• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

অলস ব্যক্তিটিকেই কঠিন কাজ দেন বিল গেটস!

Started by maruppharm, June 10, 2014, 09:46:04 AM

Previous topic - Next topic

maruppharm

বর্তমানে বিশ্বের সেরা ধনী ও অন্যতম সফল একজন মানুষ বিল গেটস; যিনি চিন্তাভাবনায় যেমন দূরদৃষ্টিসম্পন্ন, তেমনি কাজের ক্ষেত্রেও করিতকর্মা। চৌকস চরিত্রগুণে ব্যবসায়িক সমঝোতা ও পণ্য-সেবা বিক্রিতে বিস্ময়কর সফলতা অর্জনে তাঁর জুড়ি মেলা ভার। তিনি অবিশ্বাস্যভাবেই কোনো কাজ সম্পন্ন বা আদায় করতে জানেন। যা স্বপ্ন দেখেন তা বাস্তবায়নে তাঁর জুড়ি মেলা ভার। কাজের প্রতি তিনি এতটাই একাগ্র, একনিষ্ঠ ও অভিনিবেশী যে অনায়াসেই স্বপ্নকেও ছাড়িয়ে যেতে পারেন।
কিন্তু কীভাবে বিল গেটসের এত সফলতার গোপন রহস্য কী জানতে চাইলে তিনি যে উত্তরটি দেন সেটি আপনাকে বিস্মিতই করবে—'আমাদের জন্য সফলতার প্রথম মূলমন্ত্র হলো, সব সময় খুব চৌকস ব্যক্তিদেরই কাজে নিয়ে আসুন। আমরা যদি উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ করে পূর্ণগতিতে সামনের দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতে না পারি, তাহলে পেছনে পড়ে থাকাটাই হবে অনিবার্য পরিণতি। বদৌলতে কোম্পানিও বড় জোর মাঝারি বা নয় ভালো, নয় খারাপ অবস্থাতেই থেকে যাবে।'
এটি কি শুধু বিল গেটসের একারই ধারণা? তাঁর মতো সফল অন্যরাও একই সুরে কথা বলেন৷ যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রয়াত প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পারসোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ স্টিভ জবস একবার বলেছিলেন, 'আমি মনে করি যে একজন গড়পড়তা মানের লোকের চেয়ে উত্তম মানের একজনের কাজের গতি ৫০ থেকে ১০০ গুণ বেশি হয়। তাই আমি সেরাদের মধ্যে যিনি সেরা, তাঁকেই নেওয়ার পক্ষপাতী। এতে অধিকতর সুফল পাওয়া যায়। এ+ শ্রেণির একটি ছোট্ট দলের খেলোয়াড়েরাও 'বি' বা 'সি' শ্রেণির বিশাল দলকেও হারিয়ে দিতে পারে।'
বিশ্বের চতুর্থ সেরা ধনী ওয়ারেন বাফেটের বলেন, 'কেউ একজন একবার বলেছিলেন, যদি কাউকে নিয়োগ দিতে হয় তাহলে তাঁর চারিত্রিক সততা, বুদ্ধিমত্তা ও শক্তি-সামর্থ্য দেখেই কাজটি করা উচিত। এই তিনটি গুণের মধ্যে যদি প্রথমটি না থাকে, তবে পরের দুটি আপনার বিনাশ ঘটাবে। আপনি একবার ভেবে দেখুন, কথাটি ঠিক। আপনি যদি সৎ নয় এমন কাউকে নিয়োগ দিতে চান, তার অর্থ দাঁড়ায় সত্যিকার অর্থেই আপনি মূর্খ ও অলসদেরই নিতে চান।'
বিল গেটস হলেন যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিন ফোর্বস-এর তৈরি করা বিশ্বের সেরা ধনীদের তালিকায় চার বছর পর আবার শীর্ষস্থানে উঠে এসেছেন। তাঁর ধনসম্পদের মোট মূল্যমান ৭৬ বিলিয়ন বা ৭ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। গত এক বছরে তাঁর ধনসম্পদের মূল্য বেড়েছে ৯০০ কোটি ডলার।
বিল গেটসের আরেকটি বক্তব্যের মধ্যেই যেন নিহিত তাঁর সফলতার গোপন রহস্য, 'আমি কঠিন কাজের জন্য একজন অলস ব্যক্তিকেই নির্বাচিত করি। কারণ, একজন অলস ব্যক্তিই কাজটি সম্পন্ন করার সহজ উপায় খঁুজে পান।'
সূত্র: বিজনেস টু কমিউনিটি।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy