• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

যাদুর পৃথিবী

Started by mahmud_eee, July 17, 2014, 01:59:55 PM

Previous topic - Next topic

mahmud_eee

থিবী গোলাকার নয়, কমলা লেবুর মতো উত্তর দক্ষিণে খানিকটা চাপা। এর পেছনে যে কারণ লুকিয়ে আছে তার কারণটা খুব মজার। আর সেটা হলো, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির যাদু।   

মাধ্যাকর্ষণ শক্তি মহাশুন্যে এক ফোঁটা পানি থেকে শুরু করে বিশাল নক্ষত্র, প্রতিটি বস্তুরই পুরো ভর তার মধ্যাকর্ষণ কেন্দ্রের দিকে টান অনুভব করে।

বিশাল বিশাল বস্তু যেমন নক্ষত্র বা গ্রহের ভর এতই বেশি যে এই টান পুরো বস্তুটির চার পাশে সমান করে দিতে বস্তুর পদার্থকে মাধ্যাকর্ষণ কেন্দ্র থেকে সমান দুরত্বে ছড়িয়ে দেয়,  মানে প্রায় গোলক আকৃতি দিয়ে দেয়।

ছোট-খাট বস্তু যেমন, গ্রহাণু বা উল্কাপিণ্ড, কিংবা যেমন আপনার কম্পিউটার, এগুলোর ভর এতই কম যে পদার্থের অবস্থান পাল্টে নিজেকে গোলকের আকৃতি দিতে পারে না, বরং অন্য বিশাল কোন বস্তুর মধ্যাকর্ষণের আয়ত্তে পড়ে ঘুরতে থাকে বা আপাত একটা স্থির অবস্থান নেয়।

এখন প্রশ্ন আসতে পারে, তাহলে তো পৃথিবী গোলাকার হবার কথা, কিন্তু বিজ্ঞানীরা যে বলেন তা আসলে কমলা-লেবুর মত? এর কারণ কী? এর কারণ হল, কেন্দ্রাভিমুখী বল।

সূর্যের চারপাশে ঘুরতে গিয়ে পৃথিবীকে নিজের অক্ষকে কেন্দ্র করেও ঘুরতে হয়, ফলে এই বিশাল ভরের বস্তুটির পদার্থগুলো কেন্দ্রের যথাসম্ভব কাছাকাছি আসার চেষ্টা করে। এটি সম্পর্কে সম্পুর্ণ ধারণা এখনো পাওয়া যায়নি। বিজ্ঞানীরা এখনো এসব পরীক্ষা নিরীক্ষা করছেন।
Md. Mahmudur Rahman
Assistant Professor, EEE
FE, DIU

sadia.ns

Informative post. Thanks for sharing
Sadia Sharmeen
Lecturer (ACCT)
Dept. of Natural Sciences, FSIT
sadia.ns@daffodilvarsity.edu.bd