবোকাটা দেহকোষকে স্টেমসেলে পরিণত করার এক সহজ 'উপায়' বের করেছেন বলে দাবি করেন৷ কিন্তু প্রখ্যাত বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন 'নেচার'-এ তাঁর গবেষণার ফলাফল তুলে ধরার পরপরই, অন্যান্য বিজ্ঞানীদের সমালোচনা সরব হয়ে ওঠে৷ কেননা এই গবেষণা অনুসারে পরীক্ষা-নীরিক্ষা করেও এই ধরনের ফলাফল পাননি তাঁরা৷ এছাড়া অন্যান্য রচনা থেকে অনুচ্ছেদ ও ছবি নকল করেছেন বলে ওবোকাটাকে দোষারোপ করেন সহযোগী বিজ্ঞানীরা৷

For details, please visit: www.dw.de/জাপানে-গবেষণা-জগতে-প্রতারণা/a-17742146
Dr. Md. Kamruzzaman
Assistant Professor
Department of Natural Sciences
Faculty of Science & Information Technology
Daffodil International University